Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাংকে ছাড়িয়ে প্রথমবারের মতো শীর্ষে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 18 January 2024
স্যামসাংকে ছাড়িয়ে প্রথমবারের মতো শীর্ষে অ্যাপল
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন বাজারজাত বা বিক্রিতে প্রথমবারের মতো স্যামসাংকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছে অ্যাপল। ২০২৩ সালে এ সাফল্য অর্জন করেছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি।

ইন্টারন্যাশনাল করপোরেশনের (আইডিসি) ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকার প্রতিবেদনের বরাতে গিজচায়না প্রকাশিত খবরে এ তথ্য উঠে এসেছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, সার্বিকভাবে বৈশ্বিক স্মার্টফোন খাত চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। বছরওয়ারি হিসেবে ২০২৩ সালে বিক্রি ৩ দশমিক ২ শতাংশ কমে ১১৭ কোটি ইউনিটে নেমে এসেছে। বাজার বিশ্লেষকদের মতে, শিগগিরই এ অবস্থার উন্নতি হবে।

অন্যদিকে আইডিসি প্রকাশিত প্রতিবেদনের প্রাথমিক তথ্যে দেখা যায়, ২০২৩ সালে অ্যাপল সারা বিশ্বে ২৩ কোটি ৪৬ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে। এর মাধ্যমে পুরো বাজারের ২০ শতাংশ হিস্যা নিয়ন্ত্রণে রেখেছে কোম্পানিটি। অন্যদিকে একই সময়ে ২২ কোটি ৬৬ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রির মাধ্যমে ১৯ দশমিক ৮ শতাংশ হিস্যা স্যামসাংয়ের নিয়ন্ত্রণে ছিল। একই ধরনের তথ্য প্রকাশ করেছে প্রযুক্তি বাজার বিশ্লেষক কোম্পানি ক্যানালিস। কোম্পানিটির তথ্যানুযায়ী, ২০১০ সাল থেকেই শীর্ষে রয়েছে স্যামসাং। তার আগে শীর্ষে ছিল ফিনিশ টেলিযোগাযোগ কোম্পানি ‘নকিয়া’। এমনকি অ্যাপল তখন শীর্ষ পাঁচেও স্থান পায়নি।

গত বছরের শীর্ষ পাঁচে জায়গা পাওয়া বাকি স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো হলো শাওমি, অপো ও চীনা ফোন প্রস্তুতকারক কোম্পানি ট্রান্সশন। আর তাদের বৈশ্বিক স্মার্টফোন শিপমেন্ট যথাক্রমে ১৪ কোটি ৫৯ লাখ, ১০ কোটি ৩১ লাখ ও ৯ কোটি ৪৯ লাখ ইউনিট। স্মার্টফোন শিল্পে জোরালো প্রতিযোগিতা ও ক্রমাগত বিধিনিষেধের মধ্যে পরিবর্তনটি উল্লেখযোগ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্যামসাংয়ের রেকর্ড ভাঙার পেছনে অ্যাপল নিশ্চিতভাবেই বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। তবে সামগ্রিক অ্যান্ড্রয়েড ফোন খাতেও বৈচিত্র্য বাড়ছে। বিশেষ করে একসময় বাজারের শীর্ষে থাকা হুয়াওয়ে নতুনভাবে প্রবেশ করছে এবং চীনে নিজেদের পরিচিতি বাড়াচ্ছে। এছাড়া কম দামে বিভিন্ন প্রতিযোগিতামূলক ডিভাইস বাজারে আনছে ওয়ানপ্লাস, অনার, গুগল ও অন্যান্য ব্র্যান্ড। পাশাপাশি এগুলোয় ফোল্ডেবল সুবিধার পাশাপাশি এআই সক্ষমতা যোগ করার বিষয়টিও বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করছে। এক বিবৃতিতে তা উল্লেখ করেছেন আইডিসির ওয়ার্ল্ডওয়াইড মবিলিটি অ্যান্ড কনজিউমার ডিভাইস ট্র্যাকার্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট রায়ান রেথ।

তিনি বলেন, ‘সামগ্রিকভাবে স্মার্টফোনের বাজার বেশ কৌতূহলোদ্দীপক সময়ের দিকে যাচ্ছে।’ ২০২৩ সালে সামগ্রিকভাবে স্মার্টফোন শিপমেন্টের বাজার কমেছে ৩ দশমিক ২ শতাংশ। তবে চতুর্থ প্রান্তিকে বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ। তবে চীনের স্মার্টফোন বাজারে অবস্থান তৈরিতে হিমশিম খেতে হচ্ছে অ্যাপলকে। ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে দেশটিতে আইফোন বিক্রি আগের বছরের চেয়ে ১১ শতাংশ কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

চীনের বাজারে বিক্রি বাড়াতে আইফোন ১৫ সিরিজের স্মার্টফোনে ডিসকাউন্টের ঘোষণাও দিয়েছে অ্যাপল, যা কোম্পানির ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত। তবে প্রতিকূল এ বাজারে টিকে থাকার লড়াইয়ে মার্কিন টেক জায়ান্ট কোম্পানিটি ইতিবাচক ফল পেতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অডিও, ফিঙ্গারপ্রিন্ট ও এনএফসি সমস্যার সমাধানে অ্যান্ড্রয়েড ১৭ কিউপিআর ১ বিটা ৮ প্রকাশ
প্রযুক্তি সংবাদ

অডিও, ফিঙ্গারপ্রিন্ট ও এনএফসি সমস্যার সমাধানে অ্যান্ড্রয়েড ১৭ কিউপিআর ১ বিটা ৮ প্রকাশ

ল্যাপটপের মার্কেটে পা রাখছে শাওমি, বাজার বদলে দেওয়ার প্রতিশ্রুতি
নির্বাচিত

ল্যাপটপের মার্কেটে পা রাখছে শাওমি, বাজার বদলে দেওয়ার প্রতিশ্রুতি

গ্যালাক্সি এস১১ ফোনে থাকবে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস১১ ফোনে থাকবে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা

১১.১১ ক্যাম্পেইনের আগে দারাজের দেশব্যাপী ফ্যানমিট
ই-কমার্স

১১.১১ ক্যাম্পেইনের আগে দারাজের দেশব্যাপী ফ্যানমিট

ওয়ালটন ‘আরএক্স সেভেন মিনি’র প্রি-বুক দিলে ক্যাশব্যাক
নির্বাচিত

এন্ট্রি লেভেলে ওয়ালটনের সেরা ফোন

“বাংলাদেশ স্কাউটসের ওয়েব পোর্টাল প্রশিক্ষণ অনুষ্ঠিত”
প্রযুক্তি সংবাদ

“বাংলাদেশ স্কাউটসের ওয়েব পোর্টাল প্রশিক্ষণ অনুষ্ঠিত”

Load More

ট্রেন্ডিং টপিক

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 January 2024

স্যামসাংকে ছাড়িয়ে প্রথমবারের মতো শীর্ষে অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV