Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় পুরস্কার পেলো ওয়ালটন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 29 January 2024
আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় পুরস্কার পেলো ওয়ালটন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ

ওয়ালটন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ

Share on FacebookShare on Twitter

দেশের প্ল্যাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং শিল্পকে আরো বিকশিত করার প্রত্যয়ের মধ্য দিয়ে রাজধানীতে সম্প্রতি শেষ হয়েছে ১৬তম আইপিএফ প্ল্যাস্টিক ফেয়ার। মেলায় দেশীয় ক্যাটাগরিতে লোকাল এক্সিবিটর হিসেবে ওয়ালটন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে পুরস্কার প্রদান করা হয়।

গত শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরাতে (আইসিসিবি) চারদিন ব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ারের সমাপনী অনুষ্ঠানে ওয়ালটন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে এই পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও আরটিভি’র চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি, এসসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন, এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম ও বিপিজিএমইএ’র সাবেক সভাপতি এ এস এম কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিজিএমইএ’র সভাপতি শামীম আহমেদ।

অতিথিদের কাছ থেকে পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন ওয়ালটন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) রেজাউল ইসলাম মিনার।

দেশের প্ল্যাস্টিক পণ্যের প্রসার ও রপ্তানি বাড়ানোর আইসিসিবি’তে চলতি মাসের ২৪ থেকে ২৭ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার (আইপিএফ) ২০২৪ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এই মেলাটি আয়োজন করে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)। বাংলাদেশ ছাড়াও চীন, তাইওয়ান, ভারত, বেলজিয়াম, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ মোট ২০টি দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান মেলায় অংশ নেন। মেলায় দেশি, বিদেশি মোট ৯৬১টি স্টলে প্রদর্শিত হয়েছে অসংখ্য ধরণের প্লাস্টিক পণ্য ও কেমিক্যালস।

জানা গেছে, মেলায় আগত ক্রেতা-দর্শণার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পায় ওয়ালটন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ইনোভেটিভ বিভিন্ন অ্যাডহেসিভ পণ্য। যার মধ্যে রয়েছে হট মেল্ট প্রেসার সেনসেটিভ গ্লু, হট মেল্ট উড গ্লু, হট মেল্ট কার্টুন ক্লোজিং গ্লু, হট মেল্ট বুক বাইন্ডিং গ্লু, হট মেল্ট সোপ রেপিং গ্লু, হট মেল্ট স্ট্র গ্লু, হট মেল্ট এয়ার ফিল্টার গ্লু। আন্তর্জাতিক এই মেলায় ফোরটি, ফার্ব ও ফাইনকোট নামে আরও নতুন তিনটি ব্র্যান্ডের পণ্য উম্মোচন করেছে ওয়ালটন। এর মধ্যে ফোরটি ব্র্যান্ডের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডহেসিভ, ফার্ব ব্র্যান্ডের মাধ্যমে প্লাস্টিকস কম্পাউন্ড এবং ওয়ালটন ফাইনকোট ব্র্যান্ডের মাধ্যমে পাউডার কোটিং র‌্য ম্যাটেরিয়ালস পণ্য প্রদর্শনী করা হয়েছে। এসব পণ্য দেশেই নিজস্ব অত্যাধুনিক প্রোডাকশন প্ল্যান্টে তৈরি করছে ওয়ালটন।

ওয়ালটন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের সিইও রেজাউল ইসলাম মিনার বলেন, উন্নত মান বজায় রেখে দেশেই নিজস্ব প্রোডাকশন প্লান্টে তৈরি হওয়ায় আমদানিকৃত পণ্যের তুলনায় অনেক কম দামে সরবরাহ করা সম্ভব হচ্ছে ওয়ালটনের অ্যাডহেসিভ পণ্য। ইতোমধ্যেই সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে ওয়ালটন অ্যাডহেসিভ পণ্যের গুণগতমান।

সিইও আরও বলেন, যেকোনো পুরস্কার দায়িত্ব আরো বাড়িয়ে দেয়। এই পুরস্কার শুধু ওয়ালটনকেই নয় বরং বিশ্ববাজারে মোটা দাগে বাংলাদেশকেও উপস্থাপন করল। এই পুরস্কার এ খাতে আরও নতুন পণ্য উৎপাদন এবং রপ্তানি কার্যক্রমে উৎসাহিত করবে। যা দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে। তিনি জানান, বাংলাদেশে ওয়ালটনই প্রথম ফোরটি, ফার্ব ও ফাইনকোট ব্র্যান্ডের

জানা গেছে, দেশেই নিজস্ব প্রোডাকশন প্ল্যান্টে জার্মানির প্রযুক্তি ও মেশিনারিজের সাহায্যে ইনোভেটিভ, মোডিফায়েড এবং হাই গ্রেড কাঁচামাল ব্যবহারের মাধ্যমে সুরক্ষিত পরিবেশে আন্তর্জাতিক মানসম্পন্ন অ্যাডহেসিভ তৈরি করছে ওয়ালটন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫জি হচ্ছে শিল্প বিপ্লব ফোর পয়েন্ট জিরোর মহাসড়ক: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

৫জি হচ্ছে শিল্প বিপ্লব ফোর পয়েন্ট জিরোর মহাসড়ক: মোস্তাফা জব্বার

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ
নির্বাচিত

বিজ্ঞাপন ছাড়াই ইউটিউব ভিডিও দেখার সুযোগ পাবেন যারা

সাইবার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিতে ক্যারিয়ার প্রো বিডি’র আলোচনা সভা
প্রযুক্তি সংবাদ

সাইবার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিতে ক্যারিয়ার প্রো বিডি’র আলোচনা সভা

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
নির্বাচিত

ব্যবহারকারীদের আলাদা করতে টুইটারে নতুন লেবেল

তারবিহীন বিদ্যুতের যুগে প্রবেশ করতে যাচ্ছে বিশ্ব!
প্রযুক্তি সংবাদ

তারবিহীন বিদ্যুতের যুগে প্রবেশ করতে যাচ্ছে বিশ্ব!

আসছে শাওমি মি ১০ সিরিজ
নির্বাচিত

আসছে শাওমি মি ১০ সিরিজ

Load More

ট্রেন্ডিং টপিক

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড
অর্থ ও বাণিজ্য

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 January 2024

আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় পুরস্কার পেলো ওয়ালটন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix