Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কৃত্রিম বুদ্ধিমত্তায় ক্যারিয়ার গড়তে বৃত্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 11 May 2019
কৃত্রিম বুদ্ধিমত্তায় ক্যারিয়ার গড়তে বৃত্তি
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে নানা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (এআই) ব্যবহার শুরু হয়েছে। নেভিগেশন অ্যাপ, স্ট্রিমিং সেবা, স্মার্টফোনের ভার্চ্যুয়াল সহকারী, রাইড শেয়ারিং, ব্যক্তিগত সহকারী সফটওয়্যার, চ্যাট বট, স্মার্ট হোম ডিভাইসসহ নানা ক্ষেত্রে এআই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। যাঁরা তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য এআই বিষয়টিকে বেছে নেওয়ার এখনই উপযুক্ত সময়।

কারণ, এ খাতকে গুরুত্ব দিচ্ছে ফেসবুকের মতো প্রতিষ্ঠান। সংবাদমাধ্যম আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তিতে আগ্রহীদের জন্য লার্নিং প্ল্যাটফর্ম ইউডাসিটির সঙ্গে যৌথভাবে বৈশ্বিক পর্যায়ে ‘সিকিউর অ্যান্ড প্রাইভেট আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই)’ বৃত্তির ঘোষণা দিয়েছে ফেসবুক।

এআই বিষয়ের কোর্সের ক্ষেত্রে ৫ হাজার জনের পেছনে আংশিক বিনিয়োগ করবে বলে জানিয়েছে ফেসবুক। প্রথম ধাপের পরে শীর্ষ ৩০০ শিক্ষার্থী পুরো বৃত্তি পাবেন। ইউডাসিটির ‘ডিপ লার্নিং ন্যানোডিগ্রি প্রোগ্রাম’ বা ‘কম্পিউটার ভিশন ন্যানোডিগ্রি প্রোগ্রামে’ এ বৃত্তি প্রযোজ্য হবে।

ওই কোর্স এখন আবেদনের জন্য উন্মুক্ত রয়েছে। ৩০ মে থেকে কোর্স চালু হবে।

ইউডাসিটি ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইশান গুপ্ত বলেছেন, ‘ফেসবুকের সঙ্গে যৌথভাবে এ কোর্স চালু করতে পেরে আমরা উৎফুল্ল। বিশ্বজুড়ে এ বৃত্তির চ্যালেঞ্জ যোগ্য প্রার্থী খুঁজে পেতে সাহায্য করবে।’

এ বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীকে প্রাইভেসি সংরক্ষিত প্রযুক্তি, যেমন ‘ডিফারেন্সিয়াল প্রাইভেসি’ ও ‘এনক্রিপটেড কম্পিউটিং’ বিষয়ে দক্ষ করে গড়ে তোলা হবে। শিক্ষার্থীরা পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে তাঁদের প্রকল্পের গঠনমূলক প্রতিক্রিয়া পাবেন।

বাজার গবেষণা প্রতিষ্ঠান এআইএম ও অ্যানালিটিক্স ল্যাবের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে এআইয়ের বাজার ছিল ২১ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৫ সাল নাগাদ ১৯০.৬১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। গুগল, আমাজন, ফেসবুকসহ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, ই-কমার্স খাতেও প্রয়োজন পড়বে এআই দক্ষ কর্মীদের।

এআই বিষয়ে দক্ষ কর্মীরা মেশিন লার্নিং প্রকৌশলী, রোবোটিকস, ডেটা সায়েন্টিস্ট হিসেবে ক্যারিয়ার গড়তে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হোটেল রুমে গোপন ক্যামেরা খুঁজে পাওয়ার উপায়
কিভাবে করবেন

হোটেল রুমে গোপন ক্যামেরা খুঁজে পাওয়ার উপায়

অবৈধ মোবাইল ফোনের রাজত্ব ও এনইআইআরের বাস্তবতা
প্রযুক্তি সংবাদ

অবৈধ মোবাইল ফোনের রাজত্ব ও এনইআইআরের বাস্তবতা

শক্তিশালী ব্যাটারির ফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

বিনামূল্যে তিন মাসের স্পটিফাই প্রিমিয়াম মেম্বারশিপ দিচ্ছে স্যামসাং

ভারতীয়দের তথ্য হাতাতে সাইবারে চীনের হানা!
প্রযুক্তি সংবাদ

ভারতীয়দের তথ্য হাতাতে সাইবারে চীনের হানা!

এন্টিভাইরাস ও ইন্টারনেট সিকিউরিটিতে দেশের শীর্ষ ব্র্যান্ড হবে ইসেট
নির্বাচিত

এন্টিভাইরাস ও ইন্টারনেট সিকিউরিটিতে দেশের শীর্ষ ব্র্যান্ড হবে ইসেট

ভিভো মোবাইলের নতুন চমক
প্রযুক্তি সংবাদ

ভিভো মোবাইলের নতুন চমক

Load More

ট্রেন্ডিং টপিক

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 May 2019

কৃত্রিম বুদ্ধিমত্তায় ক্যারিয়ার গড়তে বৃত্তি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix