Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিয়েলমি’র নতুন সি৬৭ সিরিজে চলছে ফ্ল্যাশ সেল অফার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 14 February 2024
রিয়েলমি’র নতুন সি৬৭ সিরিজে চলছে ফ্ল্যাশ সেল অফার
Share on FacebookShare on Twitter

সাময়িক বিরতির পর স্মার্টফোনের বাজারে নতুন এক চমক নিয়ে হাজির হলো বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। সি-সিরিজের নতুন সি৬৭ ডিভাইস বাজারে এনে স্মার্টফোনের গুণমানকেই বদলে দিয়েছে তরুণদের জনপ্রিয় এ স্মার্টফোন ব্র্যান্ড। এই ডিভাইসটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা ও স্ন্যাপড্রাগন ৬৮৫ ৬এনএম চিপসেট। মাত্র ২২,৯৯৯ টাকার আকর্ষণীয় মূল্যের রিয়েলমি’র এ মুঠোফোনটি সিরিজের সবচেয়ে উন্নত প্রযুক্তির স্মার্টফোন।

বিশ্বজুড়ে সি-সিরিজের ১০০ মিলিয়নেরও বেশি ফোন বাজারে ছাড়ার পর এই নতুন মডেলটি চালু করেছে রিয়েলমি। এর ক্যামেরায় রয়েছে সেগমেন্টের প্রথম শক্তিশালী ইন-সেন্সর জুম এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর, যা একটি মানসম্মত ইউজার এক্সপেরিয়েন্স প্রদানের মাধ্যমে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে একটি মাইলফলক স্থাপন করবে।

সেগমেন্টের প্রথম ১০৮ মেগাপিক্সেল কোয়ালিটি ক্যামেরার রিয়েলমি সি৬৭ সিরিজটি স্মার্টফোন ফটোগ্রাফির ক্ষেত্রে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। ডিভাইসটির মাধ্যমে চমৎকার ছবি তোলা বা ভিডিও করা সম্ভব, যা প্রতিযোগী স্মার্টফোনগুলোর ৫০ মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় স্পষ্টতই উন্নতমানের। এ সেগমেন্টের ক্যামেরায় সর্বোচ্চ পিক্সেল ব্যবহার করা হয়েছে, যেখানে প্রতিটি পিক্সেল ছবি প্রসেসিংয়ের পাশাপাশি ক্রিস্টালের মতো স্বচ্ছ ছবি তোলারও কাজ করে।

ফটোগ্রাফিক দক্ষতার পাশাপাশি রিয়েলমি সি৬৭ সিরিজে রয়েছে ৩এক্স ইন-সেন্সর জুম। সি-সিরিজে এই প্রথমবারের মতো এমন উন্নত ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বৈচিত্র্যময় ছবি তোলার ক্ষেত্রে এ সেন্সর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রিয়েলমি সি৬৭ ডিভাইসের মাধ্যমে সি-সিরিজের ক্ষেত্রে এবারই প্রথম স্ন্যাপড্রাগন প্রসেসরের অসাধারণ পারফরম্যান্সের সাক্ষী হবেন রিয়েলমি প্রেমীরা। গ্রাহকদের নেক্সট-লেভেলের পাওয়ারসহ দক্ষতা ও নির্ভরযোগ্যতার অনন্য অভিজ্ঞতা দিতে এ ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ ৬এনএম চিপসেট। এর ৩৩০কে এরও বেশি শক্তিশালী স্কোর সমৃদ্ধ চিপসেট দারুণ অভিজ্ঞতার পাশাপাশি স্মার্টফোন ব্যবহারকারীকে দিচ্ছে নির্ভরযোগ্য পারফরম্যান্সের গ্যারান্টি! সিপিইউ-তে ১৫ শতাংশ বুস্টিং পারফরম্যান্স, জিপিইউ এর ক্ষেত্রে বাড়তি ১০ শতাংশ পারফরম্যান্স এবং মূল ফ্রিকোয়েন্সিতে ২.৮ গিগা হার্টজের অনন্য সমন্বয় ফোনপ্রেমীদের দেয় মাল্টি-টাস্কিং ও গেমিংয়ের জন্য নির্ভরযোগ্যতার প্রতিশ্রুতি।

রিয়েলমি’র সি৬৭ সিরিজটিতে রয়েছে সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল ৯৫০ নিট ডিসপ্লে, যা যে কোনো ছবি বা ভিডিও দেখার ক্ষেত্রে অত্যাশ্চর্য ভিজ্যুয়াল প্রদান করে। এমনকি সরাসরি সূর্যের আলোতেও স্পষ্টভাবে কন্টেন্ট দেখার গ্যারান্টি দেয় এই ডিসপ্লে। স্মার্টফোন ব্যবহারকারীদের একটি গুণগত অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ রিয়েলমি। এই প্রতিশ্রুতি প্রদর্শনের অংশ হিসেবে, ডায়নামিক নচ ‘মিনি ক্যাপসুল ২.০’ তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের সুবিধার্থে যোগ করেছে ইন্টারেক্টিভ সফটওয়্যার ফাংশন।

এ সেগমেন্টের মধ্যে রিয়েলমি সি৬৭ ডিভাইসটিই প্রথম, যা এর স্ক্রিন প্লাস্টিক ব্র্যাকেট সরাতে সক্ষম। এতে এমন একটি ডিজাইন করা ফিচার ব্যবহার করা হয়েছে, যা কাঠামোগতভাবে জটিল হওয়ায় সাধারণত হাই-এন্ড ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর জন্য সংরক্ষণ করা হয়। এছাড়াও, এ স্মার্টফোনে রয়েছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমের অনন্য সুবিধা। একদিকে ফোনের কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে সেরা পারফরম্যান্স দেবে এই ৮ জিবি র‌্যাম, অন্যদিকে দুশ্চিন্তার হাত থেকে রেহাই দিয়ে স্মার্টফোনপ্রেমীদের প্রচুর স্টোরেজ সুবিধা প্রদান করবে ১২৮ জিবি রম।

সানি ওয়েসিস ও ব্ল্যাক রক- দুটি অসাধারণ রঙে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি৬৭ সিরিজটি। পাশাপাশি এর বডি মাত্র ৭.৫৯ মিলিমিটারের, যা সেগমেন্টের সবচেয়ে পাতলা বডির ফোন।

(https://cutt.ly/PreBookC67) -এই লিঙ্কটি ব্যবহার করে প্রি-বুকিং দিয়ে গ্রাহকরা রিয়েলমি সি৬৭ স্মার্টফোনটি কেনার অনন্য সুযোগ লুফে নিতে পারেন। অথবা আগামী ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত রিয়েলমি’র যে কোনো অনুমোদিত স্টোরেও এ স্মার্টফোনের প্রি-বুকিং দিতে পারেন। এছাড়া, গ্রাহকরা তাদের প্রিয়জনকেও উপহার দিতে পারেন এ অসাধারণ ফিচার সমৃদ্ধ স্মার্টফোনটি। তাই গ্রাহকদের এ অনন্য সুযোগ প্রদান করতে অনলাইনে পণ্য কেনাকাটার প্ল্যাটফর্ম দারাজে আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দিনব্যাপী একটি স্পেশাল ফ্ল্যাশ সেল অফার দিচ্ছে এ স্মার্টফোন প্রযুক্তি ব্র্যান্ড। এই ফ্ল্যাশ সেলের মাধ্যমে রিয়েলমি সি৬৭ সিরিজটিকে ভ্যালেন্টাইন’স ডে’র সেরা উপহার হিসেবে উপস্থাপন করা হয়েছে যেখানে মূল্যছাড়সহ ২১,৬৯৯ টাকায় পাওয়া যাবে এ ফোনটি। এছাড়াও ০% ইএমআই সুবিধা, এক্সপ্রেস ডেলিভারি এবং অরিজিনাল ব্র্যান্ড ওয়ারেন্টি সুবিধাতো থাকছেই।

রিয়েলমি সি৬৭ এর উন্মোচন, ব্র্যান্ডটির গুণগত মান ও নির্ভরযোগ্যতা প্রদানের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। বেশ কিছু সময়ের বিরতির পর দেশের স্মার্টফোনের বাজারে আকর্ষণীয় চমক নিয়েই ফিরে এলো তরুণদের এই জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড। সেরা স্মার্টফোন সরবরাহের গর্বিত ইতিহাস ধরে রেখে, রিয়েলমি ব্যবহারকারীদের প্রয়োজনকে ভালোভাবে উপলব্ধি করে আরও সমৃদ্ধ স্মার্টফোন ডিভাইস তৈরির লক্ষ্যে কাজ করছে।

রিয়েলমি সি৬৭ সিরিজের উন্মোচন সম্পর্কে বিস্তারিত জানতে, স্মার্টফোন ব্যবহারকারীরা রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ -এ ঘুরে আসতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমিরিয়েলমি সি৬৭

এই বিভাগ থেকে আরও পড়ুন

হাই কনফিগারেশনের ল্যাপটপ নিয়ে আসছে এমএসআই
নির্বাচিত

হাই কনফিগারেশনের ল্যাপটপ নিয়ে আসছে এমএসআই

কয়েক সেকেন্ডে মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করবেন
কিভাবে করবেন

কয়েক সেকেন্ডে মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করবেন

দেশের বাজারে আসছে শাওমির নতুন ২ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে শাওমির নতুন ২ ফোন

অলংকার শপিং কমপ্লেক্স থেকে আইএমইআই নম্বর পরিবর্তন ডিভাইস জব্দ
প্রযুক্তি সংবাদ

অলংকার শপিং কমপ্লেক্স থেকে আইএমইআই নম্বর পরিবর্তন ডিভাইস জব্দ

মনিটর কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন
কিভাবে করবেন

মনিটর কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন

দেশীয় শিল্পে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ব্যবহারের আহ্বান
নির্বাচিত

দেশীয় শিল্পে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ব্যবহারের আহ্বান

Load More

ট্রেন্ডিং টপিক

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ
ই-কমার্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

দুবাইয়ে দ্বিতীয় ডেটা সেন্টার চালু করেছে আলিবাবা ক্লাউড
অর্থ ও বাণিজ্য

আলিবাবার শেয়ারদর বেড়েছে ৩%

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 February 2024

রিয়েলমি’র নতুন সি৬৭ সিরিজে চলছে ফ্ল্যাশ সেল অফার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix