Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীন ও ভিয়েতনামের কাছে বাজার হারানোর শঙ্কায় ভারত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
চীন ও ভিয়েতনামের কাছে বাজার হারানোর শঙ্কায় ভারত
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি খাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার হিসেবে পরিচিত ভারত। সেলফোন বা স্মার্টফোন উৎপাদনে অনেক কোম্পানিই এখানে কারখানা স্থাপন করেছে। যাদের মধ্যে অ্যাপল, স্যামসাং ও ফক্সকনও রয়েছে। কিন্তু শুল্কহার বেশি থাকায় স্মার্টফোন রফতানিতে চীন ও ভিয়েতনামের কাছে বাজার হারানোর শঙ্কায় রয়েছে ভারত।

গত বছর দেশটিতে স্মার্টফোন উৎপাদন বছরওয়ারি হিসেবে ১৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। সে হিসেবে অন্যতম রফতানিকারক হিসেবে ভারত অনেকটাই এগিয়ে। তবে দেশটির তথ্যপ্রযুক্তিমন্ত্রী জানান, রফতানি খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে চাইলে শুল্কহার কমানোর মাধ্যমে বিদেশী কোম্পানিগুলোকে ব্যবসা পরিচালনায় আগ্রহী করে তুলতে হবে।

অর্থনীতিকে শক্তিশালী করতে ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে স্মার্টফোন উৎপাদনকে অন্যতম মাধ্যম হিসেবে বিবেচনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বছর উৎপাদন বাড়ার বিষয়ে মোদি সরকার জানায়, বিদেশী কোম্পানিগুলোকে আর্থিক প্রণোদনা দেয়ার কারণেই এ সফলতা এসেছে। কিন্তু অ্যাপলসহ অন্য কোম্পানিগুলোর আইনপ্রণেতা ও লবি গ্রুপ জানায়, চীনের বাইরে উৎপাদন কার্যক্রম স্থানান্তরের ক্ষেত্রে ভারতে উচ্চ শুল্কহার প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়িয়েছে। যেখানে ভিয়েতনাম, থাইল্যান্ড ও মেক্সিকোর মতো প্রতিষ্ঠান শুল্কহার কমিয়ে সেলফোন রফতানি বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে।

গত ৩ জানুয়ারি ভারতের অর্থমন্ত্রীর কাছে একটি চিঠি ও গোপন নথি পাঠান উপতথ্যপ্রযুক্তিমন্ত্রী রাজিব চন্দ্রশেখর। সেখানে অপ্রতিদ্বন্দ্বিতামূলক শুল্কহারের কারণে স্মার্টফোন রফতানি খাতে অবনমনের বিষয়ে মন্ত্রণালয়ের উদ্বেগের কথা জানানো হয়।

চন্দ্রশেখর জানান, শুল্কহার বেশি থাকায় ভারতে উৎপাদন খরচও বেশি। এছাড়াও ভূরাজনৈতিক পুনর্বিন্যাসের কারণে অধিকাংশ কোম্পানি চীন থেকে সরবরাহ চেইন সরিয়ে নিচ্ছে। প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে ভারতকে এখনই উদ্যোগ নিতে হবে। অন্যথায় কোম্পানিগুলো ভিয়েতনাম, মেক্সিকো ও থাইল্যান্ডের দিকে অগ্রসর হতে পারে।

সার্বিক বিষয়ে চন্দ্রশেখর ও ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভারতের অভ্যন্তরীণ পর্যায়ে স্মার্টফোন উৎপাদন বাড়াতে মেড ইন ইন্ডিয়া প্রকল্প কার্যকর করা হয়েছে। এর অধীনে অনেক যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি করা হয়। তবে কোম্পানিগুলো সরবরাহ চেইন সংকটের কারণে আরো অনেক যন্ত্রাংশ চীনসহ অন্যান্য দেশ থেকে আমদানি করে থাকে। স্থানীয় পর্যায়ে উৎপাদনকারীদের সুরক্ষায় এসব যন্ত্রাংশ আমদানিতে উচ্চ শুল্ক আরোপ করেছে ভারত সরকার। যে কারণে উৎপাদন খরচও বাড়ছে।

সম্প্রতি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক জানান, ভারতে যে হারে বিদেশী বিনিয়োগ হওয়া উচিত সেভাবে হচ্ছে না। উচ্চ শুল্কহারের কারণে কোম্পানিগুলো ভিয়েতনামসহ অন্যান্য দেশে স্থানান্তর হয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘কর আরোপের মাধ্যমে বাজারকে সীমিত করা হচ্ছে।’

অন্যদিকে ২০২৯ সাল নাগাদ বিশ্ববাজারে ২৯ শতাংশ বৈদ্যুতিক পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু অফিশিয়াল নথির তথ্যানুযায়ী, বর্তমানে দেশটিতে উৎপাদন হার মাত্র ৪ শতাংশ। অ্যাপল, ফক্সকন ও শাওমি কার্যক্রম বাড়ালেও হার অপরিবর্তিত রয়েছে।

নির্মলা সিতারমণের কাছে পাঠানো চিঠিতে উপতথ্যপ্রযুক্তিমন্ত্রী রাজিব চন্দ্রশেখর বার্ষিক বাজেটে প্রযুক্তিপণ্য আমদানিতে শুল্কহার কমানোর আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী ব্যাটারি কভারসহ কিছু যন্ত্রাংশের ওপর আরোপিত শুল্কহার ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করলেও অধিকাংশ পণ্যের হার অপরিবর্তিত রয়ে যায়, যা দীর্ঘমেয়াদে স্মার্টফোন রফতানিতে ভারতের অবস্থানকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
প্রযুক্তি সংবাদ

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে

আধুনিকায়ন ও উদ্ভাবনের মাধ্যমে গ্রাহক সেবার উপর গুরুত্ব দিচ্ছে গ্রামীণফোন-ইয়াসির আজমান
প্রযুক্তি সংবাদ

আধুনিকায়ন ও উদ্ভাবনের মাধ্যমে গ্রাহক সেবার উপর গুরুত্ব দিচ্ছে গ্রামীণফোন-ইয়াসির আজমান

ভিডিও কলের অভিজ্ঞতা সমৃদ্ধ করবে ইমো’র নতুন ‘আলো’ ফিচার
প্রযুক্তি সংবাদ

ভিডিও কলের অভিজ্ঞতা সমৃদ্ধ করবে ইমো’র নতুন ‘আলো’ ফিচার

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা
প্রযুক্তি বাজার

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

টেলিগ্রামে স্পয়লার ফরম্যাটিংসহ একাধিক নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

টেলিগ্রামে স্পয়লার ফরম্যাটিংসহ একাধিক নতুন ফিচার

নকিয়ার শক্তিশালী ব্যাটারির ফোন
নির্বাচিত

নকিয়ার শক্তিশালী ব্যাটারির ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?
রিভিউ

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের
টেলিকম

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের

নয় মাসে বিকাশের মুনাফা ৫০৪ কোটি টাকা, বেড়েছে আয়ও
অর্থ ও বাণিজ্য

বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টও বিক্রি হচ্ছে কালোবাজারে

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি
প্রযুক্তি সংবাদ

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ ফেব্রুয়ারি ২০২৪

চীন ও ভিয়েতনামের কাছে বাজার হারানোর শঙ্কায় ভারত

Techzoom.TV |
TechzoomTV