Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই সেন্টার প্রতিষ্ঠা করেছে অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
এআই সেন্টার প্রতিষ্ঠা করেছে অপো
Share on FacebookShare on Twitter

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি অপো এআই সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। নতুন এই সেন্টারের লক্ষ্য হলো এআই ও এর প্রয়োগের পর্যবেক্ষণ ও বিকাশের মাধ্যমে অপোর এআই সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যবহারকারীদের জন্য বৃহৎ পরিসরে এআই ভিত্তিক পণ্য ও ফিচারের উপর গবেষণা করা। এর মাধ্যমে অপো ব্যবহারকারীদেরকে এআইয়ের সেরা অভিজ্ঞতা দিতে সক্ষম হবে।

অপো ঘোষণা করেছে যে, ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের মধ্যে অপো রেনো ১১ সিরিজটিতে উদ্ভাবনী অপো এআই ইরেজার ফাংশনসহ বিভিন্ন উন্নত জেনারেটিভ এআইয়ের সুবিধা যোগ করা হবে। এই অগ্রগতিগুলি এআইয়ের ক্ষেত্রে অপোর অগ্রগামী ভূমিকা ও বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য এআইয়ের ব্যবহার সহজ করতে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

“ফিচার ফোন এবং স্মার্টফোনের পর পরবর্তী প্রজন্মের এআই স্মার্টফোনগুলি মোবাইল ফোন শিল্পের তৃতীয় প্রধান রূপান্তরকে প্রতিনিধিত্ব করবে। এআই স্মার্টফোনের যুগে মোবাইল ফোন শিল্প ও ব্যবহারকারীর অভিজ্ঞতা – উভয়ই বৈপ্লবিক পরিবর্তনের সাক্ষী হবে,” বলেছেন অপোর চিফ প্রোডাক্ট অফিসার পিট লাউ। “অপো এআই স্মার্টফোনের ক্ষেত্রে অবদান রাখতে এবং এর উন্নয়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা অন্যান্য অংশীদারদের সাথে যৌথভাবে মোবাইল ফোন শিল্পের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার জন্য এবং মোবাইল ফোনের বুদ্ধিবৃত্তিক অভিজ্ঞতাকে পুনর্নির্মাণের জন্য কাজ করতে আগ্রহী।”

অপো এআই স্মার্টফোনের চারটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের উল্লেখ করেছে
এআই স্মার্টফোন যুগের প্রেক্ষাপটে অপো দূরদর্শী গবেষণা এবং লার্জ মডেল ও জেনারেটিভ এআই প্রযুক্তিভিত্তিক জ্ঞানের ভিত্তিতে এআই স্মার্টফোনের চারটি প্রধান বৈশিষ্ট্যের সংজ্ঞা দিয়েছে:

• এআইয়ের যুগে জেনারেটিভ এআইয়ের কম্পিউটেশনের চাহিদা মেটাতে এআই স্মার্টফোনগুলিকে অবশ্যই কম্পিউটিং রিসোর্সগুলিকে দক্ষতার সাথে ব্যবহার করতে হবে।

• এআই স্মার্টফোনগুলিকে সেন্সরের মাধ্যমে সময়মতো ব্যবহারকারী ও পরিবেশ থেকে প্রাপ্ত জটিল তথ্য বুঝে বাস্তব বিশ্ব সম্পর্কে সচেতন হতে হবে।

• এআই স্মার্টফোনগুলির উন্নত সেলফ লার্নিংয়ের ক্ষমতাও থাকতে হবে।

• এআই স্মার্টফোনগুলির বিভিন্ন কন্টেন্ট তৈরি করার ক্ষমতা থাকবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ক্রমাগত অনুপ্রেরণা ও জ্ঞান অর্জনে সহায়তা পাবে।

এই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি দিয়ে এআই স্মার্টফোন মোবাইল শিল্পে বিপ্লব ঘটাবে। বিভিন্ন এআইভিত্তিক সেবা ইন্টেলিজেন্ট এজেন্টে একীভূত করা হবে, যা ব্যবহারকারীদেরকে তাদের ব্যক্তিগত চাহিদা আরও ভালভাবে পূরণ করতে সক্ষম করবে৷ নতুন এই ইকোসিস্টেম বর্তমানের অ্যাপ ইকোসিস্টেমকেও আরও উন্নত করবে। অপো এই নতুন ইকোসিস্টেমকে সহযোগিতা করার জন্য বিভিন্ন এআই সুবিধার পাশাপাশি ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের সুবিধাও প্রদান করবে।

রেনো সিরিজে থাকবে জেনারেটিভ এআই ফিচার
অপো এর নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অ্যানডেসজিপিটি প্রকাশ করেছে। এতে রয়েছে ১৮০ বিলিয়ন প্যারামিটার । তিনটি প্রধান প্রযুক্তিগত বৈশিষ্ট্যের – ডায়লগ এনহ্যান্সমেন্ট, পার্সোনালাইজেশন ও ক্লাউড-ডিভাইস কোলাবরেশন – উপর নির্ভরশীল এই মডেলটির সক্ষমতার মূল লক্ষ্য হলো – নলেজ, মেমোরি, টুলস ও ক্রিয়েশন। নতুন অপো ফাইন্ড এক্স৭ সিরিজে চালু হওয়ার পর অপোর জেনারেটিভ এআইয়ের সুবিধা যেমন ছবিতে ইন্টেলিজেন্ট অবজেক্ট রিমুভাল ও ফোন কনভারসেশন সামারি প্রযুক্তি খাতে ও ব্যবহারকারীদের মধ্যে সাড়া ফেলেছে।

Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

কর্মীদের জন্য নগদের ৫ লাখ টাকার প্রণোদনা
নির্বাচিত

‘নগদ’ ডাক বিভাগের সেবা, বিভ্রান্তির সুযোগ নেই

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

ঈদের বাজারে স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

প্রান্তিক মানুষদের স্বল্প দামে স্মার্টফোন দিতে ভাবছে সরকার

কর্মক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ দূর করতে গ্রামীণফোনের অঙ্গীকার
টেলিকম

কর্মক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ দূর করতে গ্রামীণফোনের অঙ্গীকার

বন্ধ হচ্ছে অবৈধ ফোন, যেভাবে বৈধতা যাচাই করবেন
প্রযুক্তি বাজার

অবৈধ ফোন বন্ধ হবে কবে? নিবন্ধন জানবেন কিভাবে?

এক দশকে জেনএআইয়ের বাজার ১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে
প্রযুক্তি সংবাদ

এক দশকে জেনএআইয়ের বাজার ১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য
প্রযুক্তি সংবাদ

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix