Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কর্মক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ দূর করতে গ্রামীণফোনের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 9 March 2022
কর্মক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ দূর করতে গ্রামীণফোনের অঙ্গীকার
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক নারী দিবস এর প্রতিপাদ্য #ব্রেকদ্যবায়াস নিয়ে আজ জিপিহাউজে এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আর্ন্তজাতিক নারী দিবস পালন করেছে গ্রামীণফোন। মানুষ স্বভাবতই অনেক সময় পক্ষপাতমূলক আচরণ করে। জাতিসংঘের এক গবেষণা অনুযায়ী, ৯০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে পক্ষপাতমূলক আচরণ করে। টেক সার্ভিস লিডার হিসেবে নানা ধরনের ও বৈচিত্র্যের মানুষ গ্রামীণফোনে কাজ করেন আর এক্ষেত্রে পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি দূর করতে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

গ্রামীণফোন সবসময়ই পক্ষপাতহীন কর্মপরিবেশের ধারণাকে উৎসাহিত করে, যেখানে বৈচিত্র্যপূর্ণ, সমতাভিত্তিক ও অন্তর্ভূক্তিমূলক কর্মপরিবেশ নিশ্চিত করতে সবাইকে অনুপ্রাণিত করা হয়। এ বিষয়টি নিয়ে গ্রামীণফোন বিস্তৃত গবেষণা করেছে। গবেষণা দেখাচ্ছে, কর্মক্ষেত্রে নারীদের সাতটি সাধারণ পক্ষপাতমূলক আচরণের মুখোমুখি হতে হয়, যেগুলো চিহ্নিত করে দূর করতে হবে। এ পক্ষপাতমূলক আচরণের মধ্যে রয়েছে- পারফরমেন্সের ওপর লৈঙ্গিক বিষয়ের প্রভাব, নারীরা প্রয়োজনের জন্য উপার্জন করেন না, বরং তারা বিলাসিতার জন্য উপার্জন করেন, সেলস ও টেক শুধু পুরুষদের কাজ, নারীরা শীর্ষস্থানীয় পদে আসীন হতে পারবেন না, নারীরা ডেস্কে বসে কাজ করার জন্য উপযুক্ত, নারীরা কঠিন কাজ/ প্রজেক্ট শেষ করতে পারবেন না এবং বিয়ে বা মাতৃত্বকালীন ছুটির পর তাদের কর্মদক্ষতা কমে যায়। গ্রামীণফোন বিশ্বাস করে কর্মক্ষেত্রে এসব চিহ্নিত ধারনাগুলো দূর করা প্রয়োজন।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানের সঞ্চালনায় আলােচনায় অংশগ্রহনকারীরা এসব পক্ষপাতমুলক ধারনাগুলোর অভিজ্ঞতা তুলে ধরেন। গ্রামীণফোনের লিডারশীপ টিমও তাদের তাদের ধারনাগুলো তুলে ধরেন এবং কর্মক্ষেত্রে পক্ষপাতমূলক আচরন কিভাবে দুর করা যায় সে সম্পর্কে আলােকপাত করেন।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “নারীদের বিরুদ্ধে সকল ধরনের পক্ষপাত দূর করার এটিই উপযুক্ত সময়; কারণ, আমরা একটি টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। গ্রামীণফোনে আমরা নারীদের জন্য বৈষম্যহীন কর্মক্ষেত্র ও অন্তর্ভূক্তিমূলক কর্মপরিবেশ তৈরিতে সবসময় গুরুত্বারোপ করি। জেন্ডার সমতা-ভিত্তিক কর্মক্ষেত্র তৈরিতে আমরা নারীদের জন্য সাতটি পক্ষপাতমূলক আচরণের বিষয়টি চিহ্নিত করেছি, যা নিয়ে আমরা আগামী দিনগুলোতে কাজ করবো। একসাথে কাজ করার মাধ্যমেই আমরা সামনের দিনগুলোতে পক্ষপাতহীন আচরণসমূহ দূর করতে পারবো বলে আমি প্রত্যাশা করছি।”

বক্তারা আলোচনায় এ পক্ষপাতগুলো চিহ্নিত করতে করণীয়সমূহের ওপর আলোকপাত করেন, যাতে সবার জন্য পক্ষপাতহীন কর্মপরিবেশ তৈরি করা যায়। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা সাজ্জাদ হাসিব, প্রধান আর্থিক কর্মকর্তা ইয়েন্স বেকার, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (ভারপ্রাপ্ত) হোসেন সাদাত এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গ্রামীণফোনে থাকা বিদ্যমান পক্ষপাতগুলো দূর করার প্রতিজ্ঞা করেন এবং নারীদের জন্য সমতাভিত্তিক কর্মপরিবেশ তৈরিতেও কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফরচুন চায়না ২০২৩ ইমপ্যাক্ট ৬৫ লিস্ট অব স্টার্টআপসে রিয়েলমি
নির্বাচিত

ফরচুন চায়না ২০২৩ ইমপ্যাক্ট ৬৫ লিস্ট অব স্টার্টআপসে রিয়েলমি

টিকটকে ঘুমিয়ে ঘুমিয়ে আয়ের সুযোগ
প্রযুক্তি সংবাদ

টিকটকে ঘুমিয়ে ঘুমিয়ে আয়ের সুযোগ

ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
নির্বাচিত

ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক

বুড়ো হতে গিয়ে ধরা খেলেন!
প্রযুক্তি সংবাদ

বুড়ো হতে গিয়ে ধরা খেলেন!

২০১৯ সালে থেকে কেনা সকল অবৈধ ফোন বন্ধ হবে: বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

১ জুলাই থেকে অবৈধ হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া শুরু

অ্যামাজন নয়, ১০ বিলিয়ন ডলারের কাজ পেল মাইক্রোসফট
নির্বাচিত

কাজের পরিধি বাড়াচ্ছে মাইক্রোসফট

Load More

ট্রেন্ডিং টপিক

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক
প্রযুক্তি সংবাদ

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 March 2022

কর্মক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ দূর করতে গ্রামীণফোনের অঙ্গীকার

Techzoom.TV |
TechzoomTV