Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নকিয়া মোবাইল এখন সেলেক্সট্রায়, উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
নকিয়া মোবাইল এখন সেলেক্সট্রায়, উৎপাদন শুরু
Share on FacebookShare on Twitter

দেশে আবারও নকিয়া মোবাইলের উৎপাদন শুরু হয়েছে। নকিয়া এখন সেলেক্সট্রা লিমিটেডের ঘরে। সম্প্রতি গাজীপুরের টঙ্গিতে ৫৩ হাজার ৭১৫ বর্গফুট জায়গা নিয়ে সেলেক্সট্রা লিমিটেড তার ম্যানুফ্যাকচারিং ইউনিটের (মোবাইল কারখানা) যাত্রা শুরু করেছে। এই ম্যানুফ্যাকচারিং ইউনিটেই উৎপাদন শুরু হয়েছে বিশ্বখ্যাত ব্র্যান্ড নকিয়ার মোবাইল ফোন। বর্তমানে কারখানার মোট কর্মীর সংখ্যা ৪০০, যার ৪০ শতাংশই নারী কর্মী।

নকিয়া মোবাইল দিয়ে উৎপাদন শুরু হওয়া সেলেক্সট্রার ম্যানুফ্যাকচারিং ইউনিট মোবাইল ফোন উৎপাদনের পাশাপাশি লাইফস্টাইল গ্যাজেটস যেমন- স্মার্টওয়াচ, টিডাব্লিউএস, হেডফোন, ফিচার ফোন, স্মার্টফোন-সহ বিভিন্ন দেশি-বিদেশি গ্যাজেট তৈরির পরিকল্পনা করেছে।

সেলেক্সট্রায় নকিয়া মোবাইলের উৎপাদন শুরু হওয়ায় সম্প্রতি দেশে প্রথমবারের মতো এইচএমডি গ্লোবালের চিফ অপারেটিং অফিসার আলা লুসান ও ভারত এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট রাভি কুনওয়ার, পান-এশিয়া জেনারেল ম্যানেজার বিবেক খান্ডেলওয়াল, এবং এইচএমডি কান্ট্রি ম্যানেজার, মশিউর রহমান সেলেক্সট্রা উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন।

আলা লুসান বলেন, সেলেক্সট্রার অত্যাধুনিক প্রযুক্তির উৎপাদন কারখানা দেখে আমি আনন্দিত। এখন পর্যন্ত ৭টি মডেলের নকিয়া মোবাইল ফোন এই কারখানায় উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এটি আমার দেখা সবচেয়ে সেরা কারখানা। সেলেক্সট্রার সাথে অদুর ভবিষ্যতে এইচএমডি বাংলাদেশের জন্য আরও নতুন পণ্য ও সেবা নিয়ে আসবে।

রাভি কুনওয়ার তার মন্তব্যে বলেন, বাংলাদেশে সেলেক্সট্রা উৎপাদন কারখানায় অত্যাধুনিক মেশিন ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এখান থেকে বিশ্বমানের নকিয়া ফোন উৎপাদিত হচ্ছে এবং আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি, এখন থেকে বিশ্বমানের নকিয়া ফোন বাংলাদেশেই উৎপাদিত হবে।

এছাড়া বিটিআরসি, জাতীয় রাজস্ব বোর্ড ও ইউসিবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা কারখানাটি পরিদর্শন করেছেন এবং সবাই কারখানাটির প্রশংসা করেন।

সেলেক্সট্রা লিমিটেডের বোর্ড চেয়ারম্যান আশরাফ বিন তাজ বলেন, এই কারখানায় উৎপাদিত প্রতিটি নকিয়া ফোনের মানের প্রতি আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মোবাইল শিল্পের এই বিকশিত বিশ্ববাজারে, আমরা বাংলাদেশেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই। এইচএমডি সেলেক্সট্রার প্রতি যে বিশ্বাস স্থাপন করেছে, তার তার জন্য আমরা সত্যিই সম্মানিত বোধ করছি।

উল্লেখ্য, সেলেক্সট্রার সহ প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত এবং সহ প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ২০২০ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করে ইতিমধ্যে ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রতিষ্ঠা করেছে এবং বর্তমানে ৫০০ জনেরও বেশি কর্মী নিয়ে প্রতিষ্ঠানটি তার সফলতার পথে এগিয়ে যাচ্ছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নকিয়াবিটিআরসিসেলেক্সট্রায়

এই বিভাগ থেকে আরও পড়ুন

হঠাৎ লিফটে আটকে গেলে প্রথমে যা করবেন
কিভাবে করবেন

হঠাৎ লিফটে আটকে গেলে প্রথমে যা করবেন

নতুন ম্যাকবুক ও আইপ্যাড প্রো আনছে অ্যাপল
নির্বাচিত

ল্যাপটপের ক্যামেরা নিয়ে নতুন পরামর্শ অ্যাপলের

স্টার্টআপ ইকোসিস্টেম ও তরুণদের বিকাশে নতুন তিনটি প্রতিযোগিতা নিয়ে এলো হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ ইকোসিস্টেম ও তরুণদের বিকাশে নতুন তিনটি প্রতিযোগিতা নিয়ে এলো হুয়াওয়ে

আইপডের দাম ২০ হাজার ডলার!
নির্বাচিত

আইপডের দাম ২০ হাজার ডলার!

পরিচালন ব্যয় কমাতে কর্মীদের অন্যত্র চাকরি খোঁজার পরামর্শ ইভ্যালি
প্রযুক্তি সংবাদ

টাকা ফেরত দিতে ইভ্যালি পুনর্গঠনে সম্মতি হাইকোর্টের

ডেটিং অ্যাপস: পরকীয়ার ডিজিটাল ভার্সন
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনের ব্যাটারির আয়ু কমায় যেসব অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক
অটোমোবাইল

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের ইজিএমে পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
নির্বাচিত

২০২৬ সালে বিশ্বে স্মার্টফোন শিপমেন্ট কমবে ১৪.৩ শতাংশ, ঘুরে দাঁড়াবে ২০২৮ থেকে

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

এজেন্টদের ওপর ‘অতিরিক্ত হস্তক্ষেপের’ অভিযোগ বিকাশ বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘Citytouch’ অ্যাপে একাউন্ট খুলে চরম ভোগান্তি
অর্থ ও বাণিজ্য

‘Citytouch’ অ্যাপে একাউন্ট খুলে চরম ভোগান্তি

ডিজিটাল ব্যাংকিং সেবা সহজ করার লক্ষ্যে সিটি ব্যাংকের...

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ ফেব্রুয়ারি ২০২৪

নকিয়া মোবাইল এখন সেলেক্সট্রায়, উৎপাদন শুরু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix