Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৭০০ কর্মচারীর চাকরি খেয়ে নিল এআই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
৭০০ কর্মচারীর চাকরি খেয়ে নিল এআই
Share on FacebookShare on Twitter

এআই যে ধীরে ধুরে মানুষের চেয়ারে জায়গা করে নিতে চলেছে সেই আশঙ্কা শুরু থেকেই। তবে এবার বড় ঘটনা ঘটাল ক্লার্না নামক এক কোম্পানির এআই অ্যাসিস্ট্যান্ট। একাই ৭০০ জন কর্মচারীর চাকরিতে থাবা বসিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ইতিমধ্যে বিশ্বের নানা প্রান্তে ছাটাই শুরু হয়েছে। যার পেছনে বড় অবদান রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির।

এআইয়ের থাবা থেকে আদৌ চাকরি বাঁচানো সম্ভব? পাড়ার চায়ের দোকান থেকে অফিসের কিউবিকলে এখন সেই প্রশ্নই ঘোরাফেরা করছে। তবে সেই আশঙ্কা এদিন সত্যি প্রমাণ করল ক্লার্না নামক এক কোম্পানির এআই অ্যাসিস্ট্যান্ট। যেখানে এআইয়ের কোপে চাকরি হারিয়েছেন ৭০০ জন কর্মচারী।

সুইডিশ কোম্পানি ক্লার্না। বাই নাও পে লেটার পরিষেবার জন্য বিখ্যাত তারা। সেখানে অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে এআই বিপ্লব। যার জেরে চাকরি থেকে ছাঁটাই হয়েছেন ৭০০ জন কর্মচারী। সংখ্যাটা শুনে চক্ষু চড়কগাছ হতে পারে যে কারও। এই পদক্ষেপের জন্য সমালোচনার মুখে পড়েছে আর্থিক প্রতিষ্ঠানটি।

সংবাদ সংস্থা ফাস্ট কোম্পানির প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির দাবি করেছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তা ৭০০ জন কর্মচারীর সমান দক্ষ। কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তবায়ন হতেই এক বছরে ৭০০ জনের বেশি মানুষ কাজ হারিয়েছেন। যা প্রায় কোম্পানির মোট কর্মসম্পদের 10 শতাংশ।

কর্মী ছাঁটাইয়ের প্রসঙ্গে ক্লার্না সিইও জানিয়েছেন, অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি এবং মন্দার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সমালোচনার শুরু হয় যখন তিনি লিঙ্কডিনে প্রকাশ্যে একটি তালিকা পোস্ট করেছিলেন, যেখানে ছাঁটাই হওয়ার বেশ কিছু কর্মচারীর নাম ছিল।

সংবাদ সংস্থা যখন ফাস্ট কোম্পানি যখন এই ছাটাই প্রসঙ্গে তাকে প্রশ্ন করে তিনি জানান, এই ছাঁটাইয়ের সঙ্গে এআই অ্যাসিস্ট্যান্টের কোনও সম্পর্ক নেই। যদিও কৃত্রিম বুদ্ধিমত্তার কোপে ৭০০ জন কর্মী ছাঁটাইয়ের ঘটনা শোরগোল ফেলেছে বিভিন্ন মহলে।

ইতিমধ্যে ওপেনএআইয়ের মতো কোম্পানি বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছে চ্যাটজিপিটির মাধ্যমে। লড়াইয়ে নেমেছে বড় বড় টেক জায়েন্ট যেমন গুগল, মাইক্রোসফট, অ্যাপল এবং মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তার স্রোতে ভেসেছেন অন্যান্য দেশের তথ্য প্রযুক্তি কোম্পানিগুলোও।

এআইকে কাজে লাগিয়ে পরিষেবা গোছানোই লক্ষ্য কোম্পানিগুলির। এই ইঁদুর দৌড়ের যুগে অনেকেই আছেন যারা প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে পারছেন না। ফলস্বরূপ মনে বাসা বাধছে চাকরি হারানোর ভয়। আর এই ধরনের ঘটনার পর সেই উদ্বেগ যেন আরও বাড়ছে।

আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা যে আরও জেঁকে বসতে চলেছে সেই সাবধানবাণী অনেকদিন আগেই দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান-সহ একাধিক ক্ষেত্রে প্রবেশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আর তা ভবিষ্যতে যে আরও বড় রূপ ধারণ করতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনা রোবট ভ্যাকুয়ামে নিরাপত্তা ঝুঁকি শনাক্ত
প্রযুক্তি সংবাদ

চীনা রোবট ভ্যাকুয়ামে নিরাপত্তা ঝুঁকি শনাক্ত

দুই ট্রিলিয়ন ডলারের কোম্পানি  হল অ্যাপল
নির্বাচিত

১০ নভেম্বর নতুন চমক দেবে অ্যাপল

‘বেস্ট ই-কমার্স এনাবলার প্ল্যাটফর্ম’ হিসেবে স্বীকৃতি পেল ‘উই’
উই

‘বেস্ট ই-কমার্স এনাবলার প্ল্যাটফর্ম’ হিসেবে স্বীকৃতি পেল ‘উই’

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
নির্বাচিত

আ.লীগ নেতাদের টাকা পাচারের ‘রুট’ ছিল অবৈধ মোবাইল বাজার: বিটিআরসিকে থামানো হতো ‘উচ্চ পর্যায়’ থেকে

পেমেন্ট গেটওয়ের ভোগান্তিতে ই-কমার্স প্ল্যাটফর্মগুলো
ই-কমার্স

গেটওয়েতে আটকে থাকা ই-কমার্সের ২১০ কোটি টাকা নিয়ে অনিশ্চয়তা

রহস্যময় স্থান ‘রকেটের কবরস্থান’
প্রযুক্তি সংবাদ

রহস্যময় স্থান ‘রকেটের কবরস্থান’

Load More

ট্রেন্ডিং টপিক

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

বাজারে এলো নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো: ট্রিপল ক্যামেরায় বড় চমক
নির্বাচিত

বাজারে এলো নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো: ট্রিপল ক্যামেরায় বড় চমক

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি
অটোমোবাইল

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?
বিবিধ

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix