Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এয়ার গ্লাস ৩ উন্মোচন করলো অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 3 March 2024
এয়ার গ্লাস ৩ উন্মোচন করলো অপো
Share on FacebookShare on Twitter

স্পেনের বার্সেলোনায় চলতি বছরের আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) ‘অপো এয়ার গ্লাস ৩’ উন্মোচন করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি অপো। এটি অ্যাসিস্টেড রিয়েলিটি চশমার নতুন প্রজন্মের একটি প্রোটোটাইপ। স্মার্টফোনের মাধ্যমে অপো’র অ্যান্ডেসজিপিটি মডেলে প্রবেশ করতে পারবে অপো এয়ার গ্লাস ৩, যা ইউজারকে দেবে একটি নতুন নির্বিঘ্ন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অভিজ্ঞতা। অনুষ্ঠান আয়োজনের আগেই, ‘অপো এআই সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে ‘অপো এআই স্মার্টফোন হোয়াইট পেপার’ প্রকাশ করে প্রতিষ্ঠানটি, যা স্মার্টফোনকে একটি এআই স্মার্টফোনে রূপান্তরের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করে।

চলতি বছরের এমডব্লিউসি-২০২৪ এ, কোয়ালকম টেকনোলজিস ইনকর্পোরেটেড এবং স্টার্টআপ আলপসেনটেকের সঙ্গে যৌথভাবে অপো একটি নতুন এআই মোশন অ্যালগরিদম চালু করেছে। হাইব্রিড ভিশন সেন্সিং (এইচভিএস) প্রযুক্তির উপর ভিত্তি করে এটি চালু করা হয়েছে, যা উচ্চ-গতির চলমান বস্তুর ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে এনেছে বাড়তি স্বচ্ছতা।

সবচেয়ে হালকা বাইনোকুলার এআর চশমা

টেক্সট, ইমেজ, ভিডিও ও অডিও সহ বিভিন্ন ডেটা বুঝতে দক্ষ এই চশমা। এর মাল্টিমোডাল এআই প্রযুক্তি ভয়েস ও ভিজ্যুয়ালের মতো আরও জটিল ইউজার সিনারিওর বিভিন্ন প্রক্রিয়া করে তা ব্যাখ্যা করতে সক্ষম, যা যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারকারীর জন্য খুলে দেয় নতুন সম্ভাবনার দ্বার। এই ফিচারগুলো ব্যবহারের ক্ষেত্রে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে এক্সআর (এক্সটেন্ডেড রিয়েলিটি) ডিভাইসগুলো। তবে সত্যিকার অর্থে একটি ব্যক্তিগত, দৈনন্দিন স্মার্ট সহকারীর ভূমিকা নিতে হলে এর প্রয়োজন উন্নত কার্যকারিতা এবং লাইটওয়েট ডিজাইন। এই লক্ষ্যে অনুপ্রাণিত হয়ে একেবারে নতুন অপো এয়ার গ্লাস ৩ প্রোটোটাইপ চালু করেছে অপো। এক্সআর ডিভাইস ও স্মার্টফোনের মধ্যে ক্রস-ডিভাইস সমন্বয়ের ওপর ভিত্তি করে এআই প্রযুক্তির সম্ভাবনা খুঁজতে নতুন এই প্রোটোটাইপ চালু করা হয়েছে।

এআইয়ের উপর গুরুত্বারোপ

এআই দীর্ঘ সময় ধরে অপোর বিনিয়োগ এবং উন্নয়নের একটি মূল ক্ষেত্র। প্রতিষ্ঠানটি এখন এআইকে দীর্ঘমেয়াদী সমৃদ্ধির কৌশলের মূলে অন্তর্ভুক্ত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। ২০ ফেব্রুয়ারি অপো এআই সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে অপো’র সক্ষমতাকে এআইয়ের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আরও ভালোভাবে কাজে লাগানো হবে। এছাড়া এখানে সকলের কাছে এআইয়ের সুবিধা নিয়ে আসার লক্ষ্যে অত্যাধুনিক এবং ব্যবহারকারী-কেন্দ্রিক প্রযুক্তি ও অ্যাপ্লিকেশন নিয়ে গবেষণা করা হবে।

এই প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের মধ্যে আন্তর্জাতিক বাজারে অপো রেনো১১ সিরিজ এবং অপো ফাইন্ড এন৩ তে অপো এআই ইরেজারসহ বিভিন্ন জেনারেটিভ এআই ফিচার যোগ করা হবে। ভবিষ্যতে অপো জেনারেটিভ এআই ফিচারগুলিকে আন্তর্জাতিক বাজারে রেনো সিরিজের নেক্সট জেনারেশনসহ অন্যান্য পণ্যেও যুক্ত করবে। এর ফলে আরও বেশি ব্যবহারকারী এআইয়ের মাধ্যমে স্মার্ট, কার্যকর এবং সুবিধাজনক জীবনযাত্রার অভিজ্ঞতা পাবে।

সহযোগিতামূলক উদ্ভাবনের মাধ্যমে একটি এআই ইকোসিস্টেম গঠন

একটি সম্পূর্ণ এআই ইকোসিস্টেমের জন্য এই ইন্ডাস্ট্রি জুড়ে উন্মুক্ত সহযোগিতা প্রয়োজন। এই ইকোসিস্টেম তৈরিতে সহায়তা করার অঙ্গীকারের অংশ হিসেবে অপো এর নিজের উদ্ভাবনের পাশাপাশি  বিভিন্ন বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এআইয়ের ক্ষেত্র সম্প্রসারিত করবে।

অপোর শীর্ষ প্রযুক্তি ও পণ্য এআই সক্ষমতার জন্য স্বীকৃতি অর্জন করেছে

অপো ওডিসি ২০২৩-এ প্রতিষ্ঠানটি এর প্রথম সেলফ-ট্রেইনড জেনারেটিভ এআই মডেল অ্যান্ডেসজিপিটি উন্মুক্ত করেছে। এতে রয়েছে ডায়লগ এনহ্যান্সমেন্ট, পারসোনালাইজেশন ও ক্লাউড-ডিভাইস কোলাবরেশন। অ্যান্ডেসজিপিটির সক্ষমতার উপর ভিত্তি করে অপো নতুন অপো ফাইন্ড এক্স৭ সিরিজে একটি নতুন এআই ইরেজার ফিচার চালু করেছে।

স্টার্টআপ কমিউনিটি এখন এআই ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রেক্ষাপটে অপো এমডব্লিউসি ফোরওয়াইএফএনের অপো ইন্সপিরেশন জোনে ছয়টি স্টার্টআপকে উপস্থাপন করছে। স্টার্টআপগুলির প্রযুক্তিগুলির মধ্যে রয়েছে কনট্যাক্টলেস হেলথ মনিটরিং প্রযুক্তি, হৃদযন্ত্র এবং ফুসফুসের শব্দ ধারনের জন্য ইন্টেলিজেন্ট ডায়গনস্টিক সিস্টেম, এআর গেম এবং অন্যান্য অ্যাপ্লিকেশন, যেগুলি এআই প্রযুক্তির বিশাল সম্ভাবনাকে প্রদর্শন করছে।

“মানবতার জন্য প্রযুক্তি, বিশ্বের জন্য সহানুভূতি” এই লক্ষ্যের আওতায় অপো এআইয়ের বিকাশ ও প্রয়োগে বিনিয়োগ অব্যাহত রাখবে। বিশ্বের নানা অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে প্রতিষ্ঠানটি শিল্পখাতে আরও উন্নত পণ্য ও পরিষেবা চালু করবে, যা ব্যবহারকারীদের জন্য উন্নত অভিজ্ঞতা নিয়ে আসার পাশাপাশি আরও উন্মুক্ত ও উন্নত বৈশ্বিক প্রযুক্তি ব্যবস্থা গড়ে তুলবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘ওয়ালটনের বিরুদ্ধে প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত’
নির্বাচিত

ওয়ালটনের ১৭৫% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড ঘোষণা

ইনফিনিক্স এস৫ বনাম রিয়েলমি ৫আই কোনটি সেরা
নির্বাচিত

ইনফিনিক্স এস৫ বনাম রিয়েলমি ৫আই কোনটি সেরা

রিয়েলমি নারজো ৭০ প্রো: এই ফোনে মিলবে ২৫৬ জিবি স্টোরেজ
নির্বাচিত

রিয়েলমি নারজো ৭০ প্রো: এই ফোনে মিলবে ২৫৬ জিবি স্টোরেজ

চীনে স্টারলিংকের সেবা দেবে না টেসলা
অটোমোবাইল

বিলিয়ন ডলার ক্ষতির মুখে টেসলা

ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক সত্ত্বেও ভারতে আইফোন উৎপাদন সাশ্রয়ী হবে
নির্বাচিত

ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক সত্ত্বেও ভারতে আইফোন উৎপাদন সাশ্রয়ী হবে: বিশ্লেষক

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনে কথা বলার সময় সাউন্ড কম আসছে? জানুন সমাধান
নির্বাচিত

ফোনে কথা বলার সময় সাউন্ড কম আসছে? জানুন সমাধান

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

বিটিআরসিতে একসঙ্গে ১৭ কর্মকর্তার পদায়ন

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা
প্রযুক্তি সংবাদ

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

Samsung Galaxy S27 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা লেআউট
প্রযুক্তি সংবাদ

Samsung Galaxy S27 Ultra: ক্যামেরা লেআউট নিয়ে অন-লিকস ও আইস ইউনিভার্সের ভিন্ন দাবি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিতে ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)...

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 March 2024

এয়ার গ্লাস ৩ উন্মোচন করলো অপো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix