Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জাপানে প্রথম সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন টিএসএমসির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
যুক্তরাষ্ট্রে চিপ কারখানা করছে টিএসএমসি
Share on FacebookShare on Twitter

জাপানে নিজেদের প্রথম কারখানা স্থাপন করেছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। প্রতিষ্ঠানটির চলমান বৈশ্বিক সম্প্রসারণের অংশ হিসেবে সম্প্রতি কারখানাটি চালু করা হয়।

টিএসএমসির বর্তমান চেয়ারম্যান মার্ক লিউ কারখানা স্থাপনে সহায়তার জন্য ইলেকট্রনিক জায়ান্ট সনি এবং অটো-পার্টস নির্মাতা ডেনসোসহ জাপান সরকার, স্থানীয় কমিউনিটি এবং ব্যবসায়িক অংশীদারদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমাদের প্রতিটি পদক্ষেপে আপনাদের বিরামহীন সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।’ কোম্পানির প্রতিষ্ঠাতা মরিস চ্যাংও সেখানে উপস্থিত ছিলেন।

টিএসএমসি এমন একটি সময়ে জাপানে তাদের সেমিকন্ডাক্টর প্লান্টটি চালু করল যখন টোকিও নিজেও তার চিপ উৎপাদন শিল্প পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

চলতি বছরের শেষদিকে জাপান অ্যাডভান্সড সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ের (জেএএসএম) কার্যক্রম শুরুর কথা রয়েছে। অন্যদিকে টিএসএমসিও জাপানে তাদের দ্বিতীয় প্লান্ট স্থাপনের পরিকল্পনার কথা জানায়।

আগামী তিন বছরের মধ্যে এটির উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে। দুই প্লান্টের পেছনে ব্যয় হবে মোট ২ হাজার কোটি ডলার। উভয় কারখানার জন্যই দক্ষিণ-পশ্চিম জাপানের কুমামোটো অঞ্চলকে বেছে নিয়েছে টিএসএমসি।

তাইওয়ানের প্রতিষ্ঠানটি বিনিয়োগের জন্য জাপানকে বেছে নেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেমিকন্ডাক্টর কারখানা উদ্বোধনকে একটি বড় পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। তাইওয়ানের সঙ্গে জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

জাপানে বিনিয়োগের জন্য এরই মধ্যে টিএসএমসিকে ৩০০ কোটি ডলারের রাষ্ট্রীয় অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল ফুমিও কিশিদার নেতৃত্বাধীন সরকার। পরবর্তী সময়ে দ্বিতীয় আরেকটি প্যাকেজের আওতায় ৭০০ কোটি ডলার অর্থায়নের কথা বলা হয়।

সেমিকন্ডাক্টর উৎপাদন খাতে টিএসএমসির বিনিয়োগ অবশ্য শুধু তাইওয়ান ও জাপানের মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে তাদের দ্বিতীয় কারখানা তৈরি করছে। প্রথমবারের মতো ইউরোপেও প্লান্ট তৈরির ঘোষণা দিয়েছে তারা।

চার দশক আগে বিশ্বব্যাপী চিপ উৎপাদন খাতে জাপানের শক্তিশালী অবস্থান ছিল। এ খাতে বিশ্বের মোট উৎপাদনের অর্ধেকই নিয়ন্ত্রণ করত তোশিবা ও এনইসি নামের দুটি প্রতিষ্ঠান। পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নির্মাতাদের পাশাপাশি টিএসএমসির সঙ্গে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হয় তাদের। এতে আগের অবস্থান থেকে ছিটকে পড়তে হয় তাদের। কমে যায় উৎপাদন। এর মধ্যেই কভিডের ধাক্কায় আরো ক্ষতির মুখে পড়তে হয় তাদের।

টিএসএমসি বলছে, জাপানে তাদের দুই কারখানায় উৎপাদন পুরোদমে শুরু হলে দেশটির হাই-টেক খাতে প্রায় সাড়ে তিন হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

Tags: টিএসএমসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন স্মার্টফোনে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ঈদ সালামি’
ছাড় ও অফার

ওয়ালটন স্মার্টফোনে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ঈদ সালামি’

গ্রাহককে ঠকাচ্ছে চালডাল ডটকম
ই-কমার্স

গ্রাহককে ঠকাচ্ছে চালডাল ডটকম

টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯
টেলিকম

নির্দিষ্ট মেয়াদে নিশ্চিত হচ্ছে না টেলিটকের ফাইভ-জি সেবা

ল্যাপটপ ও স্মার্ট স্পিকার অনিরাপদ, ব্যক্তিগত আলাপে কান পাতছে হ্যাকার
নির্বাচিত

ল্যাপটপ ও স্মার্ট স্পিকার অনিরাপদ, ব্যক্তিগত আলাপে কান পাতছে হ্যাকার

মিনিস্টার হাই-টেক পার্কের পিআরের কাজ করবে মিডিয়াকোয়েস্ট
প্রযুক্তি সংবাদ

মিনিস্টার হাই-টেক পার্কের পিআরের কাজ করবে মিডিয়াকোয়েস্ট

বাজেটে সন্তুষ্টি, তবে আরও অনেক বিষয়ে পুনর্বিবেচনার দাবি
প্রযুক্তি সংবাদ

বাজেটে সন্তুষ্টি, তবে আরও অনেক বিষয়ে পুনর্বিবেচনার দাবি

Load More

ট্রেন্ডিং টপিক

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল
বিবিধ

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:
বিবিধ

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

আগের দিনের ব্যাপক হিটের পর ৭ মার্চ, শনিবার...

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix