Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘মাদকে’র চেয়ে ভয়ংকর ফোনের নেশা!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 18 March 2024
‘মাদকে’র চেয়ে ভয়ংকর ফোনের নেশা!
Share on FacebookShare on Twitter

ছোট শিশু থেকে বৃদ্ধ-সবারই হাতেই এখন স্মার্টফোন। ফোন ছাড়া এক মুহূর্ত যেনো চলেই না! দিনকে দিনে ফোনে নেশা বেড়েই চলেছে। বলা হচ্ছে সর্বনাশা মাদকের নেশার চেয়েও ভয়ংকর স্মার্টফোনের নেশা। দীর্ঘক্ষণ ফোন চালানোর কারণে শরীর ও মনের ব্যাপক ক্ষতি হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ফোনের ডিসপ্লেতে বন্দি হয়ে আছে মানুষ। যা তাদের শরীরে বাড়ছে ভয়ংকর বিপদের ফাঁদও বটে! শুরুর দিকে যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব এনেছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু, বর্তমানে নতুন প্রজন্ম এর নেশায় আসক্ত। ভালো প্রভাবের বদলে এর পার্শ্বপ্রতিক্রিয়ায় জেরবার একটা জেনারেশন।

দীর্ঘক্ষণ কাজ করে ফোন চালানোর কারণে মানসিক সমস্যায় আক্রান্ত হাজার হাজার মানুষ। সময়ের কোনও ভ্রুক্ষেপ না করেই ঘণ্টার পর ঘণ্টা ধরে মোবাইল স্ক্রিনে স্ক্রল করে যাওয়ার ফলে চোখের সঙ্গে সঙ্গে খারাপ হচ্ছে শরীরও। দেহে বাসা বাঁধছে একাধিক অসুখ। ইনসোমিয়া, স্লিপ ডিসঅর্ডার, অ্যাংজাইটির সমস্যা এসে জুড়ে বসছে শরীরে। সারাদিন একজায়গায় বসে রিল দেখার ফলে জমছে মেদের পাহাড়ও।

সিগারেট অ্যালকোহলের নেশার থেকেও ভয়ংকর
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফোনের নেশায় জীবনে একের পর এক বিপদ ডেকে আনছেন ব্যবহারকারীরা। বেশি বেশি ডিসপ্লের দিকে তাকিয়ে থাকার ফলে সবথকে সমস্যা হয় মনসংযোগে। সমানে স্ক্রল করে এক ভিডিও থেকে অন্য ভিডিওতে যাওয়ার ফলে মনসংযোগ ও ধৈর্য মারাত্মক কমে যায়। এর সবথেকে বেশি ভুক্তভোগী ছোটরা। তবে যুব সমাজও এই বিপদের জালে আটকে।

সমস্যা এখানেই শেষ নয়…
আরও স্পষ্টভাবে বলতে গেলে যুব সমাজের বিপদ কম নয়। বিশেষত, বেশ কিছু সমীক্ষায় সামনে এসেছে স্মার্টফোন দীর্ঘসময় ব্যবহারের ফলে বেশি প্রভাব পড়ছে নারীদের ওপর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেদেরকে সুন্দর দেখানো প্রতিযোগিতায় নামেন। যদি হেরে যান তবে হীনমন্যতায় ভোগেন। শিশুরা ফোনের ভার্চুয়াল দুনিয়াকেই সত্যি ভেবে ভুগছে মানসিক সমস্যায়।

শুধু মন নয়, ভুগছে শরীরও
লাগাতার হাতে ফোন ধরে ঘাড় গুঁজে শুধুই স্ক্রলিং। এর ফলে মেরুদণ্ডে পড়ছে চাপ। অসময়ে ঘাড়, কোমর ও পিঠের ব্যথায় ভুগছেন ভুক্তভোগীরা।

চিকিৎসকরা এভাবে দীর্ঘক্ষণ মোবাইল চালানো নিয়ে সতর্ক করে বলেছেন, স্পাইনের সমস্যা তো বটেই হাতের আঙুল মুড়ে যাওয়ারও সমস্যা দেখা যায়। দীর্ঘক্ষণ একভাবে আঙুল মুড়ে ফোন চালালে হাতের আঙুলের গঠন ও কার্যকারিতায় চাপ পড়ে।

সবথেকে আগে সমস্যা হয় চোখে
বিছানায় শুয়ে অন্ধকারে মোবাইল চালানো সবথেকে খারাপ অভ্যেস। এর ফলে চোখের উপর দারুণ চাপ পড়ে ও সহজেই খারাপ হয়ে যায় চোখ। দীর্ঘক্ষণ উজ্জ্বল স্কিনে তাকিয়ে থাকার ফলে ড্রাই আইজের সমস্যায় এসে জোটে। এছাড়া এক টানা মোবাইল দেখার ফলে মাথা ব্যথা, চোখ টনটনের মতো সমস্যা তো আছেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২৪ সালে বন্ধ হয়েছে গুগলের সাত পণ্য
প্রযুক্তি সংবাদ

২০২৪ সালে বন্ধ হয়েছে গুগলের সাত পণ্য

‘রয়্যাল এনফিল্ড’ এর বিক্রি কমেছে ২৭ শতাংশ
অটোমোবাইল

‘রয়্যাল এনফিল্ড’ এর বিক্রি কমেছে ২৭ শতাংশ

আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার ভাঁজযোগ্য ফোন আনল স্যামসাং
নির্বাচিত

আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার ভাঁজযোগ্য ফোন আনল স্যামসাং

বাংলাদেশ থেকে ফেসবুকের বছরে আয় ১২ হাজার কোটি টাকা!
নির্বাচিত

রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করবে না ফেসবুক

ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে ‘পেড ফিচার’
নির্বাচিত

ফেসবুক আইডি ও পাসওয়ার্ড চুরি করছে এই অ্যাপগুলো

ড্যাজেল এর দিদারুলের একচেটিয়া আমদানিকারক হওয়ার গোপন ছক
প্রযুক্তি সংবাদ

ড্যাজেল এর দিদারুলের একচেটিয়া আমদানিকারক হওয়ার গোপন ছক

Load More

ট্রেন্ডিং টপিক

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট
নির্বাচিত

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 March 2024

‘মাদকে’র চেয়ে ভয়ংকর ফোনের নেশা!

Techzoom.TV |
TechzoomTV