Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারের প্রায় ৯৬ শতাংশ আইফোনই অবৈধ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 30 March 2024
যে কারণে আইফোনের সঙ্গে চার্জার দেওয়া বন্ধ করেছে অ্যাপল
Share on FacebookShare on Twitter

বাজারে বিক্রি হওয়া ১০০টি আইফোনের মধ্যে ৯৬টিই অবৈধ। অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে এ সংখ্যা ৩৫টি। এমন পরিসংখ্যান তুলে ধরে রাজস্ব ফাঁকি রোধ এবং দেশীয় মোবাইল ব্র্যান্ডগুলোকে সুরক্ষা দিতে দ্রুত হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম চালু করার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।

বুধবার (২৭ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ পরিসংখ্যান তুলে ধরে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

ইউনিক ডিজাইন, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং অপারেটিং সিস্টেমে নতুনত্ব- এই সবমিলিয়ে স্মার্টফোনের জগতে তুমুল জনপ্রিয় আইফোন। তবে দেশে ব্যবহৃত আইফোনের বেশিরভাগই আসছে অবৈধপথে শুল্ক ফাঁকি দিয়ে।

সংবাদ সম্মেলনে হ্যান্ডসেট উৎপাদকদের এই সংগঠন জানায়, বর্তমানে বছরে প্রায় ২ লাখের মতো আইফোন বিক্রি হচ্ছে। যার মাত্র ৮ থেকে ১০ হাজার আসছে বৈধপথে। ৫৭ শতাংশ রাজস্ব দিয়ে আইফোন আমদানি করে ৩টি প্রতিষ্ঠান; যার মধ্যে রয়েছে সেলেক্সট্রা লিমিটেড, গ্যাজেট অ্যান্ড গিয়ার এবং এক্সিকিউটিভ মেশিন।

সংগঠনটির সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন বলেন, প্রতিবছর দেড় থেকে দুই লাখ আইফোন বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে। বৈধ আইফোন আমদানিকারক আছে ৩টি প্রতিষ্ঠান। তারা প্রতিবছর ৮ থেকে ১০ হাজার আইফোন আমদানি করে থাকে। তার মানে সংখ্যার হিসেবে মাত্র ৪ শতাংশ আইফোন বৈধভাবে দেশে বিক্রি হচ্ছে। বাকি সব অবৈধ উপায়ে দেশের বাজারে ঢুকছে।

দেশের বাইরে থেকে লাগেজে করে আসা এইসব অবৈধ ফোনের দাপটে স্বস্তিতে নেই দেশীয় ব্র্যান্ডগুলো। রাজস্ব ফাঁকি দিয়ে আনা এইসব অবৈধ ফোনের সঙ্গে বৈধ হ্যান্ডসেটের দামের পার্থক্য রয়েছে মডেল ভেদে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। ফলে প্রায় ১৫ হাজার কোটি টাকার মোবাইল হ্যান্ডসেটের বাজারে ৩৫ শতাংশই অবৈধ ফোনের দখলে। এজন্য বছরে প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি ঠেকাতে অবৈধ হ্যান্ডসেট বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। যদিও এর বাস্তবায়ন নিয়ে শঙ্কায় হ্যান্ডসেট উৎপাদকরা।

এছাড়া বর্তমানে দেশে হ্যান্ডসেট উৎপাদন ও সংযোজন করছে ১৭টি প্রতিষ্ঠান। এখাতে কাজ করছে প্রায় ২৫ হাজার মানুষ। পাশাপাশি ২ হাজার কোটি টাকা বিনিয়োগও হয়েছে বলে জানায় মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের ব্যাটারির চেয়েও চারগুণ বেশী শক্তিশালি ব্যাটারি আবিষ্কার
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের ব্যাটারির চেয়েও চারগুণ বেশী শক্তিশালি ব্যাটারি আবিষ্কার

গুগল মিট-এ দেখা যাবে ১৬ জন
প্রযুক্তি সংবাদ

গুগল মিট-এ দেখা যাবে ১৬ জন

গুগল ম্যাপে বড় পরিবর্তন
নির্বাচিত

গুগল ম্যাপে বড় পরিবর্তন

ইনস্টাগ্রাম-টিকটকের ভিডিও দেখাবে গুগল
প্রযুক্তি সংবাদ

টিকটকের মতো আরেকটি ফিচার নিয়ে হাজির ইনস্টাগ্রাম

এক্সট্রিম ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা ২০২২ এর চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত
নির্বাচিত

এক্সট্রিম ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা ২০২২ এর চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত

মটোরোলা বাংলাদেশে নিয়ে এলো রিয়েল ফাইভজি ফোন এজ২০ ফিউশন
প্রযুক্তি সংবাদ

মটোরোলা বাংলাদেশে নিয়ে এলো রিয়েল ফাইভজি ফোন এজ২০ ফিউশন

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)
প্রযুক্তি সংবাদ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 March 2024

দেশের বাজারের প্রায় ৯৬ শতাংশ আইফোনই অবৈধ

Techzoom.TV |
TechzoomTV