Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইনটেল, এএমডি’র চিপ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৩০ মার্চ ২০২৪
ইনটেল, এএমডি’র চিপ নিষিদ্ধ
Share on FacebookShare on Twitter

এএমডি ও ইনটেলের মতো মার্কিন চিপ কোম্পানির প্রসেসর নিজেদের সরকারি কম্পিউটার ও সার্ভারের ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশ জারি করেছে চীন।

এ ছাড়া, মাইক্রোসফট উইন্ডোজ ও অন্যান্য বিদেশি ডেটাবেজ থাকা পণ্যের পরিবর্তে স্থানীয় পণ্য ব্যবহারের নির্দেশনাও রয়েছে নতুন এ নীতিমালায়, যাকে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান প্রযুক্তি বাণিজ্য যুদ্ধের সর্বশেষ ধাপ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

নীতিমালা অনুসারে, এখন থেকে চীনের বিভিন্ন সরকারি সংস্থাকে অবশ্যই এএমডি ও ইনটেলের চিপের পরিবর্তে ‘নিরাপদ ও নির্ভরযোগ্য’ স্থানীয় পণ্য ব্যবহার করতে হবে। এই তালিকায় অনুমোদন পেয়েছে ১৮টি প্রসেসর, যার মধ্যে রয়েছে হুয়াওয়ে ও চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ‘ফিটিয়াম’-এর বানানো চিপ। আর উভয় কোম্পানিই মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ।

নতুন এ নির্দেশিকা উত্থাপিত হয়েছিল গত বছরের ডিসেম্বরে। আর সম্প্রতি খুবই নিভৃতে এর বাস্তবায়ন শুরু হয়েছে, যার বড় প্রভাব পড়তে পারে ইনটেল ও এএমডি’র ওপর। পাশাপাশি এর অর্থ দাঁড়ায়, চীন এরইমধ্যে নিজস্ব পিসি চিপ যথেষ্ট উন্নত করতে পেরেছে যার ফলে ইনটেল-এএমডিকে না হলেও চলে।

ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস প্রতিবেদনে বলেছে, গত বছর ইনটেলের সামগ্রিক আয়ের (পাঁচ হাজার চারশ কোটি ডলার) ২৭ শতাংশ ও এএমডি’র (দুই হাজার তিনশ কোটি ডলার) আয়ের ১৫ শতাংশ এসেছিল চীন থেকে। তবে, এর মধ্যে কতগুলো চিপ সরকার কর্তৃক ও কতগুলো প্রাইভেট খাতে ব্যবহার করা হয়েছে, তা স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রে তৈরি প্রযুক্তির ওপর এখন পর্যন্ত চীনের সবচেয়ে আগ্রাসী নিষেধাজ্ঞা জারির ঘটনা এটি। গত বছর চীনের বিভিন্ন স্থানীয় কোম্পানির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে মাইক্রনের চিপ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল বেইজিং।

এর বিপরীতে, যুক্তরাষ্ট্রও চিপ উৎপাদন থেকে শুরু করে অ্যারোস্পেস খাতে কাজ করা বেশ কয়েকটি চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এমনকি চীনে এনভিডিয়ার মতো মার্কিন কোম্পানির এআইভিত্তিক ও অন্যান্য চিপ বিক্রির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন প্রশাসন।

যুগান্তকারী প্রসেসর উৎপাদনের খাতে আধিপত্য বিস্তার করে আছে যুক্তরাষ্ট্র, জাপান ও নেদারল্যান্ডস। সম্প্রতি ‘এএসএল’, ‘নিকন’ ও টোকিও ইলেকট্রনের মতো কোম্পানির তৈরি লিথোগ্রাফি মেশিন বিক্রির ক্ষেত্রে নিজেদের রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর করার বিষয়ে একমত হয়েছে দেশগুলো।

অন্যদিকে, বাইদু, হুয়াওয়ে, শাওমি ও ওপোর মতো চীনা কোম্পানি এরইমধ্যে এমন ভবিষ্যতের কথা মাথায় রেখে নিজস্ব সেমিকন্ডাক্টর নকশার কাজ শুরু করেছে, যখন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ থেকে তাদের চিপ আমদানির সুযোগ বন্ধ হয়ে যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপোবাইদুশাওমিহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্লাসিক লুকে ইয়ামাহার নতুন বাইক!
অটোমোবাইল

ক্লাসিক লুকে ইয়ামাহার নতুন বাইক!

বঙ্গবন্ধু স্যাটেলাইট-৩ ও ৪ নিয়ে এখনই ভাবতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-৩ ও ৪ নিয়ে এখনই ভাবতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

বিজ্ঞাপন প্রতারণায় ফাঁসল ফেসবুক
প্রযুক্তি সংবাদ

গোপনে কে ঘুরছে আপনার ফেসবুক প্রোফাইলে, জানুন সহজেই

ইন্দোনেশিয়ার পর এবার ভারতে নিষিদ্ধ টিকটক
নির্বাচিত

টিকটকও এখন আয়ের উৎস

নতুন বাইক আনছে হিরো
অটোমোবাইল

নতুন বাইক আনছে হিরো

দারাজ ও মাস্টারকার্ডের “সেভ, স্পেন্ড অ্যান্ড উইন” ক্যাম্পেইন ২০২৩-এর বিজয়ী ঘোষণা
ই-কমার্স

দারাজ ও মাস্টারকার্ডের “সেভ, স্পেন্ড অ্যান্ড উইন” ক্যাম্পেইন ২০২৩-এর বিজয়ী ঘোষণা

Load More

ট্রেন্ডিং টপিক

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল
প্রযুক্তি সংবাদ

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

স্টেডফাস্ট কুরিয়ারের পার্সেলের আড়ালে মাদক পাচার ১৬ হাজার ট্যাপেন্টাডলসহ ২ ওষুধ কোম্পানির কর্মকর্তা আটক
ই-কমার্স

স্টেডফাস্ট কুরিয়ারের পার্সেলের আড়ালে মাদক পাচার ১৬ হাজার ট্যাপেন্টাডলসহ ২ ওষুধ কোম্পানির কর্মকর্তা আটক

আইফোন ১৭ বনাম স্যামসাং গ্যালাক্সি এস২৬: কোন ফ্ল্যাগশিপটি আপনার জন্য সেরা?
ফিচার

আইফোন ১৭ বনাম স্যামসাং গ্যালাক্সি এস২৬: কোন ফ্ল্যাগশিপটি আপনার জন্য সেরা?

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত
বিবিধ

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ মার্চ ২০২৪

ইনটেল, এএমডি’র চিপ নিষিদ্ধ

Techzoom.TV |
TechzoomTV