Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চরমপন্থীদের কাজ সহজ করে দিচ্ছে ফেসবুকের টুল!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Tuesday, 14 May 2019
চরমপন্থীদের কাজ সহজ করে দিচ্ছে ফেসবুকের টুল!
Share on FacebookShare on Twitter

ফেসবুকের স্বয়ংক্রিয় টুলে তৈরি বিভিন্ন কনটেন্ট চরমপন্থী সংগঠনগুলোর কর্মকাণ্ডকে সহজ করে তুলেছে। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থায় এমন অভিযোগ দায়ের করেছেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। তিনি দাবি করেছেন, আল কায়েদার মতো সংগঠনগুলোর ফেসবুক পেজে বিভিন্ন কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে তৈরি হচ্ছে, যা শেয়ারের মাধ্যমে সংগঠনগুলো তাদের সম্পর্কিত নানা তথ্য ছড়িয়ে দিচ্ছে সহজেই। তবে ফেসবুকের দাবি, এ কনটেন্টগুলো মুছে ফেলতে তারা আগের চেয়ে বেশি উন্নতি করেছে।

অভিযোগটি করা হয়েছে পাঁচ মাসব্যাপী একটি গবেষণার ওপর ভিত্তি করে। ওই গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠনগুলোর বিভিন্ন ফেসবুক পেজে এ সময়ের মধ্যে তিন হাজার লাইক পড়েছে অথবা নানাভাবে যুক্ত হয়েছে। এছাড়া এসব সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর ফেসবুকের অভ্যন্তরীণ ব্যবস্থা এসব পেজে বিভিন্ন উপলক্ষ কেন্দ্র করে স্বয়ংক্রিয়ভাবে নানা ধরনের ভিডিও কনটেন্ট তৈরি করছে, যা সংগঠনগুলো আবার শেয়ার করে।

গবেষণাটিতে আরো দেখা গেছে, আল কায়েদা তাদের বিজনেস পেজে ফেসবুকের স্বয়ংক্রিয় ভিডিও তৈরির টুলের মাধ্যমে নির্মিত একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে। এতে লাইক পড়েছে ৭ হাজার ৪১০টি। এছাড়া ফেসবুক আরো বেশি সমর্থক খুঁজে পেতে সন্ত্রাসী গ্রুপটিকে মূল্যবান তথ্য দিয়ে সহায়তা করছে। একই অবস্থা বিদ্যমান শ্বেতাঙ্গ আধিপত্যবাদী এবং নািস মতাবলম্বী সংগঠনগুলোর ক্ষেত্রেও।

ইউএস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দায়ের করা অভিযোগটিতে বলা হয়েছে, ফেসবুক দাবি করছে তারা চরমপন্থী কনটেন্টগুলো সরিয়ে ফেলছে। কিন্তু দেখা যাচ্ছে, এ ধরনের কনটেন্ট এখনো সাইটটিতে রয়ে গেছে। অর্থাৎ আপত্তিকর কনটেন্ট সরিয়ে ফেলার কথা বলে ফেসবুক মূলত তার শেয়ারহোল্ডারদের প্রতি বিভ্রান্তিমূলক আচরণ করছে।

ন্যাশনাল হুইসেলব্লোয়ার সেন্টারের পরিচালক জন কোস্টাইক বলেন, ওই অজ্ঞাতনামা ব্যক্তির পক্ষে ফেসবুকের ব্যাপারে এ অস্বস্তিকর তথ্য প্রকাশ করতে পেরে আমি কৃতজ্ঞ। বিবৃতিতে তিনি বলেন, আমরা আশা করছি এসইসি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে।

এ অভিযোগের ব্যাপারে ফেসবুক এক বিবৃতি জানিয়েছে, প্রচুর বিনিয়োগের মাধ্যমে তারা এসব উসকানিমূলক কনটেন্ট সরিয়ে ফেলতে গত দুই বছরের চেয়ে অনেক সফল হয়েছে। তাদের এ কার্যক্রম অব্যাহত রেখেছে।

এদিকে চলতি সপ্তাহে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ক্রিস হাফস দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকায় ‘টাইম টু ব্রেকআপ ফেসবুক’ শিরোনামে লেখা সম্পাদকীয়তে বলেছেন, সরকার এ বিষয়ে মার্ক জাকারবার্গকে অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

নষ্ট মোবাইল ফেরত দিলে পাওয়া যাবে টাকা
নির্বাচিত

নষ্ট মোবাইল ফেরত দিলে পাওয়া যাবে টাকা

ফোনের ডাটা অনেকদিন ব্যবহার করতে যেসব বিষয় খেয়াল রাখবেন
নির্বাচিত

ফোনের ডাটা অনেকদিন ব্যবহার করতে যেসব বিষয় খেয়াল রাখবেন

আইফোন এসইতে কার্বনশূন্য অ্যালুমিনিয়াম ব্যবহার হবে
নির্বাচিত

আইফোন এসইতে কার্বনশূন্য অ্যালুমিনিয়াম ব্যবহার হবে

ইলন মাস্কের হাতে টুইটার, বেড়েছে চাকরিপ্রার্থীদের আগ্রহ
নির্বাচিত

টুইটার: আর ছাঁটাই নয়, নিয়োগ দেওয়া হবে

এআরএমভিত্তিক ম্যাক কম্পিউটারে উইন্ডোজ সমর্থন থাকবে না
নির্বাচিত

এআরএমভিত্তিক ম্যাক কম্পিউটারে উইন্ডোজ সমর্থন থাকবে না

৫২ শতাংশ প্রতিষ্ঠান ডিজিটাল উদ্যোগে লক্ষ্য পূরণে ব্যর্থ
প্রযুক্তি সংবাদ

৫২ শতাংশ প্রতিষ্ঠান ডিজিটাল উদ্যোগে লক্ষ্য পূরণে ব্যর্থ

Load More

ট্রেন্ডিং টপিক

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো
প্রযুক্তি সংবাদ

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮
প্রযুক্তি সংবাদ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
টেলিকম

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ...

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 May 2019

চরমপন্থীদের কাজ সহজ করে দিচ্ছে ফেসবুকের টুল!

Techzoom.TV |
TechzoomTV