Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিনা নোটিশে বন্ধ ওটিটি প্ল্যাটফর্ম, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
বিনা নোটিশে বন্ধ ওটিটি প্ল্যাটফর্ম, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
Share on FacebookShare on Twitter

বিনা নোটিশে দেশের ইন্টারনেটভিত্তিক ওভার দ্য টপ প্ল্যাটফর্ম (ওটিটি) বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। এতে দেশের ৩ কোটি গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটি মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল ওটিটি প্ল্যাটফর্ম চালু করে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। অন্যথায় উচ্চ আদালতে যাওয়া কথা জানিয়েছে তারা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের তথ্য ও দফতর সম্পাদক শেখ ফরিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে সংগঠন সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, দেশে এখনও ওটিটি নীতিমালা প্রণয়ন করা হয়নি। নীতিমালা খসড়া প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ঠিক সেই সময়ে সরকারের ভেতরে লুকিয়ে থাকা কিছু সুবিধাবাদী ব্যক্তির স্বার্থ চরিতার্থ করতে ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের টফি, গ্রামীণফোনের বাইস্কোপ, রবি আজিয়াটা লিমিটেডের বিংগো ও বঙ্গ টিভি দেখতে পারছে না দেশের প্রায় ৩০ মিলিয়ন অর্থাৎ ৩ কোটি গ্রাহক।

তিনি বলেন, সরকার একদিকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে চায় এবং ইন্টারনেটের মাধ্যমে তারবিহীন সকল কর্মকাণ্ড পরিচালনা করতে চায়। সরকারের এ ধরনের সুদূর প্রসারী চিন্তার কারণেই দেশে বর্তমানে যত টেলিভিশন বাজারে বিক্রি হয় সবই ইন্টারনেটভিত্তিক। ডিস ব্যবসায়ীদের অসহযোগিতা গ্রাহকদের সাথে অসধাচরণ এক প্রকার স্বস্তি এনে দিয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে গ্রাহক একটি ডিভাইসে তার সকল কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম হচ্ছে। ঠিক এই সময় ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, তিন কোটি গ্রাহক এই ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য বিভিন্ন প্রিমিয়াম ক্রয় করে থাকে। অর্থাৎ অপারেটররা ইতিমধ্যে গ্রাহকের কাছ থেকে অগ্রিম অর্থ আদায় করেছে। কিন্তু সরকারের হঠাৎ সিদ্ধান্তে গ্রাহক এই সকল প্ল্যাটফর্ম দেখতে পারছে না। ফলে তারা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উচ্চ আদালতে যাওয়া ঘোষণা দিয়ে মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা ওটিটি অপারেটর, বিটিআরসি, তথ্য মন্ত্রণালয়, এবং সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও অনুরোধ জানাবো দ্রুত এ সকল প্ল্যাটফর্ম খুলে দেওয়া হোক। গ্রাহকদের স্বার্থের চিন্তা করে এবং সরকারের তারবিহীন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ লক্ষ্যকে সামনে রেখে এই সুবিধা চালু রাখতে হবে। মুক্ত অর্থনীতি এবং মুক্ত ইন্টারনেট যুগে এ ধরনের প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল বলেও আমরা মনে করি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টি নিষ্পত্তির দাবি জানাচ্ছি। অন্যথায় মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন জনগণের পক্ষে উচ্চ আদালতে যেতে বাধ্য হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওটিটি প্ল্যাটফর্ম

এই বিভাগ থেকে আরও পড়ুন

ম্যাকের জন্য অফিস ২০২১ আনছে মাইক্রোসফট
নির্বাচিত

মাইক্রোসফট অফিসে ভিডিও এডিটর যুক্ত হচ্ছে

ইন্টারনেট প্যাকেজের নতুন দাম নির্ধারণ
টেলিকম

কমলো সাত দিন মেয়াদী ইন্টারনেটের দাম

স্মার্টফোন আপডেট না করলে হতে পারে যেসব সমস্যা
নির্বাচিত

স্মার্টফোন আপডেট না করলে হতে পারে যেসব সমস্যা

তরুণদের মেধাকে কাজে লাগিয়ে আইসিটি ইকোসিস্টেম গড়ে তুলতে হবে: পলক
প্রযুক্তি সংবাদ

তরুণদের মেধাকে কাজে লাগিয়ে আইসিটি ইকোসিস্টেম গড়ে তুলতে হবে: পলক

ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’: স্মার্ট ফিচার ও স্টাইলের পারফেক্ট কম্বিনেশন
প্রযুক্তি বাজার

ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’: স্মার্ট ফিচার ও স্টাইলের পারফেক্ট কম্বিনেশন

সোস্যাল মিডিয়ায় প্রতারণায় লোপাট ৭৭ কোটি ডলার
নির্বাচিত

সোস্যাল মিডিয়ায় প্রতারণায় লোপাট ৭৭ কোটি ডলার

Load More

ট্রেন্ডিং টপিক

আপনার ফোন ‘ওয়াটার প্রুফ’ কিনা চেক করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

আপনার ফোন ‘ওয়াটার প্রুফ’ কিনা চেক করবেন যেভাবে

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী
প্রযুক্তি সংবাদ

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন
প্রযুক্তি সংবাদ

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

অনলাইনে ভুয়া তথ্য, অপতথ্য ও ক্ষতিকর কনটেন্টের বিস্তার...

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ এপ্রিল ২০২৪

বিনা নোটিশে বন্ধ ওটিটি প্ল্যাটফর্ম, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

Techzoom.TV |
TechzoomTV