Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যানড্রয়েড ১৫: বদলে যাবে ফোন ব্যবহারের অভিজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
অ্যানড্রয়েড ১৫: বদলে যাবে ফোন ব্যবহারের অভিজ্ঞতা
Share on FacebookShare on Twitter

অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। শিগগিরই চালু হচ্ছে অ্যানড্রয়েডের নতুন ভার্সন ১৫। একাধিক চেনা ফিচার পাল্টে যেতে চলেছে এতে। যোগ হতে চলেছে স্যাটেলাইট কানেক্টিভিটি, হাই-কোয়ালিটি ওয়েব ক্যামেরার মতো সুবিধা। ফোল্ডেবেল স্মার্টফোনগুলোতে আরও ভালো সুযোগ-সুবিধা যোগ হতে চলেছে। বর্তমানে স্মার্টফোনগুলোতে অ্যানড্রয়েড ১৪ সিস্টেম রয়েছে। খুব শিগগিরই সেইসব ফোনে অ্যানড্রয়েড ১৫ রিলিজ করতে চলেছে গুগল। গুগল পিক্সেল স্মার্টফোনে বর্তমানে এই অপারেটিং সিস্টেম যোগ হয়েছে।

বিশ্বের সবথেকে জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড। এবার সেই সিস্টেমে যোগ হতে চলেছে নতুন আপডেট। যা বদলে দেবে আপনার স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা। দারুণ সব ফিচার্স যোগ হতে চলেছে অ্যানড্রয়েড ১৫ সিস্টেমে। যা রোল আউট অর্থাৎ লঞ্চ করা শুরু করে দিয়েছে। বর্তমানে গুগল পিক্সেল ৮ স্মার্টফোনে পাওয়া গেলেও, আগামীদিনে একাধিক স্মার্টফোনে এই আপডেট যোগ হবে।

নয়া নাম ও লোগো: মহাকাশ এবং রকেট থেকে অনুপ্রাণিত হয়ে নতুন লোগো আনছে অ্যানড্রয়েড ১৫। কিছুটা অ্যানড্রয়েড ১৪ লোগোর মতোই হবে। পাশাপাশি থাকবে নতুন নাম। অ্যানড্রয়েড ১৫ ভ্যানিলা আইস ক্রিম নামে লঞ্চ করবে গুগল।

স্যাটেলাইট কানেক্টিভিটি: বর্তমানে একাধিক স্মার্টফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার রয়েছে। যা আরও সহজ করে দিতে চলেছে গুগল। অ্যানড্রয়েড ১৫-এর মাধ্যমে কোম্পানিগুলো স্মার্টফোনে এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে। আইফোন ১৫ এও রয়েছে এই ফিচার। এবার অ্যানড্রয়েড স্মার্টফোনে থাকবে স্যাটেলাইট কানেক্টিভিটি।

ওয়েব ক্যাম মোড: অ্যানড্রয়েড ১৫ ইউজারদের স্মার্টফোনগুলোকে উইন্ডোজ ১১ এর সঙ্গে যুক্ত করার সময় হাই-কোয়ালিটি ওয়েব ক্যাম হিসাবে ব্যবহার করার অনুমতি দেবে। গুগল পিক্সেল স্মার্টফোনগুলোকে ওয়েব ক্যাম হিসাবে ব্যবহার করতে পারবেন।

অপ্টিমাইজ ফোল্ডেবেল স্মার্টফোন: আজকাল ফোল্ডেবেল স্মার্টফোনের যুগ, স্যামসাং, মটোরোলাসহ একাধিক সংস্থা ফোল্ডেবেল স্মার্টফোন এনেছে বাজারে। এবার তাতে আরও দ্রুত পারফরম্যান্স যোগ করতে চলেছে অ্যানড্রয়েড ১৫। বাড়বে ডিসপ্লে কোয়ালিটি। অ্যানড্রয়েড ১৫ রোল আউট হলে ফোল্ডেবেল স্মার্টফোনে একটি নতুন টাস্কবারও যোগ হবে।

ক্যামেরা কন্ট্রোল: ক্যামেরার ব্রাইটনেস বাড়ানো, ফ্ল্যাশ লাইট কন্ট্রোল, লো লাইট ক্যামেরা ইত্যাদি আরও ভালো কাস্টমাইজ করা যাবে। অ্যানড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম স্মার্টফোনগুলোর ক্যামেরা আরও দক্ষ ও উন্নত করে তুলবে।

স্ক্রিন শেয়ারিং: একবার ট্যাপ করলেই স্ক্রিনের নির্দিষ্ট একটি অংশ শেয়ার করতে পারবেন। পুরো স্ক্রিন শেয়ার করতে হবে না।

নোটিফিকেশন কুলডাউন: একটি নির্দিষ্ট অ্যাপ থেকে একগুচ্ছ নোটিফিকেশন আসতে থাকলে বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। তবে অ্যানড্রয়েড ১৫ এর মাধ্যমে সেই অপ্রয়োজনীয় নোটিফিকেশনের সংখ্যা কমে যাবে।

প্রয়োজনীয় নোটিফিকেশন হাইড: ব্যাংকের ওটিপি হোক এমন কোনও নোটিফিকেশন বা মেসেজ যেখানে ব্যক্তিগত তথ্য রয়েছে তা অটোমেটিক হাইড করে দেবে অ্যানড্রয়েড ১৫ আপডেট।

নতুন ভলিউম কন্ট্রোল: অ্যানড্রয়েড ১৫ আপডেট এলে স্মার্টফোনে নতুন ভলিউম কন্ট্রোল পাবেন ব্যবহারকারীরা।

ব্লুটুথ ডায়ালগ বক্স: একাধিক ব্লুটুথ ডিভাইস যারা ব্যবহার করেন তাদের কাজে আসবে। ব্লুটুথ অপশনে কিছুক্ষণ চাপার পর একটি টগেল খুলে যাবে তাতে সাম্প্রতিক পেয়ারড বা কানেক্টেড ডিভাইস দেখা যাবে। এখান থেকে ডিভাইস সুইচ করতে পারবেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক চার্জে ৫০ ঘণ্টা চলবে অ্যাপলের এই হেডফোন
নির্বাচিত

এক চার্জে ৫০ ঘণ্টা চলবে অ্যাপলের এই হেডফোন

এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ী চিপ তৈরিতে জোট বাঁধছে ফুজিৎসু-এনভিডিয়া

দেশের বাজারে শাওমি রেডমি নোট ১০ প্রো ও রেডমি নোট ১০ উন্মোচন
নির্বাচিত

দেশের বাজারে শাওমি রেডমি নোট ১০ প্রো ও রেডমি নোট ১০ উন্মোচন

ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচলে বাধা দেবে না পুলিশ, তবে…
অটোমোবাইল

ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচলে বাধা দেবে না পুলিশ, তবে…

বৈশ্বিক পিসি সরবরাহ বেড়েছে ২.৩%
নির্বাচিত

বৈশ্বিক পিসি সরবরাহ বেড়েছে ২.৩%

আপনার কল রেকর্ড হচ্ছে কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার কল রেকর্ড হচ্ছে কি না বুঝবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
পাঁচমিশালি

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix