Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম দামে ৫জি ফোন আনল নকিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 14 October 2021
কম দামে ৫জি ফোন আনল নকিয়া
Share on FacebookShare on Twitter

সাশ্রয়ী মূল্যের অন্যতম স্মার্টফোন হিসেবে বাজারে ট্রিপল রিয়ার ক্যামেরা ও ফাইভজি প্রযুক্তির নতুন স্মার্টফোন উন্মোচন করেছে ফিনল্যান্ডের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া। এইচএমডি গ্লোবালের নিয়ন্ত্রণে থাকা নকিয়ার নতুন এ স্মার্টফোনটিতে ওয়াটারড্রপ স্টাইল নচ ডিসপ্লে দেয়া হয়েছে।

নতুন নকিয়া জি৩০০ স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ দেয়া হয়েছে। ফোনটিতে ডুয়াল ন্যানো সিমকার্ড ব্যবহার করা যাবে। জি৩০০-এ ৬ দশমিক ৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ৭২০–১৬০০ পিক্সেল ও আসপেক্ট রেশিও ২০:৯। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৮০ চিপসেট রয়েছে। জিপিইউ হিসেবে অ্যাড্রেনো ৬১৯ যুক্ত করা হয়েছে। স্মার্টফোনটিতে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে।

নকিয়া জি৩০০ স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। প্রথমেই ১ দশমিক ৮ ফোকাল লেংথের ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেয়া হয়েছে। এরপর ৫ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা ও সবশেষে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য স্মার্টফোনের সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। বিভিন্ন ফিচারের পাশাপাশি ফোনের ক্যামেরায় ডেডিকেটেড নাইট মোড ও ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন ফিচার দেয়া হয়েছে।

নতুন এ স্মার্টফোনে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকলেও মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে এর পরিমাণ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। কানেক্টিভিটির দিক থেকে স্মার্টফোনটিতে ফাইভজি, ফোরজি এলটিই, ওয়াই-ফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ভার্সন ৫, জিপিএস/এজিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে। ফোনের পাওয়ার বাটনের সঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।

নকিয়া জি৩০০ স্মার্টফোনে ৪ হাজার ৪৭০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। স্মার্টফোনটি কোয়ালকমের কুইক চার্জ ৩.০ ফিচারও সমর্থন করে বলে জানা গেছে। ফোনটিতে অজো অডিও সাপোর্ট ফিচার রয়েছে। এ ফিচারের মাধ্যমে ভিডিও দেখার ক্ষেত্রে স্পেশাল অডিও এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

বাজারে ৪/৬৪ জিবি ভ্যারিয়েন্টে মেটেওর গ্রে বা উল্কা ধূসর রঙে স্মার্টফোনটি কেনা যাবে। এর বাজারমূল্য ১৯৯ ডলার। —গ্যাজেটস থ্রিসিক্সটি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এসডি কার্ড অ্যাসোসিয়েশনে ফিরে এল হুয়াওয়ে
নির্বাচিত

এসডি কার্ড অ্যাসোসিয়েশনে ফিরে এল হুয়াওয়ে

গুগল ম্যাপসে আরও সহজ হলো দিকনির্দেশনা
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে এলো গুগল ম্যাপসের ডার্ক মোড

মোবাইল অপারেটরদের সর্বনিম্ন কর বাড়ছে দ্বিগুণ!
নির্বাচিত

মোবাইল অপারেটরদের সর্বনিম্ন কর বাড়ছে দ্বিগুণ!

জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের সাথে সিজি রানার বাংলাদেশের সমঝোতা চুক্তি
অটোমোবাইল

জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের সাথে সিজি রানার বাংলাদেশের সমঝোতা চুক্তি

মার্কিন কোম্পানিগুলোকে হুয়াওয়ের হুঁশিয়ারি
নির্বাচিত

মার্কিন নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের সরঞ্জাম সরানোর নির্দেশ

দেশে ২ হাজার ৫০০ ই-কমার্স সাইট রয়েছে
ই-কমার্স

ই-কমার্স সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার পরামর্শ মন্ত্রীর

Load More

ট্রেন্ডিং টপিক

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
নির্বাচিত

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং
বিবিধ

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি
প্রযুক্তি সংবাদ

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি

জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কে ফের আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি দ্বন্দ্ব
প্রযুক্তি সংবাদ

জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কে ফের আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি দ্বন্দ্ব

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 October 2021

কম দামে ৫জি ফোন আনল নকিয়া

Techzoom.TV |
TechzoomTV