Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশিদের জন্য মেটায় রমরমা জুয়ার বিজ্ঞাপন, বছরে ব্যয় ১৫ কোটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ এপ্রিল ২০২৪
বাংলাদেশিদের জন্য মেটায় রমরমা জুয়ার বিজ্ঞাপন, বছরে ব্যয় ১৫ কোটি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশিদের জন্য নীতি লঙ্ঘন করে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটায় রমরমা জুয়ার বিজ্ঞাপন চলছে। জুয়ার এসব বিজ্ঞাপনে বছরে ব্যয় হচ্ছে ১৫ কোটি টাকা। গতকাল বুধবার ফ্যাক্টচেক সংস্থা ডিসমিসল্যাবের গবেষণায় এ তথ্য জানানো হয়।

মেটার বিজ্ঞাপন নীতিতে বলা আছে, সম্পূর্ণ বিনামূল্যে যেসব গেমিং অ্যাপ রয়েছে সেগুলো তারা ব্যতিক্রম হিসেবে ধরে। কিন্তু বিজ্ঞাপনদাতারা মেটার নীতি লঙ্ঘন করে টাকা দিয়ে খেলার প্রচারণাও চালাচ্ছে। আর এসব বিজ্ঞাপনগুলো চিহ্নিত করতে পারছে না প্রযুক্তি জায়ান্টটির স্বয়ংক্রিয় পদ্ধতি।

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়, গত বছরের জুলাইয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নিউজ পোর্টাল, সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিভিশনসহ জুয়ার বিজ্ঞাপন দৃশ্যমান হয়, এমন সব ওয়েবসাইট ব্লক করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এরপরও অনলাইন বেটিং বা জুয়ার প্রচারণা থেমে নেই। ডিসমিসল্যাব মাত্র এক দিনেই মেটার অ্যাড লাইব্রেরিতে বাংলাদেশিদের টার্গেট করে তৈরি করা ৪ হাজার জুয়ার বিজ্ঞাপনের খোঁজ পেয়েছে। বিজ্ঞাপনগুলোতে বোর্ড গেমস, স্লট, ক্যাসিনো, স্পোর্টস বেটিংয়ের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আয়ের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

ডিসমিসল্যাব বলছে, তাদের এসব সার্চ বাংলায় ছিল। তবে ধারণা করা হচ্ছে, ইংরেজিতে সার্চ করলে বাংলাদেশিদের লক্ষ্য করে জুয়ার বিজ্ঞাপনের সংখ্যা আরও বেশি হবে।

গবেষণায় বলা হয়, প্রত্যেকটি বিজ্ঞাপনের জন্য সর্বনিম্ন এক ডলার করে করে নিচ্ছে প্রযুক্তি জায়ান্টটি। ইম্প্রেশন, বিজ্ঞাপন কৌশল এবং প্লেসমেন্টের মতো কারণগুলোর কারণে এই খরচ কম-বেশি হয়। বছরে বাংলাদেশিদের লক্ষ্য করে জুয়ার বিজ্ঞাপনে আনুমানিক ব্যয় হয় ১৫ কোটি টাকা।

ডিসমিসল্যাব বলছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালে জুয়াড়িরা বেশি সক্রিয় থাকেন। উদাহরণ হিসেবে বলা হয়, ‘আইপিএল ২০২৪’ লিখে সার্চ দিলে জুয়ার নানা বিজ্ঞাপন পাওয়া যায়।

মেটার বিজ্ঞাপন লাইব্রেরিতে জুয়ার ৫০টি বিজ্ঞাপনে তারকাদের ছবি দেখা গেছে। আর এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সাকিব আল হাসানের ছবি। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কিংবা ডিপফেক টুলের মাধ্যমে সাকিব আল হাসানসহ মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান ও তামিম ইকবালের মতো খেলোয়াড়দের ছবি ব্যবহার করা হচ্ছে বিজ্ঞাপনগুলোতে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক তৌহিদ ভূঁইয়া বলেন, অনলাইন জুয়া আমাদের দেশে ভালোভাবে ছড়িয়েছে। এখন গার্মেন্টসশ্রমিক, রিকশাচালকদের মতো নিম্ন আয়ের মানুষের মধ্যেও এটি দ্রুত ছড়িয়ে পড়ছে। সরকারের কিছু গেটওয়ে থাকলেও এসব বিজ্ঞাপন বন্ধ করা কঠিন। কারণ, এসব বিজ্ঞাপন কম্পিউটার ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে। তাই এগুলো বন্ধে সচেতনতা ছড়িয়ে দিতে হবে।

এই বিশেষজ্ঞের মতে, প্রযুক্তি দ্রুত পরিবর্তন হচ্ছে। আর এজন্য মেটার মতো প্রযুক্তি জায়ান্টদেরও এসব বিজ্ঞাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সময় লাগছে। কারণ, তাদেরও এ নিয়ে প্রতিনিয়ত আপডেট হতে হচ্ছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন ফোন আনল নকিয়া, জানুন দাম ও ফিচার
নির্বাচিত

নতুন ফোন আনল নকিয়া, জানুন দাম ও ফিচার

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

ঠিকাদারের খরচে সফর নিষিদ্ধ, তবু হুয়াওয়ের টাকায় চীন ঘুরলেন বিসিসির ৫ কর্মকর্তা
নির্বাচিত

ঠিকাদারের খরচে সফর নিষিদ্ধ, তবু হুয়াওয়ের টাকায় চীন ঘুরলেন বিসিসির ৫ কর্মকর্তা

হুয়াওয়ের নতুন টু ইন ওয়ান ডিভাইস মেটবুক ই
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের নতুন টু ইন ওয়ান ডিভাইস মেটবুক ই

আসছে টিইউভি রাইনল্যান্ড সার্টিফাইড রিয়েলমি সি৩৫
নির্বাচিত

আসছে টিইউভি রাইনল্যান্ড সার্টিফাইড রিয়েলমি সি৩৫

নির্বাচিত

কোয়ালকমের চিপসেটে ১৯২ পিক্সেল ক্যামেরা

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি
বিবিধ

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল
প্রযুক্তি সংবাদ

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে...

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix