Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিউজিল্যান্ডের ব্যবসা বেচে দিচ্ছে ভোডাফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Wednesday, 15 May 2019
নিউজিল্যান্ডের ব্যবসা বেচে দিচ্ছে ভোডাফোন
Share on FacebookShare on Twitter

নিউজিল্যান্ডে ব্যবসার শতভাগ শেয়ার বেচে দিচ্ছে ভোডাফোন গ্রুপ। দুটি বিনিয়োগকারীর একটি কনসোর্টিয়াম ৩৪০ কোটি নিউজিল্যান্ড ডলারে ব্যবসাটি কিনে নিচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, নিউজিল্যান্ডের ভোডাফোনের ব্যবসা কিনে নিচ্ছে দেশটির অবকাঠামো বিনিয়োগ প্রতিষ্ঠান ইনফ্রাটিল ও কানাডীয় লগ্নি প্রতিষ্ঠান ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্ট। এ দুই কোম্পানির সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম শর্তসাপেক্ষে ভোডাফোনের শতভাগ শেয়ার কিনছে। চুক্তির আওতায় প্রত্যেক কোম্পানি ১০৩ কোটি ডলার করে দেবে। বাকি অর্থ ঋণ পরিশোধ ও সম্পদ (ইকুইটি) স্থানান্তরের মাধ্যমে দেয়া হবে।

ভোডাফোন বর্তমানে নিউজিল্যান্ডের বৃহত্তম মোবাইল অপারেটর এবং দ্বিতীয় বৃহত্তম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান। কোম্পানিটির দেড় হাজার মোবাইল অপারেটর অবকাঠামো এবং ১০ হাজার কিলোমিটারেরও বেশি ইন্টারনেট কেবল নেটওয়ার্ক রয়েছে। গত মার্চে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি রাজস্ব আয় করেছে ২০০ কোটি ডলার।

তবে ব্যবসা বিক্রির চুক্তি বাস্তবায়নে নিউজিল্যান্ডের বৈদেশিক বিনিয়োগ কার্যালয় ও বাণিজ্য কমিশনের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। আগামী আগস্টের শেষ নাগাদ এ ব্যবসা বিক্রির সব প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে সম্পূর্ণ শেয়ার বিক্রি করলেও নিউজিল্যান্ড থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই ভোডাফোন গ্রুপের। তাছাড়া কোম্পানির নামও একই থাকছে। এতে দুই ক্রেতা কোম্পানির সঙ্গে নতুন চুক্তির আওতায় ভোডাফোন নিউজিল্যান্ড ভোডাফোন গ্রুপের বৈশ্বিক আইওটি প্লাটফর্মে প্রবেশ করার সুযোগ পাবে। পাশাপাশি একটি কেন্দ্রীয় ক্রয়চুক্তির আওতায় আসবে বলে আশা করা হচ্ছে।

ভোডাফোন নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেসন প্যারিস এমন ইঙ্গিতই দিয়েছেন। তিনি এ চুক্তিকে গ্রাহকদের জন্য দারুণ বিষয় বলে উল্লেখ করেছেন। প্যারিস বলেন, আমরা বিশ্বমানের নতুন দুই বিনিয়োগকারীকে পেয়েছি এবং ভোডাফোনের আন্তর্জাতিক বিশেষজ্ঞদেরও পাশে পাব। এছাড়া আন্তর্জাতিক রোমিং, ক্রয় এবং বিশ্বের বৃহত্তম আইওটি প্লাটফর্ম ব্যবহারের সুযোগ গ্রাহকসেবায় নতুন মাত্রা যোগ করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভোডাফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেটের দাম কমাতে বিটিআরসিকে প্রস্তাব আইআইজিএবির
টেলিকম

ইন্টারনেটের দাম কমাতে বিটিআরসিকে প্রস্তাব আইআইজিএবির

ফাস্ট চার্জিংয়ে নতুন রেকর্ডের সামনে শাওমি
নির্বাচিত

ফোনে দ্রুত চার্জ শেষ হয় কেন?

চোরাই মোবাইলের বাজার নিয়ন্ত্রণে ১৫ ব্যবসায়ী
নির্বাচিত

অর্থ পাচারের সবচেয়ে ‘সহজ মাধ্যম’ এখন মোবাইল ব্যবসা

এআই নিয়ে পেটেন্টে তৃতীয় স্যামসাং
প্রযুক্তি সংবাদ

এআই নিয়ে পেটেন্টে তৃতীয় স্যামসাং

অ্যান্ড্রয়েডের জন্য বিনামূল্যের ও নিরাপদ ৫ ভিপিএন
নির্বাচিত

অ্যান্ড্রয়েডের জন্য বিনামূল্যের ও নিরাপদ ৫ ভিপিএন

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি করবে বাংলাদেশ
টেলিকম

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি করবে বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার
ই-কমার্স

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল
নির্বাচিত

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন
নির্বাচিত

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তারহীন উচ্চগতির ইন্টারনেট এবং নাগরিকবান্ধব...

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 May 2019

নিউজিল্যান্ডের ব্যবসা বেচে দিচ্ছে ভোডাফোন

Techzoom.TV |
TechzoomTV