Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্যাবল ছাড়াই টিভি দেখার ডিটিএইচ সেবার উদ্বোধন কাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বুধবার, ১৫ মে ২০১৯
ক্যাবল ছাড়াই টিভি দেখার ডিটিএইচ সেবার উদ্বোধন কাল
Share on FacebookShare on Twitter

আগামীকাল দেশে ক্যাবল ছাড়াই টিভি দেখার ডিটিএইচ সুবিধা উদ্বোধন হচ্ছে। ‘আকাশ ডিটিএইচ’ নামে এই সুবিধা আনছে বেক্সিমকো। কাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই সেবার উদ্বোধন ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান শায়ান এফ রহমান।

কেবল সংযোগ ছাড়াই স্যাটেলাইট টিভি দেখার উন্নত প্রযুক্তি হচ্ছে ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ। এ প্রযুক্তিতে গ্রাহক সরাসরি স্যাটেলাইট থেকে অনুষ্ঠান নিজের টিভিতে ডাউনলিংক করতে পারেন। এই প্রযুক্তিতে ছবি ও শব্দ আসে কেবল সংযোগের চেয়ে দ্রুতগতিতে। প্রতিটি চ্যানেলের ছবি ও শব্দের মান থাকে একই রকম। প্রতিবেশী দেশ ভারতে টাটা স্কাই, রিলায়েন্স, ডিশ টিভি, এয়ারটেলসহ কয়েকটি প্রতিষ্ঠান ডিটিএইচ সেবা দিচ্ছে।

ডিটিএইচ প্রযুক্তির মাধ্যমে টিভি দর্শকরা বাড়িতে একটি রিসিভার বসিয়ে সরাসরি স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ করতে পারবেন। ব্রডকাস্টিং কোম্পানিগুলোকে আলাদা তারের মাধ্যমে প্রতিটি টিভি সেটে সংযোগ দেওয়ার প্রয়োজন পড়বে না। এখানে সরাসরি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট থেকে সংকেত গ্রহণের মাধ্যমে স্যাটেলাইট চ্যানেলগুলো দেখা যাবে ঘরের টিভিতে। এক্ষেত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সিগন্যালের মাধ্যমে সেবা দেবে বেক্সিমকোর আকাশ ডিটিএইচ।

বেক্সিমকোর আকাশ ডিটিএইচ-এর হেড অব টেকনোলজি আনোয়ারুল আজিম ঢাকা টাইমসকে বলেন, আমরা দেশে রিয়েলভিউর মাধ্যমে সর্বপ্রথম ডিটিএইচ সুবিধা চালু করেছিলাম। সেটা ছিল একটা পরীক্ষামূলক সেবা। তখনকারর চেয়ে আমাদের বর্তমান সেবা আকাশ ডিটিএইচের মান উন্নত। তাই রিয়েল ভিউ ডিটিএইচ-এর সংযোগ মূল্য এবং প্যাকেজের চেয়ে আকাশ ডিটিএইচের দাম কিছুটা বাড়বে। তবে গ্রাহকরা আগের চেয়ে ভালো মানের সেবা ও সুযোগ-সুবিধা পাবেন। যেমন পেমেন্ট অপশন ফেক্সিবল থাকবে। কাস্টমার নতুন কাস্টমাইজড ভিউইং এক্সপেরিয়েন্স পাবেন। চাইলে তারা একটা অনুষ্ঠান রেকর্ড করে রাখতে পারবেন। অনুষ্ঠান শিডিউল আগে থেকে জানতে পারবেন এবং অনুষ্ঠান দেখার জন্য রিমাইন্ড সেট করে রাখতে পারবেন।

তিনি আরো বলেন, ‘শুরুতে ব্যবহারকারীদের জন্য একটি প্যাকেজ চালু করা হবে। পর্যায়ক্রমে সব শ্রেণির ব্যবহারকারীদের জন্য ভিন্ন ভিন্ন প্যাকেজ থাকবে। প্রথম পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে আকাশ ডিটিএইচ-এর সেবা চালু হচ্ছে। তবে কেউ চাইলে এই তিন শহরের বাইরে বসে ডিটিএইচ সেবা নিতে পারবেন। সেক্ষেত্রে নিজ উদ্যোগে ডিটিএইচ স্থাপন, সংযোজন এবং ব্যবহার করতে হবে। তবে শিগগিরই সারা বাংলাদেশে বিক্রি ও সেবা কার্যক্রম সেবা চালু হচ্ছে।’

ডিটিএইচ এ প্রযুক্তিতে সিগন্যাল ডাউনলিংকের মাধ্যমে ছবি ও শব্দ আসে কেব্ল সংযোগের চেয়ে দ্বিগুণেরও বেশি গতিতে। ডিটিএইচ প্রযুক্তিতে তথ্য স্থানান্তরের গতি ১১ দশমিক ৭ থেকে ১৪ দশমিক ৫৫ গিগাহার্টজ।

কম ঝামেলাপূর্ণ ও স্বল্প খরচে নিজের পছন্দমতো চ্যানেল দেখার সুবিধার জন্য ডিটিএইচে পাওয়া যায়। কোনো এলাকায় বিদ্যুৎ গেলেও জেনারেটর বা আইপিএস, সোলারের মাধ্যমে টিভি দেখা যাবে।

ডিটিএইচ একটি স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে সরাসরি গ্রাহকের টিভিতে সিগন্যাল পৌঁছে দিয়ে মাল্টি-চ্যানেল টিভি প্রোগ্রাম দেখার সুযোগ করে দেয়। ডিটিএইচ সংযোগের সাথে একটি ডিশ ও রিসিভার সেট প্রদান করা হয়। এই ডিশের মাধ্যমে সিগন্যাল গ্রহণ করে রিসিভিং সেটের সাহায্যে দর্শকরা তাদের বাড়িতে বসে বিভিন্ন চ্যানেল দেখতে পারবেন। ডিটিএইচ’র অনেকগুলো সুবিধার একটি হচ্ছে গ্রাহকরা নিজেরাই পছন্দনীয় চ্যানেলগুলো বাছাই করতে পারবেন। কেবল অপারেটরের পছন্দে চ্যানেল দেখতে হবে না। কেবলে সিগন্যাল ব্রেক হয়। ডিটিএইচ প্রযুক্তিতে সিগন্যাল ব্রেক হয় না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যাটেলাইট

এই বিভাগ থেকে আরও পড়ুন

২৮টি ফিনটেক উদ্ভাবনকে পুরষ্কৃত করা হলো ২য় বাংলাদেশ ফিনটেক এওয়ার্ডে
প্রযুক্তি সংবাদ

২৮টি ফিনটেক উদ্ভাবনকে পুরষ্কৃত করা হলো ২য় বাংলাদেশ ফিনটেক এওয়ার্ডে

সৌদিআরবের ডাটাভোল্ট বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে
প্রযুক্তি সংবাদ

সৌদিআরবের ডাটাভোল্ট বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে

কি আছে আইটেল এস ১৫ প্রো তে?
প্রযুক্তি সংবাদ

কি আছে আইটেল এস ১৫ প্রো তে?

তরুণদের জন্য বিল গেটস এর পরামর্শ, যা আপনার জীবন বদলে দিবে
প্রযুক্তি সংবাদ

তরুণদের জন্য বিল গেটস এর পরামর্শ, যা আপনার জীবন বদলে দিবে

‘ন্যানো ব্যানানা’ এআই মডেলের কারণে জেমিনি আইওএস অ্যাপে শীর্ষস্থানে
প্রযুক্তি সংবাদ

‘ন্যানো ব্যানানা’ এআই মডেলের কারণে জেমিনি আইওএস অ্যাপে শীর্ষস্থানে

৫জি মার্কেটে সবার শীর্ষে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

৫জি মার্কেটে সবার শীর্ষে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী

ন্যায্য পাওনার দাবিতে গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলন অব্যাহত
টেলিকম

ন্যায্য পাওনার দাবিতে গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলন অব্যাহত

আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ
অর্থ ও বাণিজ্য

আইপিডিসি ফাইন্যান্সের লেনদেন খতিয়ে দেখবে বিএসইসি

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬
নির্বাচিত

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির নতুন ৫ লাইফস্টাইল ডিভাইস
নির্বাচিত

দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির নতুন ৫ লাইফস্টাইল ডিভাইস

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে নিয়ে এসেছে...

আইএফআইসি ব্যাংকে মেহমুদের পারিবারিক কমিশন বাণিজ্য: সংকটে প্রাতিষ্ঠানিক সুশাসন

আইএফআইসি ব্যাংকে মেহমুদের পারিবারিক কমিশন বাণিজ্য: সংকটে প্রাতিষ্ঠানিক সুশাসন

দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!

জুয়া ও হুন্ডির অভিযোগ: ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করল বিএফআইইউ

অপোর নতুন ইয়ারবাডে থাকছে নয়েজ ক্যানসেলেশন সুবিধা

অপোর নতুন ইয়ারবাডে থাকছে নয়েজ ক্যানসেলেশন সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ মে ২০১৯

ক্যাবল ছাড়াই টিভি দেখার ডিটিএইচ সেবার উদ্বোধন কাল

Techzoom.TV |
TechzoomTV