Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চাইলেই আর যখন তখন ‘ফেসবুক লাইভ’ করতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Wednesday, 15 May 2019
চাইলেই আর যখন তখন ‘ফেসবুক লাইভ’ করতে পারবেন না
Share on FacebookShare on Twitter

এক বিবৃতিতে ‘ওয়ান স্ট্রাইক’ নীতির জানান দিয়েছে ফেসবুক। এই নীতি প্রযোজ্য হবে অতি জনপ্রিয় ফেসবুক লাইভের ক্ষেত্রে। এখন মন চাইলেই ফেসবুক লাইভে যাওয়ার আগে ভাবতে হবে, আপনি ফেসবুক কোনো ধরনের নিয়ম-কানুন ভেঙেছিলেন কি না। বিবৃতিতে জানানো হয়, বিশেষ করে যারা ফেসবুকের সিরিয়াস টাইপের নিয়ম-নীতি লঙ্ঘন করেছেন এবং ফেসবুক যাদের বিরুদ্ধে ইতিমধ্যে কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে, প্রাথমিকভাবে তাদের ‘ওয়ান স্ট্রাইক’র খড়্গে পড়তে হবে।

যারা প্রথমবারের মতো নিয়ম ভঙ্গ করেছেন তাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লাইভের সুযোগ মিলবে না। নিয়ম ভঙ্গকারীদের অপরাধের ধরন বিচারে কয়েক দফা লাইভে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। নিয়মগুলো কী কী? ফেসবুকে আপনি যা ইচ্ছা তাই না ভেবে শেয়ার করে ফেলেন, এই ধরেন কোনো ভায়োলেন্স শেয়ার করা যাবে না, আপনি করে ফেললেন; রক্তাক্ত ছবি, ন্যুড ছবি পোস্ট করলেন- এসব ফেসবুকের নীতিবিরোধী। এমন সকল কর্মকাণ্ড

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ফেসবুকের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন। এটা তিনি ‘ক্রাইস্টচার্চ কল’ এর একটি অংশ হিসেবে উল্লেখ করেছেন। জেসিন্ডা অনলাইনে হিংসাত্মক ঘটনা প্রচার হওয়া রোধ করতে চান। সন্ত্রাসী কর্মকাণ্ডে লাইভস্ট্রিমিংয়ে যাওয়ার ক্ষেত্রে ফিচারটিকে এত সহজে ব্যবহার করা যাবে না।

অবশ্য ফেসবুক স্পষ্ট করেনি ঠিক কোন কোন নিয়ম ভঙ্গের কারণে ‘ওয়ান স্ট্রাইক’ নীতি কার্যকর হবে। আবার ঠিক কত সময়ের জন্যে ব্যবহারকারীরা নিষেধাজ্ঞার শিকার হবেন তাও বলা হয়নি। অবশ্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ প্রতিষ্ঠান আরো বেশি নিয়ম-নীতি ব্যবহারকারীদের ওপর চাপাবে।

ফেসবুক আরো জানায়, নেতিবাচক কর্মকাণ্ডে এই প্লাটফর্মকে ব্যবহার করা হচ্ছে কিনা তা সহজে শনাক্তে প্রযুক্তি উদ্ভাবনে তিনটি বিশ্ববিদ্যালয়কে গবেষণায় অর্থায়ন করা হচ্ছে।

বিবিসি জানায়, আসন্ন প্যারিস সামিটে অনলাইনে হিংসাত্মক ও সন্ত্রাসী উপাদান প্রচার বন্ধের ক্ষেত্রে বিভিন্ন দেশের সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এক হওয়ার আহ্বান জানাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

এ ক্ষেত্রে ফেসবুকের গবেষণায় অর্থায়নকে স্বাগন জানিয়েছেন আরডার্ন। মার্চে ১৫ তারিখে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদের সেই ভিডিওটি সরানোর কাজটি অনেক ধীর গতিতে এগিয়েছে। এতে করে বিশ্বের অসংখ্য মানুষ সেই দুঃস্বপ্নের ভিডিওটি দেখেছেন।

ফেসবুক জানায়, ক্রাইস্টচার্চে হামলার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে গোটা বিশ্ব থেকে ১৫ লাখ ভিডিও মুছে ফেলে ফেসবুক। মার্চের শেষের দিকে একই ভিডিওর ৯০০টি ভিন্ন সংস্করণ বেরিয়েছে অনলাইনে। ‘ওয়ান স্ট্রাইকের’ মাধ্যমে আর এ ধরনের ভিডিও ছড়াবে না অনলাইনে। নিয়ম ভঙ্গকারীরাও যখন তখন চাইলে লাইভ শুরু করতে পারবেন না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো এফ১৫ রিভিউ: মিডরেঞ্জ বাজারে ঝড় তুলতে পারবে এই স্মার্টফোন?
নির্বাচিত

অপো এফ১৫ রিভিউ: মিডরেঞ্জ বাজারে ঝড় তুলতে পারবে এই স্মার্টফোন?

অ্যান্ড্রয়েড ডিভাইসের গতি কমছে যেসব কারণে
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ডিভাইসের গতি কমছে যেসব কারণে

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরিচালনা করবে বাংলাদেশ সেনাবাহিনী
নির্বাচিত

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরিচালনা করবে বাংলাদেশ সেনাবাহিনী

রেডমি ৭ হবে আপনার পারফরম্যান্স পার্টনার
প্রযুক্তি সংবাদ

রেডমি ৭ হবে আপনার পারফরম্যান্স পার্টনার

হ্যাকিংয়ের শিকার টুইচ, উন্মুক্ত হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ তথ্য
প্রযুক্তি সংবাদ

হ্যাকিংয়ের শিকার টুইচ, উন্মুক্ত হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ তথ্য

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

Load More

ট্রেন্ডিং টপিক

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ

আসছে অপো রেনো১৭ সিরিজ, ক্যামেরা ও চিপসেটের তথ্য প্রকাশ
প্রযুক্তি সংবাদ

আসছে অপো রেনো১৭ সিরিজ, ক্যামেরা ও চিপসেটের তথ্য প্রকাশ

Dazzle Care+
প্রযুক্তি সংবাদ

Dazzle Care+ কী? বিক্রয়োত্তর সেবা, নাকি প্রতিশ্রুতি আর শর্তের জটিল ফাঁদ

২০২৬ সালের টেলিযোগাযোগ নীতিমালা প্রণয়নে কমিটি, খসড়া জমা সাত দিনে
টেলিকম

২০২৬ সালের টেলিযোগাযোগ নীতিমালা প্রণয়নে কমিটি, খসড়া জমা সাত দিনে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

মাইক্রোসফটের কারিগরি বিভ্রাটের সমাধান হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে...

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 May 2019

চাইলেই আর যখন তখন 'ফেসবুক লাইভ' করতে পারবেন না

Techzoom.TV |
TechzoomTV