Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আগামী বছর আসতে পারে ৪ টেরাবাইটের এসডি কার্ড

২০২৫ সালে আসতে পারে ৪ টেরাবাইটের এসডি কার্ড। মিডিয়া ও বিনোদন খাতের বিভিন্ন জটিল কাজ যেমন ক্যামেরা ও ল্যাপটপ দিয়ে উচ্চ ফ্রেমরেটে ভালো রেজুলিউশনের ভিডিও রাখা যাবে এ কার্ডে।

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 16 April 2024
আগামী বছর আসতে পারে ৪ টেরাবাইটের এসডি কার্ড
Share on FacebookShare on Twitter

বিশ্বের প্রথম চার টেরাবাইটের এসডি কার্ড বাজারে আনার পরিকল্পনা করছে মার্কিন স্টোরেজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ডিজিটাল। আগামী সপ্তাহে সরাসরি নমুনা দেখানোর ঘোষণাও দিয়েছে মেমরি কার্ড নির্মাতা কোম্পানিটি। ধারনা করা হচ্ছে ২০২৫ সালে আসতে পারে ৪ টেরাবাইটের এসডি কার্ডটি।

ওয়েস্টার্ন ডিজিটালের ঘোষণা বলা হয়েছে, মিডিয়া ও বিনোদন খাতের বিভিন্ন জটিল কাজ যেমন ক্যামেরা ও ল্যাপটপ দিয়ে উচ্চ ফ্রেমরেটে ভালো রেজুলিউশনের ভিডিও রাখা যাবে এ কার্ডে। এই এসডি কার্ডে ব্যবহার করা হয়েছে অলাভজনক সংস্থা এসডি অ্যাসোসিয়েশনের ‘সিকিওর ডিজিটাল আল্ট্রা ক্যাপাসিটি (এসডিইউসি)’ মানদণ্ড, যেখানে নিজস্ব ‘স্যানডিস্ক’ ব্র্যান্ডের অধীনে এটি বাজারে আনার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিশাল জায়গাওয়ালা কার্ডে আরও ব্যবহার করা হবে ‘আলট্রা হাই স্পিড-১ (ইউএইচএস-১)’ বাস ইন্টারফেইস, যেখানে তাত্ত্বিকভাবে সর্বোচ্চ ট্রানসফার রেট মিলতে পারে সেকেন্ডে ১০৪ মেগাবাইট পর্যন্ত।

কম্পিউটারবিষয়ক অনলাইন সাময়িকী আনান্দটেকের প্রতিবেদন অনুযায়ী, এতে লেখার গতি থাকবে সেকেন্ডে ১০ মেগাবাইট পর্যন্ত। আর কোনও কিছু ক্রমান্বয়ে লেখার ক্ষেত্রে এর সর্বনিম্ন গতি বেড়ে যেতে পারে সেকেন্ডে ৩০ মেগাবাইট পর্যন্ত।

এতগুলো সুবিধার মাধ্যমে আসন্ন এসডি কার্ডটিতে ৮কে’সহ ‘স্টোরেজ খেকো’ বিভিন্ন ভিডিও ফরম্যাট সমর্থনের সম্ভাবনা থাকলেও এটি ৮কে রেজুলিউশনের র ভিডিও রেকর্ডিং সমর্থনের মতো যথেষ্ট দ্রুত নয় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট আর্স টেকনিকা।

এর থেকেই ইঙ্গিত মেলে, ওয়েস্টার্ন ডিজিটাল কেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সম্প্রচারক ও মিডিয়া পেশাজীবিদের উদ্দেশ্যে আয়োজিত ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্রডকাস্টার্স’-এর বার্ষিক আয়োজনে এর প্রাথমিক ঝলক দেখাবে। আয়োজনটি শুরু হচ্ছে ১৪ এপ্রিল থেকে।

“আয়োজনে অংশগ্রহণকারীরা চার টেরাবাইট এসডি কার্ডের পুরো সক্ষমতা দেখার ও কীভাবে এটি ক্যামেরা ও ল্যাপটপে সৃজনশীলতার সম্ভাবনা বাড়াবে, সে সম্পর্কে আরও তথ্য জানার সুযোগ পাবেন,” বলেছে ওয়েস্টার্ন ডিজিটাল।

এসডি কার্ডটির দাম কতো পড়বে, তা অবশ্য বলেনি কোম্পানিটি। তবে, এর উন্নত সক্ষমতা ও পেশাজীবি কনটেন্ট নির্মাতাদের দর্শকের কথা বিবেচনায় নিলে এটি সম্ভবত ‘প্রিমিয়াম’ মূল্যের আওতায় পড়বে। উদাহরণ হিসেবে ধরা যায়, বর্তমানে স্যানডিস্কের ‘এক্সট্রিম প্রো এসডিএক্সসি ইউএইচএস-১’ কার্ডের এক টেরাবাইট সংস্করণের খুচরা মূল্য ১৪০ ডলার।

এ মুহুর্তে বাজারে বিক্রি করা বিভিন্ন এসডি কার্ডে সর্বোচ্চ ধারণ ক্ষমতা থাকে এক টেরাবাইট। এ সপ্তাহে ‘স্যানডিস্ক এক্সট্রিম প্রো এসডিএক্সসি ইউএইচসি-১’ মেমরি কার্ডের দুই টেরাবাইটের সংস্করণ আনার ঘোষণা দিয়েছে ওয়েস্টার্ন ডিজিটাল। অন্যদিকে, দুই টেরাবাইটের মাইক্রোএসডি কার্ড বাজারে এসেছে এ বছরই।

ওয়েস্টার্ন ডিজিটালের এমন ঘোষণায় এসডি কার্ড শিল্পে সর্বোচ্চ শিখরের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে পেশাজীবিদের জন্য, যারা উচ্চ রেজুলিউশনের মিডিয়া ফরম্যাট নিয়ে কাজ করে থাকেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এসডি কার্ডওয়েস্টার্ন ডিজিটালস্যানডিস্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেসব বিষয়ে খেয়াল রাখলে হ্যাং করবে না স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৫৯ শতাংশ নারীর হাতে নেই স্মার্টফোন

বাজারে পোকোর নতুন ফোন এমটু রিলোডেড
নির্বাচিত

বাজারে পোকোর নতুন ফোন এমটু রিলোডেড

বাংলাদেশে এলো টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
নির্বাচিত

বাংলাদেশে এলো টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

জিমেইলের নতুন অ্যাটাচমেন্ট ফিচার আইওএস অ্যাপে
নির্বাচিত

জিমেইলের নতুন অ্যাটাচমেন্ট ফিচার আইওএস অ্যাপে

একবার চার্জ দিলে ২০০ কিলোমিটার ছুটবে ইলেকট্রিক বাইক
অটোমোবাইল

একবার চার্জ দিলে ২০০ কিলোমিটার ছুটবে ইলেকট্রিক বাইক

উত্তর আমেরিকায় ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণে ড্যানবি’র সঙ্গে ব্যবসায়িক চুক্তি
প্রযুক্তি সংবাদ

উত্তর আমেরিকায় ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণে ড্যানবি’র সঙ্গে ব্যবসায়িক চুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 April 2024

আগামী বছর আসতে পারে ৪ টেরাবাইটের এসডি কার্ড

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix