Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই নির্ভর ডাটাবেজ চালু করলো হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৫ মে ২০১৯
এআই নির্ভর ডাটাবেজ চালু করলো হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

এআই নির্ভর ডাটাবেজ GaussDB এবং সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ডিস্ট্রিবিউটেড স্টোরেজ FusionStorage 8.0 চালু করেছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। আজ (১৫ মে) চীনের বেইজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই দুটি সেবা চালু করা হয়। ডাটা+বুদ্ধিবৃত্তিক স্ট্র্যাটেজির মাধ্যমে তথ্য অবকাঠামোকে পুনঃসজ্ঞায়িত করাই এসব সেবা চালুর মূল লক্ষ্য।

অনুষ্ঠানে হুয়াওয়ের পরিচালনা বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও আইসিটি স্ট্র্যাটেজি অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রেসিডেন্ট ডেভিড ওয়াং বলেন, ‘মানুষ এখন বুদ্ধিবৃত্তিক দুনিয়ায় প্রবেশ করছে। ফলে এখন উৎপাদনের নতুন নিয়ামক তথ্য এবং উৎপাদনশীলতার নতুন নিয়ামক বুদ্ধিমত্তা। নানাবিধ বুদ্ধিবৃত্তিক উদ্যোগ এবং সমন্বিত ডাটাবেজ আর্থিক প্রতিষ্ঠান, সরকার ও টেলিকম খাতের প্রধান ডাটা অবকাঠামো হবে। আইসিটি অবকাঠামো ও স্মার্ট ডিভাইস সরবরাহের ক্ষেত্রে হুয়াওয়ে সবচেয়ে বেশি অবদান রাখছে। এআই নির্ভর ডাটাবেজ GaussDB হুয়াওয়ে ক্লাউড-এর সক্ষমতা বাড়াতে সহায়তা করবে এবং ভিন্নধর্মী কম্পিউটিং শক্তিকে ছড়িয়ে দেবে, যার মধ্যে আছে x86, ARM, GPU ও NPU কম্পিউটিং। ধারাবাহিকভাবে এআই স্ট্র্যাটেজিকে সামনে এগিয়ে নেওয়া এবং একটি সম্পূর্ণ কম্পিউটিং ইকোসিস্টেম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

GaussDB বিশ্বের সর্বপ্রথম এআই নির্ভর ডাটাবেজ, যার উল্লেখযোগ্য দুটি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, এটি ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের সম্পূর্ণ জীবনচক্রের মধ্যে এআই সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে অগ্রগামী। এটি সেলফ ওঅ্যান্ডএম, সেলফ টিউনিং এবং সেলফ ডায়াগনসিস-এর মাধ্যমে সেলফ হিলিংও সম্ভব। অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং (ওএলএপি), অনলাইন ট্রানজেকশন প্রসেসিং (ওএলটিপি) এবং হাইব্রিড ট্রানজেকশন/অ্যানালিটিক্যাল প্রসেসিং (এইচটিএপি)-এর ক্ষেত্রে GaussDB-তে সর্বোত্তম তত্ত্ব ব্যবহার করা হয়, যাতে ইন্ডাস্ট্রিতে প্রথম সেলফ-টিউনিং অ্যালগরিদম শেখার উদ্যোগকে ত্বরান্বিত করা যায় এবং টিউনিং সক্ষমতা ৬০ শতাংশের বেশি বাড়ানো যায়। দ্বিতীয়ত, এই সেবার উদ্ভাবনী প্রক্রিয়া নানাধর্মী কম্পিউটিং ফ্রেমওয়ার্ককে কাজে লাগায়। এছাড়া টিপিসি-ডিসি বেঞ্চমার্কের পরীক্ষায় GaussDB কার্যকরী সক্ষমতার ভিত্তিতে প্রথম হয়েছে, যা শিল্পখাতে বিদ্যমান অন্য সবার চেয়ে ৫০ শতাংশ বেশি। আর্থিক প্রতিষ্ঠান, ইন্টারনেট, লজিস্টিকস, শিক্ষা এবং অটোমোটিভ খাতে GaussDB স্পেকট্রামের উচ্চ ক্ষমতাসম্পন্ন ডাটা ওয়্যারহাউজ সেবা সরবরাহ করে।

এছাড়া FusionStorage 8.0-এর তিনটি উদ্ভাবনী ফিচার আছে। প্রথমত, এটা শিল্পখাতের সর্বোচ্চ স্টোরেজ ক্ষমতা বাড়ায়। SPC-1 পরীক্ষায় FusionStorage 8.0-এর রিড-রাইট করার সক্ষমতা দাঁড়িয়েছে প্রতি নডে 168,000 IOPS। কঠিন এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনকে সাপোর্ট দিতে প্রথমবারের মতো ডিস্ট্রিবিউটেড স্টোরেজকে ক্ষমতায়ন করছে। দ্বিতীয়ত, FusionStorage 8.0 একটি ডাটা সেন্টারে মাত্র একটি স্টোরেজ সিস্টেম ব্যবহার করে একাধারে ব্লক, ফাইল, অবজেক্ট এবং হাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম (Hadoop Distributed File System, HDFS) প্রটোকলকে অধিকতর সক্ষম করে। তৃতীয়ত, এটা স্টোরেজ ব্যবস্থাপনার লাইফসাইকেলে বুদ্ধিমত্তার সমন্বয় ঘটায়; বিশেষ করে রিসোর্স প্ল্যানিং ও সার্ভিস প্রভিশনিং থেকে শুরু করে সিস্টেম অপটিমাইজেশন, ঝুঁকি অনুমান ও ত্রুটি নিরূপন পর্যন্ত সব বিষয়েই সহায়তা করে।

হুয়াওয়ের GaussDB and FusionInsight বিগ ডাটা সল্যুশন বিশ্বের ৬০টি দেশ ও অঞ্চলে নিয়োজিত করা হয়েছে, যার মধ্যেমে এক হাজার ৫০০ মানুষ সেবা পাচ্ছেন। এছাড়া এই দুটি সল্যুশন বিশ্বের ৫০০টি ব্যবসায়িক অংশীদার গ্রহণ করেছেন এবং শিল্পখাতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান, টেলিকম, সরকার, জ্বালানি, স্বাস্থ্য, উৎপাদন এবং যাতায়াত খাতে এসব সল্যুশন ব্যবহার করা হচ্ছে। হুয়াওয়ে ক্লাউড ১৩টি ডাটাবেজ সার্ভিস চালু করেছে, যার মধ্যে শিল্পখাতের গ্রাহকদের জন্য ক্লাউডে ডাটা ওয়্যারহাউজ সার্ভিস অন্যতম। আইডিসি সফটওয়্যার ডিফাইনড স্টোরেজ মার্কেট শেয়ার রিপোর্ট-২০১৮ অনুযায়ী হুয়াওয়ের FusionStorage বর্তমানে শীর্ষস্থানে রয়েছে।

হুয়াওয়ের গ্লোবাল ইন্ডাস্ট্রিজ ভিশন (জিআইভি) পূর্বাভাস দিয়েছে যে, ২০২৫ সালে গ্লোবাল ডাটা ভলিউম বেড়ে ১৮০ জেটাবাইটে দাঁড়াবে। ২০১৮ সালে এর পরিমান ছিল মাত্র ৩২.৫ জেটাবাইট। এছাড়া প্রতি তিন মাসে শিল্পখাতে এআই কম্পিউটিং সক্ষমতার চাহিদা দ্বিগুণ হচ্ছে, ২০২৫ সালে যা বেড়ে দাঁড়াবে ৮০ শতাংশে। ভবিষ্যতের বুদ্ধিবৃত্তিক বিশ্বের জন্য হুয়াওয়ে বিনিয়োগ ও উদ্ভাবন অব্যাহত রাখতে এবং তথ্য অবকাঠামোকে পুনঃসজ্ঞায়িত করতে অংশীদারদের সাথে কাজ করতে বদ্ধপরিকর থাকবে।

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্ট এর সাথে এমটিবিএল এর ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষরিত
প্রযুক্তি সংবাদ

স্মার্ট এর সাথে এমটিবিএল এর ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষরিত

অলংকার শপিং কমপ্লেক্স থেকে আইএমইআই নম্বর পরিবর্তন ডিভাইস জব্দ
প্রযুক্তি সংবাদ

অলংকার শপিং কমপ্লেক্স থেকে আইএমইআই নম্বর পরিবর্তন ডিভাইস জব্দ

চোখ দিয়ে স্ক্রোল করা যাবে অ্যাপলের ভিশন প্রো
প্রযুক্তি সংবাদ

চোখ দিয়ে স্ক্রোল করা যাবে অ্যাপলের ভিশন প্রো

২০৮ কোটি ডলারে সাইবার নিরাপত্তা বিভাগ বেচছে ডেল
নির্বাচিত

২০৮ কোটি ডলারে সাইবার নিরাপত্তা বিভাগ বেচছে ডেল

আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি সম্পর্কে যা জানা গেল
নির্বাচিত

আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি সম্পর্কে যা জানা গেল

জেনে নিন কোন ব্র‍্যান্ডগুলো তাদের নতুন চমক নিয়ে আসছে এই বছরে
প্রযুক্তি সংবাদ

জেনে নিন কোন ব্র‍্যান্ডগুলো তাদের নতুন চমক নিয়ে আসছে এই বছরে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত
বিবিধ

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?
বিবিধ

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
বিবিধ

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

আগের দিনের ব্যাপক হিটের পর ৭ মার্চ, শনিবার...

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix