Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জেনে নিন কোন ব্র‍্যান্ডগুলো তাদের নতুন চমক নিয়ে আসছে এই বছরে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১
জেনে নিন কোন ব্র‍্যান্ডগুলো তাদের নতুন চমক নিয়ে আসছে এই বছরে
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের বিভিন্ন ব্র্যান্ডের যেনো এক প্রতিযোগিতা চলছে বর্তমানে। মোবাইল বাজারগুলোতে চলছে স্মার্টফোনের বাজিমাত। স্মার্টফোনের বিভিন্ন ব্র্যান্ড তাদের মোবাইল ফোন’গুলো আপডেট করে চলেছে প্রতিদিনই। বাজারে ছাড়ছে নতুন নতুন স্মার্টফোন। সেসব স্মার্টফোনের ব্র্যান্ডগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত। বাজারে বর্তমানে অনেক স্মার্টফোন ব্র্যান্ডই তাদের ফোনগুলোকে আপডেট করে ছেড়ে দিচ্ছে মোবাইল বাজারে। এছাড়া কাস্টমারদের বাজেটের কথা চিন্তা করেও অনেক মোবাইল ব্র্যান্ড কম বাজেটের মধ্যে ভালো ভালো কিছু ফোন মডেল নিয়ে আসে বাজারে। যাই হোক, আজ কয়েকটি আপডেট স্মার্টফোনের ব্যাপারে কথা বলবো। সেই ফোনগুলোকে তাদের ব্র্যান্ড আপগ্রেড করে এ বছর নিয়ে আসবে মোবাইল বাজারে। সেসব ফোনে কি কি থাকতে পারে এবং কবে রিলিজ হতে পারে, সেসব আপনাদের জানানোর চেষ্টা করবো আজ। তো চলুন কথা না বাড়িয়ে নিচে দেখে আসা যাক বিস্তারিতঃ⤵

শুরুতেই নতুন একটি মজাদার মোবাইল নিয়ে কথা বলা যাক। আমাদের দেশে বর্তমানে মোবাইল বাজারে চলে এসেছে ‘হালিমা মোবাইল’। নামটি অদ্ভুত শোনালেও, এটি আমাদের দেশের আরেকটি নতুন মোবাইল ফোন ব্র্যান্ড হতে যাচ্ছে। ‘হালিমা’ নামক একটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান, বাজারে তাদের দুইটি স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। সেগুলোর মডেলের নাম হচ্ছে ‘এইচ ১’ এবং ‘টি ১’। আসলে এগুলো বাটন ফোন। তারপরও নিজেদের দেশের ব্র্যান্ড বলে কথা। দেখা যাক কতদূর এগিয়ে যায় তারা।

‘শাওমি’ তাদের ‘পকো’ সিরিজের নতুন একটি মডেল ‘এম২ প্রো’ বাংলাদেশে বর্তমানে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। এই ফোনটির ৬/৬৪ জিবি ভ্যারিয়্যান্টটি আমাদের দেশে পাওয়া যাবে ২৩,০০০টাকায়। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেয়া হয়েছে ‘স্ন্যাপড্রাগন ৭২০জি’। যেটি হেভি ইউজারদের পাশাপাশি গেইমারদের জন্যও ভালো একটি প্যাকেজ হতে পারে।

‘শাওমি’ আরও একটি লেটেস্ট নিউজে তারা কনফার্ম করেছে যে, আমাদের প্রতিবেশী দেশ ‘ভারতে’ তারা তাদের ‘রেডমি নোট ১০’ সিরিজ এই বছরেরই মার্চ মাসে লঞ্চ করতে যাচ্ছে। যতদূর সম্ভব সেই মাসের ১০ তারিখের মধ্যে লঞ্চ করা হবে। সেক্ষেত্রে হয়তো কয়েকমাস পরেই ‘শাওমি’র এই সিরিজটি আমাদের দেশে চলে আসবে।

‘শাওমি’ স্মার্টফোন ব্র্যান্ড আগেই জানিয়ে দিয়েছিলো যে তাদের নতুন একটি মডেল ‘কে ৪০’ এই মাসের ২৫ তারিখে ‘চায়না’র বাজারে লঞ্চ করবে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে ‘স্ন্যাপড্রাগন ৮৭০’। সেই সাথে তারা আরও জানিয়েছে এই মডেলটির আপডেট মডেল ‘কে ৪০ প্রো’তে থাকবে ‘স্ন্যাপড্রাগন’ প্রসেসরের লেটেস্ট আপডেটটি। যেটি হচ্ছে ‘স্ন্যাপড্রাগন ৮৮৮’। এই ফোনটিতে মেইন ক্যামেরার লেন্স থাকবে ১০৮ মেগাপিক্সেল।

‘ওয়ানপ্লাস’ তাদের নতুন দুইটি আপডেট মডেলের স্মার্টফোন ‘নাইন’ এবং ‘নাইন প্রো’ এর ব্যাপারে কিছু তথ্য জানিয়ে দিয়েছে। শুরুতেই তারা জানিয়েছে যে, তাদের এই স্মার্টফোন দুইটির বক্সেই তারা এবারে চার্জার দিয়েছে। আর এই দুইটি ফোনেই ব্যাটারী দেয়া থাকবে ৪৫০০ এমএইচের। এছাড়াও থাকবে আরও বেশ কিছু পরিবর্তন, যেটা এই ফোনগুলো লঞ্চ হওয়ার পরেই দেখা যাবে। ফোনটির লঞ্চের ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কোনো আপডেট আসেনি। আশা করা যায় খুব শীঘ্রই চলে আসবে।

তো, এই ছিলো আজকের স্মার্টফোন আপডেটের ব্যাপারে কিছু তথ্য। আশা করি পরবর্তীতেও আপনাদের সাথে এরকম অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানাতে পারবো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোটোরোলার প্রথম ব্র্যান্ড শপ চট্টগ্রামে
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার প্রথম ব্র্যান্ড শপ চট্টগ্রামে

প্রতি বছর ২১% সম্প্রসারিত হবে স্মার্ট স্পিকারের বাজার
প্রযুক্তি বাজার

প্রতি বছর ২১% সম্প্রসারিত হবে স্মার্ট স্পিকারের বাজার

গুলশানে এমএইচআর এডুকেশন-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

গুলশানে এমএইচআর এডুকেশন-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

জাপানি ব্র্যান্ডের আড়ালে চীনা পণ্য : এসকোয়ার গ্রুপের আমদানি ও নিলাম জালিয়াতি
নির্বাচিত

জাপানি ব্র্যান্ডের আড়ালে চীনা পণ্য : এসকোয়ার গ্রুপের আমদানি ও নিলাম জালিয়াতি

ভিভো ওয়াই২১টি : সেরা পারফরম্যান্স ও ডিজাইনের সমন্বয় 
নির্বাচিত

ভিভো ওয়াই২১টি : সেরা পারফরম্যান্স ও ডিজাইনের সমন্বয় 

ভাঁজযোগ্য পিক্সেল ফোন আনবে গুগল
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য পিক্সেল ফোন আনবে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ
প্রযুক্তি সংবাদ

অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ
অর্থ ও বাণিজ্য

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ

শিশুদের জন্য টেসলার নতুন বাইক, দাম ২২৫ ডলার
অটোমোবাইল

শিশুদের জন্য টেসলার নতুন বাইক, দাম ২২৫ ডলার

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ ফেব্রুয়ারি ২০২১

জেনে নিন কোন ব্র‍্যান্ডগুলো তাদের নতুন চমক নিয়ে আসছে এই বছরে

Techzoom.TV |
TechzoomTV