Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেসিস নির্বাচনে ওয়ান টিমের পক্ষে পরিচালক পদে প্রার্থী কে. এ. এম. রাশেদুল মাজিদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
বেসিস নির্বাচনে ওয়ান টিমের পক্ষে পরিচালক পদে প্রার্থী কে. এ. এম. রাশেদুল মাজিদ
Share on FacebookShare on Twitter

‘ব্যক্তির উপরে দল, দলের উপরে বেসিস’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ওয়ান টিমে’র সদস্য হিসেবে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের অন্যতম বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে পরিচালক পদে অংশগ্রহণ করছেন রেইজ আইটি সলিউশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেএএম রাশেদুল মাজিদ।

যে পথ দেখায়, সে থাকে সবার আগে। ডিজিটাল বাংলাদেশের পথ দেখানো এবং সামনে থেকে নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম তিনি। নিজের ব্যবসার পাশাপাশি বেসিস এবং বিভিন্ন ওয়েব সম্পর্কিত কার্যক্রমের সামাজিক সেবামূলক কাজ দীর্ঘদিন যাবত নিরলসভাবে করে আসছেন এই ডিজিটাল উদ্যোক্তা। রাশেদুল মাজিদ বেসিসের ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির কো-চেয়্যারম্যান হিসাবে দীর্ঘ ৬ বছর ডিজিটাল মার্কেটিং পলিসি ডেভেলপমেন্ট এবং ব্যবসা সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করেছেন। এ ছাড়াও তিনি বেসিসের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম, সেমিনার, ওয়ার্কশপ আয়োজনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তির মানচিত্রে অন্যতম আবিষ্কার ও বাংলাদেশের তৈরি প্রথম মোবাইল ইন্টারনেট ব্রাউজারের উদ্ভাবক রাশেদুল মাজিদ। বর্তমানে সারা বিশ্বের ৩০ লক্ষ মানুষ তাঁর বানানো রিটস ব্রাউজারটি ব্যবহার করছে।

ডিজিটাল মার্কেটিং ও তথ্যপ্রযুক্তি সেবাপণ্য বানানোর ক্ষেত্রে রাশেদুল মাজিদের পেশাগত দক্ষতা এবং প্রশাসনিক দক্ষতা উভয়েই প্রশংসনীয়। দেশের স্থানীয় তথ্যপ্রযুক্তি খাতে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান পরিচালনা প্রশিক্ষণের অভাবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কেটিং ও মেন্টরশিপ। এই জায়গাটাতে তাঁর প্রযুক্তিগত দক্ষতা এবং অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে দেশের তথ্যপ্রযুক্তি খাত অনেকদূর এগিয়ে যাবে।

গত ১৯ বছরে আউটসোর্সিং, ডিজিটাল মার্কেটিং এবং সফটওয়্যার সেবাপণ্য বানানোসহ অসংখ্য উদ্ভাবনী সেবাপণ্য এবং সাস মডেলের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবায় অবদান রেখেছেন রাশেদুল মাজিদ। চাইলে স্থানীয় বাজারে এসব সেবাপণ্য বিক্রির পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বিক্রি করা যেতে পারে। গ্লোবাল সাস মার্কেট ইনসাইট স্কাইকোয়েস্ট ডট কমের তথ্যমতে, এই তথ্যপ্রযুক্তি পণ্যগুলো আন্তর্জাতিক বাজারের আকার এখন প্রায় ২১৫ বিলিয়ন ডলার, যা কিনা আগামী ২০৩০ সালে ১২৯৮ বিলিয়ন ডলার হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু বেশির ভাগ তথ্যপ্রযুক্তি পণ্য বা সেবাগুলো সঠিক বাজার নির্ণয়, নীতিগত জটিলতা, ফাইন্যান্সিং এবং মেন্টরিংয়ের অভাবে আলোর মুখ দেখতে পায় না।

এ প্রসঙ্গে রাশেদুল মাজিদ বলেন, আমি আমার দীর্ঘ ডিজিটাল মার্কেটিং এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবাপণ্য বানানোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে সকল সদস্যদের সাথে নিয়ে তাদের তৈরি তথ্যপ্রযুক্তিপণ্য এবং সেবাগুলোকে সঠিক ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে মার্কেটিং, ফাইন্যান্সিং এবং মেন্টরিংয়ের মাধ্যমে বিশ্বের কাছে উপস্থাপন করতে চাই। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সম্মিলিত প্রচেষ্টা এই তথ্যপ্রযুক্তিপণ্য বা সেবাগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবো। এ ব্যাপারে আমি বেসিসের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা, নৈতিক সমর্থন ও ভোট প্রার্থনা করছি।

ডিজিটাল মার্কেটিং ইন্ড্রাস্ট্রিতে অবদানের জন্য রাশেদুল মাজিদকে গ্লোবাল ইকোনমিক, ইউকে থেকে ‘বেস্ট লিডার ইন ডিজিটাল অ্যাডভার্টাইজিং টেকনোলজি’ পুরস্কারে ভূষিত করা হয়। ‘বেসিস অ্যাওয়ার্ড’ এবং আন্তর্জাতিকস্বীকৃত এশিয়ার অস্কারখ্যাত ‘অ্যাপিকটা মেরিট অ্যাওয়ার্ড’ও অর্জন করেন এই আইটি উদ্যেক্তা।

নির্বাচনে ‘ওয়ান টিমে’র অন্যান্য সদস্যরা হলেন জেনারেল ক্যাটাগরি থেকে রাসেল টি আহমেদ, এম রাশিদুল হাসান, উত্তম কুমার পল, একেএম আহমেদুল ইসলাম বাবু, ইকবাল আহমেদ ফখরুল হাসান, এম আসিফুর রহমান, দিদারুল আলম। এ ছাড়া অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে অংশগ্রহণ করছেন সৈয়দ আব্দুল্লাহ জায়েদ, অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে করছেন বিপ্লব জি রাহুল এবং ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে করছেন সৈয়দ মোহাম্মদ কামাল

তফসিল অনুযায়ী, ২০ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বেসিস নির্বাচনের ভোট গ্রহণ চলবে। সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

বেসিসের এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৪৬৪ জন। তাদের মধ্যে সাধারণ ৯৩২, সহযোগী ৩৮৯, অ্যাফিলিয়েট ১৩৪ ও আন্তর্জাতিক সদস্য ভোটার ৯ জন। বেসিসের মোট সদস্য সংখ্যা দুই হাজার ৪০১ জন।

বেসিসের নির্বাচন পরিচালনার জন্য টি আই এম নুরুল কবীরকে চেয়ারম্যান ও সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী সদস্য করে ৩ সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচনে তিন সদস্যের আপিল বোর্ডও গঠন করা হয়েছে। আপিল বোর্ডে চেয়ারম্যান এ তৌহিদ এবং সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও নাজনীন কামাল।

Tags: বেসিস নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে শেখ হাসিনার ভূমিকা অতুলনীয়: তাপস
প্রযুক্তি সংবাদ

দেশে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে শেখ হাসিনার ভূমিকা অতুলনীয়: তাপস

এই ঈদে ১০ হাজার টাকা মূল্যের হ্যান্ডসেটে ব্যবহৃত সেরা পারফমেন্সের চিপসেট ইউনিসক টি৬০৬
নির্বাচিত

এই ঈদে ১০ হাজার টাকা মূল্যের হ্যান্ডসেটে ব্যবহৃত সেরা পারফমেন্সের চিপসেট ইউনিসক টি৬০৬

গ্লোবাল ব্র্যান্ডের বিক্রয়োত্তর সেবায় নৈরাজ্য, ক্ষুব্ধ গ্রাহক
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ডের বিক্রয়োত্তর সেবায় নৈরাজ্য, ক্ষুব্ধ গ্রাহক

এভার-চেঞ্জিং কালারে বিস্ময়কর অভিজ্ঞতা নিয়ে আসছে রেনো ৫
প্রযুক্তি সংবাদ

এভার-চেঞ্জিং কালারে বিস্ময়কর অভিজ্ঞতা নিয়ে আসছে রেনো ৫

অটো ভিডিও বন্ধে গুগল ক্রোমে যুক্ত হচ্ছে প্লে বাটন
প্রযুক্তি সংবাদ

অটো ভিডিও বন্ধে গুগল ক্রোমে যুক্ত হচ্ছে প্লে বাটন

কমদামি ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দিবে  শাওমি
নির্বাচিত

কমদামি ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দিবে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
বিবিধ

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix