Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্লোবাল ব্র্যান্ডের বিক্রয়োত্তর সেবায় নৈরাজ্য, ক্ষুব্ধ গ্রাহক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 17 January 2026
গ্লোবাল ব্র্যান্ডের বিক্রয়োত্তর সেবায় নৈরাজ্য, ক্ষুব্ধ গ্রাহক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের প্রযুক্তিপণ্যের বাজারে তাইওয়ানিজ ব্র্যান্ড আসুসের (ASUS) গেমিং পিসি ও ল্যাপটপের তুমুল জনপ্রিয়তা থাকলেও, বিক্রয়োত্তর সেবা (After Sales Service) নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে। দেশের একমাত্র পরিবেশক ‘গ্লোবাল ব্র্যান্ড’-এর বিরুদ্ধে ওয়ারেন্টির নামে প্রতারণা, তুচ্ছ অজুহাতে সেবা দানে অস্বীকৃতি এবং গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, উচ্চমূল্যে পণ্য কিনে ওয়ারেন্টি সুবিধা তো মিলছেই না, উল্টো সার্ভিস সেন্টারে গিয়ে পোহাতে হচ্ছে মানসিক হয়রানি।

সেবার নামে হয়রানির চিত্র সম্প্রতি শেয়ার বিজের এক অনুসন্ধানে উঠে এসেছে গ্রাহক ভোগান্তির করুণ চিত্র। ভিডিও এডিটর মিজানুর রহমান রাজধানীর এলিফ্যান্ট রোডের ‘ফোর স্টার আইটি’ থেকে চড়া দামে ‘ASUS ROG STRIX B760-A GAMING WIFI’ মাদারবোর্ডসহ একটি পিসি কেনেন। মাত্র এক সপ্তাহেই মাদারবোর্ডটিতে সমস্যা দেখা দিলে তার পেশাগত কাজ বন্ধ হয়ে যায়।

মিজানুর রহমান অভিযোগ করেন, ওয়ারেন্টি দাবি নিয়ে তিনি প্রথমে কলাবাগান ডলফিন গলির আসুস সার্ভিস সেন্টারে যান। সেখানে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার প্রথমে পণ্যটি নিতে চাইলেও পরে সিপিইউ সকেটে ‘সামান্য বেন্ড পিন ও ক্ষুদ্র আঁচড়’-এর অজুহাত দেখিয়ে ওয়ারেন্টি বাতিলের চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টা বসিয়ে রেখে দুর্ব্যবহার করে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

পরদিন তিনি আগারগাঁওয়ের গ্লোবাল ব্র্যান্ডের প্রধান সার্ভিস সেন্টারে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়। সেখানে তিনজন কর্মী তাকে জেরার মুখে ফেলেন এবং তিন ঘণ্টা বসিয়ে রেখে পণ্য রিসিভ না করে যে দোকান থেকে কিনেছেন সেখানে ফেরত পাঠানোর পরামর্শ দেন। এই দীর্ঘসূত্রতা ও হয়রানির কারণে সময়মতো কাজ জমা দিতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন মিজান।

১০ মিনিটেই সমাধান দিল বাইরের দোকান গ্লোবাল ব্র্যান্ডের সার্ভিস সেন্টার থেকে প্রত্যাখ্যাত হয়ে মিজানুর রহমান শেওড়াপাড়ার ‘কিউ-ফিক্স’ নামের একটি থার্ড-পার্টি সার্ভিস সেন্টারে যান। আশ্চর্যজনকভাবে, সেখানে মাত্র ১০ মিনিটে কারিগরি ত্রুটি সারিয়ে মাদারবোর্ডটি সচল করে দেওয়া হয়। এতে প্রমাণিত হয়, গ্লোবাল ব্র্যান্ডের সার্ভিস সেন্টার ইচ্ছাকৃতভাবেই ওয়ারেন্টি থাকার পরও দায় এড়িয়েছে।

মিজান বলেন, “সার্ভিস সেন্টারের কর্মীদের মাইন্ডসেট হলো নানা অজুহাতে কাজ না করা। ভোক্তার সময় ও অর্থের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।”

ভুক্তভোগী আরও অনেকে শুধু মিজানুর রহমান নন, একই অভিজ্ঞতার শিকার উত্তরা থেকে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানভীরুল হক। তিন মাস ব্যবহৃত গ্রাফিক্স কার্ড নিয়ে গেলে তাকে ‘অনুমোদিত চ্যানেলের বাইরে থেকে কেনা’র অপবাদ দিয়ে হয়রানি করা হয়। সাভারের শিক্ষক নাসির উদ্দিন তার ‘ASUS X515’ ল্যাপটপের স্ক্রিন সমস্যা নিয়ে গেলে ‘ডিজাইন ফ্ল’ বা গঠনগত ত্রুটির অজুহাতে তাকে সেবা দিতে অস্বীকৃতি জানানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সার্ভিস কর্মী জানান, সামান্য আঁচড় দেখলেই পণ্য রিসিভ না করার অলিখিত নির্দেশনা রয়েছে কর্তৃপক্ষের।

উপেক্ষিত গ্লোবাল ওয়ারেন্টি নীতিমালা আসুসের আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী, বিশ্বের যেকোনো দেশ থেকে কেনা পণ্যের গ্লোবাল ওয়ারেন্টি সুবিধা পাওয়ার কথা। কিন্তু বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ড এই নীতিমালা মানছে না বলে অভিযোগ রয়েছে। আগারগাঁওয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওয়ারেন্টিহীন ল্যাপটপগুলো তারা নিজেদেরই আরেকটি প্রতিষ্ঠান ‘ওয়ান স্টপ সার্ভিস অ্যান্ড সলুশন’-এ পাঠিয়ে দেয়, যেখানে গ্রাহক উপস্থিতি খুবই নগণ্য।

যা বলছে ক্যাব এ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, “ইলেকট্রনিক পণ্যের ওয়ারেন্টি নিয়ে প্রতিনিয়ত অভিযোগ আসছে এবং ভোক্তা অধিদপ্তর জনিমানাও করছে। গ্লোবাল ব্র্যান্ডের মতো পরিবেশকদের নজরদারির অভাব রয়েছে। সেবা না পেলে মানুষ ব্র্যান্ড থেকে মুখ ফিরিয়ে নেবে, যা দীর্ঘমেয়াদে আসুসের জন্যই ক্ষতির কারণ হবে।”

তিনি আরও বলেন, ডিলারশিপের ক্ষেত্রে আসুসের নিজস্ব নজরদারি বাড়ানো প্রয়োজন, যাতে গ্রাহকরা প্রাপ্য সম্মান ও সেবা পায়।

প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা মনে করছেন, দেশীয় বাজারে আসুসের সুনাম ধরে রাখতে হলে গ্লোবাল ব্র্যান্ডকে তাদের সেবার মান ও কারিগরি দক্ষতা বাড়াতে হবে। অন্যথায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কঠোর হস্তক্ষেপ এবং গ্রাহকদের আস্থা হারানোর ঝুঁকিতে পড়বে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্লোবাল ব্র্যান্ডবিক্রয়োত্তর সেবা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনফিনিক্স ইনবুক এক্স২: পেশাদারদের নিত্যদিনের সঙ্গী
প্রযুক্তি সংবাদ

ইনফিনিক্স ইনবুক এক্স২: পেশাদারদের নিত্যদিনের সঙ্গী

নেত্রকোনা ও ফুলপুরে টেকনোর নতুন ব্র্যান্ড আউটলেট চালু, হাতের নাগালে এখন আধুনিক স্মার্টফোন
নির্বাচিত

নেত্রকোনা ও ফুলপুরে টেকনোর নতুন ব্র্যান্ড আউটলেট চালু, হাতের নাগালে এখন আধুনিক স্মার্টফোন

ঘরে বসে নিশ্চিন্তে বাস টিকেট বুকিং সহজে
অটোমোবাইল

ঘরে বসে নিশ্চিন্তে বাস টিকেট বুকিং সহজে

অনলাইনে জুয়া-প্রতারণায় ১ কোটি টাকা জরিমানা
নির্বাচিত

অনলাইনে জুয়া-প্রতারণায় ১ কোটি টাকা জরিমানা

ফোল্ডেবেলের পর এবার আসছে রোলেবল স্মার্টফোন
নির্বাচিত

ফোল্ডেবেলের পর এবার আসছে রোলেবল স্মার্টফোন

জাতিসংঘে বঙ্গবন্ধু‘র বাংলায় ভাষণ প্রদান উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত
প্রযুক্তি সংবাদ

জাতিসংঘে বঙ্গবন্ধু‘র বাংলায় ভাষণ প্রদান উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত

Load More

ট্রেন্ডিং টপিক

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
সোশ্যাল মিডিয়া

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা
অর্থ ও বাণিজ্য

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মোবাইল ফোনসহ ১১ খাত এনবিআরের অনলাইন ভ্যাট রিটার্নের আওতায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 January 2026

গ্লোবাল ব্র্যান্ডের বিক্রয়োত্তর সেবায় নৈরাজ্য, ক্ষুব্ধ গ্রাহক

Techzoom.TV |
TechzoomTV