Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এরিক শিমিড সব পরিস্থিতিতেই গুগলের পক্ষে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Thursday, 16 May 2019
এরিক শিমিড সব পরিস্থিতিতেই গুগলের পক্ষে
Share on FacebookShare on Twitter

চীনে কার্যক্রম, নারী কর্মীদের প্রতি আচরণ ও করসহ নানা ধরনের বিতর্কের সম্মুখীন হয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। এসব বিতর্ক সৃষ্টির পর প্রতিষ্ঠানটির পক্ষ নিয়েছেন সাবেক প্রধান এরিক শিমিড। সম্প্রতি বিবিসির একটি অনুষ্ঠানে গুগলের বিভিন্ন কার্যক্রমের পক্ষে কথা বলেন তিনি।

৬৪ বছর বয়সী শিমিড এখন গুগলের প্যারেন্ট কোম্পানি আলফাবেট ইনকরপোরেশনের পরিচালনা পর্ষদের একজন সদস্য। তিনি মনে করেন, চীনে সুযোগ অন্বেষণ করা টেক জায়ান্টটির অধিকার। যদিও চীনে গুগলের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা কড়া সমালোচনা করেন। এ প্রসঙ্গে বিবিসিকে শিমিড বলেন, ‘এ বিশ্ব পরস্পরের সঙ্গে সংযুক্ত একটি স্থান। আন্তঃসংযোগ থেকে অনেক সুবিধা পাওয়া যায়।’

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড বলেন, চীনে গুগলের কার্যক্রমে পরোক্ষভাবে দেশটির সেনাবাহিনী সুবিধালাভ করেছে। ফলে আমাদের পক্ষে প্রতিযোগিতা সুবিধা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করা যায়—আমেরিকা একটি পেন্সিল তৈরি করল আর এটি ব্যবহার করছে চীনারা।’ তবে শিমিড এ উদ্বেগ উড়িয়ে দিয়েছেন।

চীনে গুগলের ইতিহাসকে এক কথায় টালমাটাল বলা যায়। দেশটি এ কোম্পানির ওপর নজরদারি করছে এবং সাইবার হামলার আশঙ্কায় ২০১০ সালে এখান থেকে কার্যক্রম গুটিয়ে নেয় গুগল। এর পরিবর্তে হংকংয়ে এর কার্যক্রম চালু করা হয়। এ পদক্ষেপের পক্ষে ছিলেন না গুগলের সাবেক প্রধান।

তিনি বলেন, ‘আমি মনে করি, তাদের চীনে থেকে গেলেই ভালো হতো এবং তারা চীনকে আরো উদার হওয়ার পরিবর্তনে সহায়তা করতে পারত।’

অতিসম্প্রতি চীনে আবার উপস্থিতি জানান দিচ্ছে গুগল। বিজ্ঞাপনসহ অন্যান্য কাজে এখানে কোম্পানিটির ৭০০ কর্মী কাজ করছেন। ২০১৭ সালে সাংহাইয়ে গুগল এআই চায়না সেন্টার স্থাপন করা হয়।

গত বছর ইন্টারসেপ্ট ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ড্রাগনফ্লাই নামের একটি প্রকল্প নিয়ে কাজ করছে গুগল, যা বেইজিংয়ের বিভিন্ন শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ইস্যু তখন ব্যাপক বিতর্কের সৃষ্টি করে এবং উচ্চপদস্থ অনেক কর্মকর্তা পদত্যাগ করেন। এছাড়া গুগলের ১ হাজার ৪০০ জন কর্মী এ প্রকল্পের বিরোধিতা করে চিঠি দেয়। পরবর্তীতে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, তারা আর এ প্রকল্প নিয়ে কাজ করছে না।

গুগলের প্রধান হিসেবে প্রতিষ্ঠানটিতে ২০০১-১১ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন শিমিড। এরপর নির্বাহী চেয়ারম্যান হিসেবে ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ সময় গুগলের নীতিবাক্য ‘শয়তান হয়ে যেয়ো না’, ‘সঠিক কাজটি করো’ ব্যাপক জনপ্রিয়তা পায়। কিন্তু গত ১২ মাসে এ গুগলই কর্মী অসন্তোষের সম্মুখীন হয়েছে। প্রতিষ্ঠানটিতে লিঙ্গসমতার দাবিতে গত বছরের নভেম্বরে গুগলের সব কর্মী একযোগে কর্মবিরতিতে যান। এ প্রসঙ্গে শিমিড বলেন, কর্মীরা আন্দোলন করছেন, কারণ তাদের ক্ষমতা দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘স্বচ্ছতা একটি সদগুণ। আমরা যদি কর্মীদের কোণঠাসা করে রাখতাম, তাহলে তা কোনো না কোনোভাবে প্রকাশ হতোই। বরং আমরা তাদের মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছি।’

গুগলের পক্ষ থেকে সবসময়ই সব দেশে কর আইন মেনে চলার দাবি করা হয়। অথচ অন্যান্য টেক জায়ান্টের মতো গুগলকেও করসংক্রান্ত তদন্তের সম্মুখীন হতে হয়েছে। নেদারল্যান্ডসের প্রকাশ করা নথিতে দেখা গেছে, বারমুডার শেল কোম্পানিতে ২ হাজার ২৭০ কোটি ডলার স্থানান্তর করেছে গুগল।

এখানেও গুগলের পক্ষ নিয়েছেন শিমিড। তিনি বলেন, ‘আমরা কর আইন মেনে চলি এবং সেই আইন অনুযায়ীই আমরা এমন পদক্ষেপ নিয়েছি।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল

এই বিভাগ থেকে আরও পড়ুন

১১২ মিলিয়ন ডলার দান করলেন ইলন মাস্ক
প্রযুক্তি সংবাদ

১১২ মিলিয়ন ডলার দান করলেন ইলন মাস্ক

যে নম্বরে কলব্যাক করলেই বিপদ!
টিপস

যে নম্বরে কলব্যাক করলেই বিপদ!

কোয়ান্টাম কম্পিউটার তৈরিতে বড় সাফল্যের ঘোষণা গুগলের
নির্বাচিত

কোয়ান্টাম কম্পিউটার তৈরিতে বড় সাফল্যের ঘোষণা গুগলের

৬৪ মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসতে পারে ওয়ানপ্লাস ৮টি
নির্বাচিত

৬৪ মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসতে পারে ওয়ানপ্লাস ৮টি

শাওমি ১৫ আল্ট্রা: আসলেই কি এটি একটি ‘আলট্রা’ ক্যামেরা ফোন?
প্রযুক্তি সংবাদ

শাওমি ১৫ আল্ট্রা: আসলেই কি এটি একটি ‘আলট্রা’ ক্যামেরা ফোন?

বৃহস্পতিবার থেকে রাজধানীতে ল্যাপটপ মেলা
প্রযুক্তি সংবাদ

বৃহস্পতিবার থেকে রাজধানীতে ল্যাপটপ মেলা

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ
ই-কমার্স

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 May 2019

এরিক শিমিড সব পরিস্থিতিতেই গুগলের পক্ষে

Techzoom.TV |
TechzoomTV