Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেসিস নির্বাচন : প্রার্থী পরিচিতি সভায় কোন প্যানেল কি প্রতিশ্রুতি দিল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 23 April 2024
বেসিস নির্বাচন : প্রার্থী পরিচিতি সভায় কোন প্যানেল কি প্রতিশ্রুতি দিল

বেসিস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভায় নির্বাচন বোর্ডের সদস্য প্রার্থীরা

Share on FacebookShare on Twitter

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। এই উপলক্ষ্যে, রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত হলো প্রার্থী পরিচিতি সভা। ১১ সদস্যের নির্বাহী পরিষদ নির্বাচন করতে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী।

লটারির মাধ্যমে তিন প্যানেলের প্রার্থীরা তাঁদের পরিচিতি ও বক্তব্য তুলে ধরেন। সব প্যানেলই বেসিস সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট নানা উদ্যোগ নিয়ে কাজ করবেন বলে জানায়। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রক্রিয়ায় বেসিসের সদস্য প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিশ্চিত করার কথাও বলেন প্রার্থীরা।

পরিচিতি সভায় টিম স্মার্টের সদস্যরা

‘টিম স্মার্ট’ বিদেশে বাংলাদেশের ব্র্যান্ডিং করবে
পরিচিতি সভায় প্রথমে টিম স্মার্ট প্যানেলের প্রার্থীদের পরিচিত করানো হয়। এই প্যানেলের নেতৃত্বে আছেন অ্যাডভান্সড ইআরপির মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘আমাদের এখন ডেটা তৈরি করার সময়। নীতিনির্ধারণী পর্যায়েও আমাদের অনেক কাজ করার সুযোগ আছে। বিদেশে বাংলাদেশের ব্র্যান্ডিং করতে হবে। আমরা বেসিসের সব সদস্যকে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। নির্বাচিত হলে গুলশান বা বনানীতে বেসিসের একটি সাব-অফিস করবে বলে জানান প্যানেলটি টিম লিডার। টিম স্মার্টের প্যানেলের সাধারণ সদস্য শ্রেণির অন্যান্য প্রার্থীরা হলেন মোহাম্মদ রিসালাত সিদ্দিকী, লিয়াকত হোসেইন, মীর শাহরুখ ইসলাম, এ এস এম রফিক উল্লাহ, মঞ্জুরুল আলম, সৈয়দা নওশাদ জাহান, নিয়াজ মোর্শেদ ও সহযোগী ক্যাটাগরিতে আরমান আহমেদ খান, অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে লুতফি হায়দার চৌধুরী এবং আন্তর্জাতিক ক্যাটাগরিতে এ এইচ এম হাসিনুল কুদ্দুস।

ওয়ান টিমের প্রার্থীরা

‘ওয়ান টিম’ অভিজ্ঞতার আলোকে বেসিসকে এগিয়ে নিতে চায়
‘ওয়ান টিম’ প্যানেলের নেতৃত্বে আছেন বেসিসের বর্তমান সভাপতি রাসেল টি আহমেদ। তিনি বলেন, বেসিসের সদস্যদের জন্য স্মার্ট বাংলাদেশ ও ডিজিটাল বাংলাদেশের ব্র্যান্ডিং হয়েছে। অভিজ্ঞতার প্রয়োজন আছে আর আমাদের প্যানেলের প্রত্যেকেই অভিজ্ঞ। তাঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বেসিসকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সাধারণ সদস্য শ্রেণির উত্তম কুমার পাল, দিদারুল আলম, রাশিদুল হাসান, এ কে এম আহমেদুল ইসলাম, ইকবাল আহমেদ ফখরুল হাসান, এম আসিফ রহমান, কে এ এম রাশেদুল মজিদ ও সহযোগী ক্যাটাগরিতে সৈয়দ আবদুল্লাহ জায়েদ, অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে বিপ্লব ঘোষ এবং আন্তর্জাতিক ক্যাটাগরিতে সৈয়দ মোহাম্মদ কামাল।

‘টিম সাকসেস’ বেসিসের জন্য স্থায়ী ঠিকানা গড়ে তুলতে চাই
‘টিম সাকসেস’ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ফ্লোরা টেলিকমের মোস্তাফা রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমি অনেক দিন বেসিসের নির্বাহী কমিটিতে ছিলাম, অনেক কাজের অভিজ্ঞতা রয়েছে। আমরা বেসিসের গঠনতন্ত্রে বড় ধরনের পরিবর্তন আনতে চাই। আমাদের লক্ষ্য বর্তমানের ১১ সদস্যের নির্বাহী কমিটির সদস্যসংখ্যা ২১ জনে উন্নীত করা। এর মধ্যে আমরা চারটি সংরক্ষিত পদ রাখতে চাই, যেখানে ২টি পদ থাকবে নারী উদ্যোক্তাদের জন্য। টিম সাকসেসের আরেকটি বড় লক্ষ্য বেসিসের জন্য স্থায়ী ঠিকানা গড়ে তোলা।’ টিম সাকসেসের অন্য প্রার্থীরা তাঁদের পরিচিতি দিয়ে বক্তব্য রাখেন। এর মধ্যে সাধারণ সদস্য শ্রেণির তৌফিকুল করিম, মোহাম্মদ আমিনুল্লাহ, মো. সহিবুর রহমান খান, ফারজানা কবির, মো. শফিউল আলম, ইমরান হোসেন, সৈয়দা নাফিসা রেজা। এছাড়া সহযোগী ক্যাটাগরিতে এন এম রাফসান জানি, অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে আবদুল আজিজ এবং আন্তর্জাতিক ক্যাটাগরিতে আবু মুহাম্মদ রাশেদ মজিদ।

প্রার্থী পরিচিতি সভা পরিচালনা করেন বেসিসের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবির। তাঁর সঙ্গে ছিলেন নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য সৈয়দ মামনুর কাদের ও নাজিম ফারহান চৌধুরী। নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান এ তৌহিদ এ সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেসিসের মোট সদস্যসংখ্যা ২ হাজার ৪০১। তবে এবারের নির্বাচনে ভোটার হয়েছেন ১ হাজার ৪৬৪ জন। তাঁদের মধ্যে সাধারণ ৯৩২, সহযোগী ৩৮৯, অ্যাফিলিয়েট ১৩৪ ও আন্তর্জাতিক সদস্য শ্রেণিতে ভোটার ৯ জন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বেসিস নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

কর অব্যাহতি পাবে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য
প্রযুক্তি বাজার

কর অব্যাহতি পাবে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য

ডাটা সেন্টার অবকাঠামোয় ৬০০ কোটি ডলার বিনিয়োগ চীনের
প্রযুক্তি সংবাদ

ডাটা সেন্টার অবকাঠামোয় ৬০০ কোটি ডলার বিনিয়োগ চীনের

টুইটারে নতুন স্ক্যাম
প্রযুক্তি সংবাদ

টুইটারে নতুন স্ক্যাম

দেশে আসছে অপোর প্রথম ফোল্ডিং স্মার্টফোন
নির্বাচিত

দেশে আসছে অপোর প্রথম ফোল্ডিং স্মার্টফোন

পাঠাও-এর নতুন সিইও ফাহিম আহমেদ
নির্বাচিত

পাঠাও-এর নতুন সিইও ফাহিম আহমেদ

ছবির ক্যাপশন নিচেই দেখাবে গুগল মেসেজ
প্রযুক্তি সংবাদ

ছবির ক্যাপশন নিচেই দেখাবে গুগল মেসেজ

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 April 2024

বেসিস নির্বাচন : প্রার্থী পরিচিতি সভায় কোন প্যানেল কি প্রতিশ্রুতি দিল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix