Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্ট ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বেসিসকে নতুন উচ্চতায় নিতে চাই: রফিক উল্লাহ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 May 2024
স্মার্ট ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বেসিসকে নতুন উচ্চতায় নিতে চাই: রফিক উল্লাহ
Share on FacebookShare on Twitter

দেশের তথ্য প্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নির্বাচনে পরিচালক পদে লড়ছেন কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এস এম রফিক উল্লাহ। প্যানেল ‘স্মার্ট টিম’ এর হয়ে সাধারণ ক্যাটাগরিতে পরিচালক পদে লড়ছেন তিনি। নির্বাচিত হলে দেশের আইসিটি ইন্ড্রাস্ট্রির সঠিক ব্রান্ডিং করতে চান। আন্তর্জাতিক পর্যায়ে দেশীয় তথ্যপ্রযুক্তি পণ্যের বিপণন, মেন্টরশিপ তৈরি ও আইসিটি খাতে দেশীয় বড় ব্র্যান্ড প্রতিষ্ঠান গড়তে রাখতে চান মূখ্য ভূমিকা। স্মার্ট ব্রান্ডিংয়ের মাধ্যমে বেসিসকে নতুন উচ্চতায় পৌঁছানোর লক্ষ্যও রয়েছে তার।

কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের (র‌্যাবিটহোল) প্রধান নির্বাহী এ এস এম রফিক উল্লাহ প্যানেল ‘টিম স্মার্ট’ থেকে জেনারেল ক্যাটাগরিতে পরিচালক পদে লড়ছেন। অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে গড়া এই প্যানেলে রয়েছেন এক ঝাঁক তরুণ প্রার্থী। এ এস এম রফিক উল্লাহও তাদের একজন। এ ছাড়া তিনি অনলাইন গণমাধ্যম সারাবাংলা ডটনেটের ব্যবস্থাপনা সম্পাদকও।

এ এস এম রফিক উল্লাহ বলেন, দেশের আইসিটি কোম্পানিগুলো অনেক ভালো ভালো কাজ করছে। আমাদের আইসিটি ইন্ড্রাস্ট্রির সক্ষমতা রয়েছে। বিদেশী প্রতিষ্ঠানকেও টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রয়েছে আমাদের। দেশের আইসিটি খাতে বড় বড় ব্র্যান্ড প্রতিষ্ঠান তৈরি হয়েছে। দেশের আরও বেশি ব্র্যান্ড প্রতিষ্ঠান তৈরিতে আইসিটি খাতের উদ্যোক্তাদের সঙ্গে নলেজ শেয়ারিংয়ের উদ্যোগ নেওয়া হবে। নির্বাচিত হলে দেশে বড় বড় ব্র্যান্ড প্রতিষ্ঠান তৈরিতে সহায়ক ভূমিকা রাখতে চাই। তিনি বলেন, দেশের আইসিটি খাতের রফতানি আয়ের ডাটা নিয়ে বিভ্রান্তি রয়েছে। সঠিক পরিসংখ্যানের মাধ্যমে আমরা সেই বিভ্রান্ত দূর করার উদ্যোগ নেবো। কর অব্যাহতি বহাল রাখতে আইসিটি খাতের সব উদ্যোক্তাকে সঙ্গে নিয়ে আরও সোচ্চার হওয়ার উদ্যোগ নেবো, সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই খাতের প্রাণের দাবিকে বাস্তবে রুপ দেওয়ার চেষ্টা করবো। তিনি আরও বলেন, দেশের আইসিটি খাতকে মিডয়াতে আরও বেশি সম্পৃক্ত করতে নানামূখী উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। আইসিটি ইন্ড্রাস্ট্রির নানামূখী ব্রান্ডিং করবো। খাতটির সক্ষমতা সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে কাজে লাগিয়ে দেশের আইসিটি ইন্ড্রাস্ট্রির সঠিক ব্রান্ডিং করতে চাই। সঠিক ব্রান্ডিংয়ের মাধ্যমে বেসিসকে নতুন উচ্চতায় পৌঁছানোর লক্ষ্য আমার।

এ এস এম রফিক উল্লাহর হাতে গড়া প্রতিষ্ঠান র‌্যাবিটহোল একাধিবার বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড অর্জন করেছে। দুইবার এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্সের (অ্যাপিকটা) অংশ নিয়েছে প্রতিষ্ঠানটি এবং সবশেষ ২০২৩ সালে একমাত্র দেশীয় কোম্পানি হিসাবে স্পেশাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে। বেসিসের প্রথম সদস্য হিসেবে র‌্যাবিটহোল গ্লোবাল মার্কেটিং ফোরামের সিএমও অ্যাওয়ার্ড অর্জন করে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল অ্যাড প্লেসমেন্ট সফটওয়্যার তৈরি ও ২০১৯ সালের বিশ্বকাপে সেই অ্যাড সার্ভার থেকে ৪০ হাজার ঘন্টা লাইভ স্ট্রিমে অ্যাড সার্ভ করার অনন্য রেকর্ড অর্জন করে র‌্যাবিটহোল। দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ডিজিটাল ক্যাম্পেইনের পার্টনার হিসাবে গিনেজ বুকেও নাম উঠিয়েছে কনটেন্ট ম্যাটার্স।

ছাত্রবস্থায় এ এস এম রফিক উল্লাহ ভোরের কাগজে জুনিয়র সাব এডিটর হিসেবে কাজ শুরু করেন। পরে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনে যোগ দেন। টেলিকম খাতের শীর্ষ প্রতিষ্ঠান গ্রামীণফোনে দীর্ঘ ১০ বছর কাজ করেছেন। এরপর তার যাত্রা শুরু হয় দেশের আইসিটি ইন্ড্রাস্ট্রিতে। গ্রামীণফোন থেকে বের হয়ে শুরু করেন কনটেন্ট ম্যাটার্স লিমিটেড। এর অঙ্গপ্রতিষ্ঠানই র‌্যাবিটহোল, যা ক্রিকেট ও ফুটবলের লাইভ স্ট্রিমিং দেখানোয় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।

রফিক উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। ছাত্রবস্থা থেকেই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে জড়িত ছিলেন। আইবিএ এলামনাই অ্যাসোসিয়েশন, আইবিএ এলামনাই ক্লাব, ওল্ড ল্যাবরেটরিয়ান অ্যাসোসিয়েশন, ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস এলায়েন্স, ডুফা ক্লাব, ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম ও ডিবেটিং সোসাইটির মতো অনেক সংগঠনে জড়িয়ে আছেন তিনি। বেসিসেও তার সম্পৃক্ততা প্রায় এক দশক ধরে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বেসিসবেসিস নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

ডব্লিউএসআইএস ফোরামের চেয়ারম্যান হলেন মোস্তাফা জব্বার

এক্সিনোস প্রসেসরের উৎপাদন কমিয়েছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

এক্সিনোস চিপের ব্যবহার বাড়াচ্ছে স্যামসাং

১০০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম!
নির্বাচিত

চার্জিংয়ের সময় ফোন বিস্ফোরণ ঠেকাতে নতুন সিদ্ধান্ত চীনের

৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিতে আসছে পোকো সি৪০
প্রযুক্তি সংবাদ

৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিতে আসছে পোকো সি৪০

১০ টি ভয়ানক স্মার্টফোন এডিকশান স্ট্যাটিস্টিক !
নির্বাচিত

১০ টি ভয়ানক স্মার্টফোন এডিকশান স্ট্যাটিস্টিক !

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’
নির্বাচিত

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

Load More

ট্রেন্ডিং টপিক

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 May 2024

স্মার্ট ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বেসিসকে নতুন উচ্চতায় নিতে চাই: রফিক উল্লাহ

Techzoom.TV |
TechzoomTV