Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চলছে বেসিস নির্বাচন, দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২৪৭টি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৮ মে ২০২৪
চলছে বেসিস নির্বাচন, দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২৪৭টি
Share on FacebookShare on Twitter

চলছে তথ্যপ্রযুক্তিখাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্র এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

বুধবার (৮ মে) সকাল ১০টায় রাজধানীর গুলশানের শুটিং ক্লারে শুরু হয়েছে বেসিস নির্বাচনের ভোটগ্রহণ। শুরু থেকেই তিন প্যানেলের প্রার্থীরা ভোট দেওয়া শুরু করেছেন। সেসঙ্গে সদস্যরাও তাদের ভোট দিচ্ছেন। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের বেসিস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটি প্যানেল-‘টিম স্মার্ট’, ‘টিম ওয়ান’ ও ‘টিম সাকসেস’। তিন প্যানেলের ১১ জন করে মোট ৩৩ জন প্রার্থী পরিচালক পদের জন্য লড়ছেন।

নির্বাচন ঘিরে শুটিং ক্লাবের প্রবেশপথে তিন প্যানেলের সমর্থকদের ভিড় রয়েছে। প্রার্থীদের পক্ষে তারা প্রচার চালিয়ে যাচ্ছেন। ভোট উপলক্ষে শুটিং ক্লাবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

দুপুর ১২ পর্যন্ত মোট ভোট পড়েছে ২৪৭টি। জেনারেল ক্যাটাগরির ৯৩২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৫৪ জন। অ্যাসোসিয়েট ক্যাটারির ৩৮৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫৭ জন। অ্যাফিলিয়েটের ১৩৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩০ জন। ইন্টারন্যাশনাল ৯জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬ জন। মোট ভোটার ১৪৬৪ জন। ভোট দেওয়া হয়েছে ২৪৭টি।

বেসিসের ১১ জনের বোর্ডে সাধারণ ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হবেন আটজন। এর সঙ্গে অ্যাসোসিয়েট, অ্যাফিলিয়েট ও ইন্টারন্যাশনাল ক্যাটাগরি থেকে একজন করে নির্বাচিত হবেন আরও তিনজন। নির্বাচনে এবার মোট মোট ভোটার এক হাজার ৪৬৪ জন। এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ভোটার ৯৩২ জন, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ভোটার ৩৮৯ জন, অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে ভোটার ১৩৪ জন ও আন্তর্জাতিক ক্যাটাগরিতে ভোটার ৯ জন।

এবারের বেসস নির্বাচন কমিশন বোর্ডে রয়েছেন চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর এবং সদস্য সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন এ তৌহিদ, সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও নাজনীন কামাল।

টিম সাকসেস
‘টিম সাকসেস’ প্যানেলের নেতৃত্বে রয়েছেন ফ্লোরা টেলিকমের মোস্তাফা রফিকুল ইসলাম। জেনারেল ক্যাটাগরি থেকে এই প্যানেলের প্রার্থীরা হলেন-তৌফিকুল করিম, মোহাম্মদ আমিনুল্লাহ, মো. শহিবুর রহমান খান, ফারজানা কবির, মো. শফিউল আলম, ইমরান হোসেন, সৈয়দা নাফিসা রেজা।

এই প্যানেল থেকে অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে থেকে এন এম রাফসান জানি, অ্যাফিলিয়েট ক্যাটাগরি থেকে আবদুল আজিজ ও ইন্টারন্যাশনাল ক্যাটাগরি থেকে আবু মুহাম্মদ রাশেদ মজিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন পরিচালক পদে।

টিম ওয়ান
বেসিসের বর্তমান সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে গড়ে তোলা হয়েছে ‘ওয়ান টিম’। ওয়ান টিমে জেনারেল ক্যাটাগরি থেকে রাসেল টি আহমেদের নেতৃত্বে নির্বাচনে লড়াই করছেন এম রাশিদুল হাসান, উত্তম কুমার পাল, এ কে এম আহমেদুল ইসলাম বাবু, ইকবাল আহমেদ ফখরুল হাসান, এম আসিফ রহমান, দিদারুল আলম সানি, কে এ এম রাশেদুল মাজিদ।

এ ছাড়া অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে সৈয়দ আব্দুল্লাহ জায়েদ, অ্যাফিলিয়েট ক্যাটাগরি থেকে বিপ্লব ঘোষ রাহুল ও ইন্টারন্যাশনাল ক্যাটাগরি থেকে সৈয়দ মোহাম্মাদ কামাল নির্বাচন করছেন।

টিম স্মার্ট
অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে গড়ে তোলা হয়েছে ‘টিম স্মার্ট’। ‘টিম স্মার্ট’ প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সাধারণ সদস্য শ্রেণির মোহাম্মদ রিসালাত সিদ্দিকী, লিয়াকত হোসেইন, মীর শাহরুখ ইসলাম, এ এস এম রফিক উল্লাহ, মঞ্জুরুল আলম, সৈয়দা নওশাদ জাহান, মো. নিয়াজ মোর্শেদ এবং আরমান আহমেদ খান (সহযোগী), লুতফি হায়দার চৌধুরী (অ্যাফিলিয়েট) ও এ এইচ এম হাসিনুল কুদ্দুস (আন্তর্জাতিক)।

Tags: বেসিস নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে ভূমি কর পাইলটিং চালু
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ভূমি কর পাইলটিং চালু

খুলনাকে নিরাপদ রাখতে এই প্ল্যাটফর্মে কাজ করছেন শত শত স্বেচ্ছাসেবী
প্রযুক্তি সংবাদ

খুলনাকে নিরাপদ রাখতে এই প্ল্যাটফর্মে কাজ করছেন শত শত স্বেচ্ছাসেবী

‘তাজু ভাই ২.০’ পেজ ফেরাতে ফেসবুককে খোলা চিঠি
নির্বাচিত

‘তাজু ভাই ২.০’ পেজ ফেরাতে ফেসবুককে খোলা চিঠি

সোশ্যাল মিডিয়ায় গুজব ঠেকাতে সরকারের তিন পদক্ষেপ
নির্বাচিত

সোশ্যাল মিডিয়ায় গুজব ঠেকাতে সরকারের তিন পদক্ষেপ

অ্যাপলের সাবেক ওয়্যারলেস প্রযুক্তি প্রধান গেলেন মাইক্রোসফটে
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের সাবেক ওয়্যারলেস প্রযুক্তি প্রধান গেলেন মাইক্রোসফটে

অত্যন্ত সস্তায় কিনুন বাজেট ফোন অপো কে১০
নির্বাচিত

অত্যন্ত সস্তায় কিনুন বাজেট ফোন অপো কে১০

Load More

ট্রেন্ডিং টপিক

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!
প্রযুক্তি পরামর্শ

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি
অর্থ ও বাণিজ্য

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে
কিভাবে করবেন

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix