Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআইয়ের মাধ্যমে ছবি তৈরির পাঁচটি সেরা প্লাটফর্ম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১২ মে ২০২৪
এআইয়ের মাধ্যমে ছবি তৈরির পাঁচটি সেরা প্লাটফর্ম
Share on FacebookShare on Twitter

জেনারেটিভ এআইয়ের প্রসারের সঙ্গে এআই-নির্ভর টেক্সট-টু-ইমেজ জেনারেটরগুলো সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হয়ে উঠছে। মূলত এ পদ্ধতিতে ব্যবহারকারীরা পছন্দমতো কমান্ড দেয়ার মাধ্যমে ইমেজ জেনারেটরে ছবি ও চিত্রকর্ম তৈরি করতে পারে।

বিভিন্ন টেক্সট-টু-ইমেজ সার্ভিসে সাবস্ক্রিপশন সুবিধা থাকলেও সাধারণ ব্যবহারকারীদের কাছে ছবি তৈরিতে ওপেন সোর্স প্লাটফর্মগুলোই আকর্ষণীয়। অনলাইনে থাকা সেরা পাঁচটি ফ্রি ও ওপেন সোর্স এআই টেক্সট-টু-ইমেজ জেনারেটরের তথ্য মেক ইউজ অব সূত্রে জানা গেছে। এগুলো হলো—

১. ক্রেইয়ন: ক্রেইয়ন বর্তমানে সবচেয়ে সহজে ব্যবহারযোগ্য ওপেন সোর্স এআই ইমেজ জেনারেটর। মূলত এটি ওপেনএআইয়ের ইমেজ জেনারেটর মডেল ডাল-ই মিনির ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। ক্রেইয়ন ওয়েবসাইটের মাধ্যমে ক্রেইয়ন টুল বিনামূল্যে ব্যবহার করা যায়। ক্রেইয়নের কোনো অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ নেই। এতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, হাই-রেজল্যুশন ইমেজ তৈরি, ফাইলের সাইজ ও কোয়ালিটি আপস্কেল করার ফিচার রয়েছে। ব্যবহারকারীরা ক্রেইয়নের আর্ট, ফটো ও ড্রয়িং তিনটি স্টাইল নির্বাচন করতে পারবে। এছাড়া এআই-চালিত রিমুভ ফিচার ছবি থেকে ব্যাকগ্রাউন্ড অপসারণের ক্ষেত্রে ব্যবহারকারীর সময় বাঁচাবে। ক্রেইয়নে ব্যবহারকারীরা বিনামূল্যে প্রতি মিনিটে নয়টি ছবি বা ইমেজ তৈরি করতে পারবেন।

২. স্ট্যাবল ডিফিউশন: স্ট্যাবল ডিফিউশন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী ওপেন সোর্স টেক্সট-টু-ইমেজ জেনারেশন মডেল। এটি ২০২২ সালে প্রকাশ হয়। তার পর থেকে মডেলটিতে একাধিক আপডেট এনেছে ডেভেলপার স্ট্যাবিলিটি এআই। এ মডেলটি কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে কম্পিউটারে কমপক্ষে ৪ গিগাবাইট র‍্যাম ও একটি ডেডিকেটেড গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) থাকা প্রয়োজন। তবে ‌এ মডেলটি অনলাইনেও ব্যবহার করা যায়। স্ট্যাবল ডিফিউশনের বেশ কয়েকটি সংস্করণ অনলাইনে রয়েছে। বর্তমানে তারা সর্বশেষ সংস্করণ স্ট্যাবল ডিফিউশন ৩ উন্নয়নে কাজ করছে।

৩. ড্রিমশেপার: মূলত ড্রিমশেপার স্ট্যাবল ডিফিউশনের ওপর ভিত্তি করে তৈরি করা একটি টেক্সট-টু-ইমেজ জেনারেটিং মডেল। এটি মিডজার্নির ওপেন-সোর্স কোডের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছিল। মডেলটি ফটোরিয়ালিজমনির্ভর। তবে ড্রিমশেপারের মাধ্যমে ব্যবহারকারীরা অন্যান্য স্টাইলের পাশাপাশি অ্যানেমে ও পেইন্টিং আর্ট স্টাইলেও ছবি বা চিত্রকর্ম তৈরি করতে পারে। ব্যবহারকারীরা পূর্ব প্রশিক্ষণপ্রাপ্ত সংস্করণ ডাউনলোড করে নিজেদের কম্পিউটারে ড্রিমশেপার চালাতে পারবে। এছাড়া জিপিউ এক্সেলারেশন ব্যবহার করে সিনকিনডটএআই, র‍্যান্ডমসিড ও মেজডটস্পেস ওয়েবসাইটের মাধ্যমে ড্রিমশেপার ব্যবহার করতে পারবে।

৪. ইনভকএআই: ইনভকএআই স্ট্যাবল ডিফিউশনের ওপর ভিত্তি করে তৈরি করা আরেকটি এআই ইমেজ জেনারেশন মডেল। মূলত এটি স্ট্যাবল ডিফিউশনের এক্সএল সংস্করণের মাধ্যমে তৈরি করা হয়েছে। এটি ব্যবহারকারীদের পেশাদার ভিজুয়াল তৈরির সুযোগ দেয়। মডেলটির নিজস্ব ওয়েব ও কমান্ড লাইন ইউজার ইন্টারফেস রয়েছে। ইনস্টলেশন পদ্ধতিগুলোর মধ্যে ইনভকএআইয়ের ইনস্টলার বা দ্য পাইথন প্যাকেজ ইনডেক্স (পাইপিআই) ব্যবহার করা যায়। তবে এটি চালানোর জন্য শক্তিশালী হার্ডওয়্যার প্রয়োজন। ইনভকএআই ব্যবহারে কমপক্ষে ৪ গিগাবাইট র‍্যামসহ একটি জিপিইউ প্রয়োজন। তবে এক্সএল ভ্যারিয়েন্টের জন্য কমপক্ষে ৬ গিগাবাইট থেকে ৮ র‍্যাম প্রয়োজন।

৫. ওপেনজার্নি: ওপেনজার্নি একটি ফ্রি ওপেন সোর্স এআই ইমেজ জেনারেশন মডেল, যা স্ট্যাবল ডিফিউশনের ওপর ভিত্তি করে নির্মিত। এটি মিডজার্নি ইমেজ দিয়ে প্রশিক্ষিত। এছাড়া এটি মিডজার্নির স্টাইলে ছবি তৈরি করতে সক্ষম। ওপেনজার্নির মালিক প্রতিষ্ঠান প্রম্পটহিরো স্ট্যাবল ডিফিউশন ও ড্রিমশেপারের মতো অন্যান্য মডেলের ব্যবহার করার সুযোগ দেয়। এটি ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহারকারীরা সাইন আপ করার সময় ২৫টি বিনামূল্যে ক্রেডিট পাবেন। এরপর ব্যবহারকারীদের প্রো ভার্সনে সাবস্ক্রাইব করতে হবে। যার মূল্য প্রতি মাসে ৯ ডলার। ওপেনজার্নি চালাতেও স্ট্যাবল ডিফিউশনের অনুরূপ হার্ডওয়্যার প্রয়োজন। সাবস্ক্রিপশন ছাড়া মিডজার্নির মতো স্টাইল পেতে হলে ওপেনজার্নি অন্যতম বিকল্প।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২৬ সালের জুলাই মাসে কেনার জন্য সেরা ফিচারফোনগুলো
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের জুলাই মাসে কেনার জন্য সেরা ফিচারফোনগুলো

২৬ হাজার পর্নো-জুয়ার সাইট বন্ধ করেছে সরকার
প্রযুক্তি সংবাদ

২২ হাজার পর্ন ও দুই হাজার জুয়ার সাইট বন্ধ

এমআইইউআই ১৩ আপডেট পাবে যেসব শাওমি ফোন
প্রযুক্তি বাজার

এমআইইউআই ১৩ আপডেট পাবে যেসব শাওমি ফোন

আইফোন চিপযুক্ত সাশ্রয়ী ম্যাকবুক আনছে অ্যাপল?
নির্বাচিত

চাহিদা থাকলেও ম্যাকবুক বানাতে পারছে না অ্যাপল!

চার্জ ফুরালো নাকি!
নির্বাচিত

চার্জ ফুরালো নাকি!

ইন্টারনেট প্যাকেজে ৩ দিনের মেয়াদ ফিরছে!
নির্বাচিত

মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহারে বাড়বে খরচ

Load More

ট্রেন্ডিং টপিক

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’
নির্বাচিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার
নির্বাচিত

৫০–৬০ ডলারে স্মার্টফোন, কিস্তিতে কেনার সুবিধা আনতে চায় সরকার

‘পুষ্প টেলিকম’ থেকে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
প্রযুক্তি সংবাদ

‘পুষ্প টেলিকম’ থেকে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি
অর্থ ও বাণিজ্য

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ
নির্বাচিত

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন প্রজন্মের কম্পিউটার ম্যাক স্টুডিও (Mac Studio 2026)...

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ মে ২০২৪

এআইয়ের মাধ্যমে ছবি তৈরির পাঁচটি সেরা প্লাটফর্ম

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix