Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কী থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিনে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 13 May 2024
কী থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিনে
Share on FacebookShare on Twitter

চলতি বছর আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড ফিফটিন উন্মোচন করতে পারে গুগল। তবে এরই মধ্যে বেটা ভার্সন চালু করা হয়েছে। এর সঙ্গে অপারেটিং সিস্টেমে নতুন যেসব ফিচার আসবে সে সম্পর্কিত তথ্যও প্রকাশ পেয়েছে। এগুলোর মধ্যে ১০টি ফিচারের তথ্য গিজমোচায়নার খবরে উঠে এসেছে।

১. স্যাটেলাইট সংযোগ সমর্থন: অ্যান্ড্রয়েড ফিফটিনে ব্যবহারকারীরা স্যাটেলাইট সংযোগ সুবিধা পাবে। ফলে সেল টাওয়ার বা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই জরুরি মুহূর্তে বার্তা পাঠানো যাবে। মূলত ডিভাইসের ডিফল্ট মেসেজিং অ্যাপ দিয়ে শর্ট মেসেজিং সার্ভিস (এসএমএস) ও রিচ কমিউনিকেশন সার্ভিস (আরসিএস) দুটোই স্যাটেলাইটের সংযোগের মাধ্যমে কাজ করবে।

২. অফলাইনে ফোন খুঁজে পাওয়ার সুবিধা: অ্যান্ড্রয়েড ফিফটিন অপারেটিং সিস্টেমে গুগলের ফাইন্ড মাই ডিভাইস ফিচারটি আপডেট করা হবে। ফলে ফোনের ব্লুটুথের মাধ্যমে অন্য ব্যবহারকারীর হারিয়ে যাওয়া ডিভাইস খুঁজে বের করা যাবে। মূলত এটি করার জন্য অ্যান্ড্রয়েড ফিফটিন একটি বড় ট্র্যাকিং নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হবে বলে জানা গেছে। এছাড়া যদি ফোন বন্ধ থাকে তাহলেও সেটা খুঁজে বের করতে পাওয়ার অফ ফাইন্ডিং মোডে আসার তথ্যও জানা গেছে। তবে প্রযুক্তি বিশারদরা মনে করছেন বন্ধ অবস্থায় এ ফিচার ব্যবহারের জন্য হয়তো নতুন হার্ডওয়্যারের প্রয়োজন হবে।

৩. ব্যাটারি হেলথ পর্যবেক্ষণ: আইফোনের মতো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও তাদের ডিভাইসের ব্যাটারি হেলথ দেখতে পারবেন। নতুন অপারেটিং সিস্টেমে এ সুবিধা আনবে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা কখন ব্যাটারি পরিবর্তন করতে হবে তা জানতে পারবেন। এছাড়া ব্যাটারি হেলথ কত শতাংশ রয়েছে সেটিও জানা যাবে।

৪. অ্যাপ আর্কাইভ করার সুবিধা: অ্যাপ আর্কাইভ ফিচারটি ব্যবহারকারীর তথ্য সংরক্ষিত রেখে অ্যাপ আনইনস্টলের সুবিধা দেবে। এতে ব্যবহারকারীর ডিভাইসে থাকা স্টোরেজ খালি হবে, কিন্তু তথ্য থেকে যাবে। পুনরায় অ্যাপটি ইনস্টল করার পর সংরক্ষিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে অ্যাপে কাজ করবে।

৫. নোটিফিকেশন কুলডাউন ফিচার: নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আরো একটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে নোটিফিকেশন কুলডাউন। মূলত নোটিফিকেশন বিড়ম্বনা এড়াতে কুলডাউন ফিচারটি যোগ করা হয়েছে। সাধারণত স্মার্টফোনে নোটিফিকেশন এলে আলাদা শব্দ হয়ে থাকে। কিন্তু অনবরত নোটিফিকেশন এলে তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। একটানা নোটিফিকেশন এলে অ্যান্ড্রয়েড ফিফটিন স্বয়ংক্রিয়ভাবেই শব্দের মাত্রা কমিয়ে দেবে।

৬. উচ্চ মানের ওয়েবক্যাম মোড: অ্যান্ড্রয়েডের নতুন এ সংস্করণে হাই কোয়ালিটি ওয়েবক্যাম মোড যুক্ত করেছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের ক্যামেরাকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহারের সুযোগ পাবেন এবং এটি উন্নত ভিডিও কলিং অভিজ্ঞতা দেবে।

৭. আংশিক স্ক্রিন শেয়ারিং: অ্যান্ড্রয়েড ফিফটিনে ব্যবহারকারীরা স্মার্টফোনের পুরো স্ক্রিন শেয়ারের পরিবর্তে কেবল একটি অ্যাপের উইন্ডো শেয়ার ও রেকর্ড করতে পারবেন। এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরো বাড়বে বলে মনে করছেন প্রযুক্তি বিশারদরা।

৮. এজ টু এজ অ্যাপ ডিসপ্লে প্রদর্শন: বর্তমানে বাজারে থাকা স্মার্টফোনগুলোর ডিসপ্লেতে স্লিম বেজেল থাকে। ডিসপ্লের বড় অংশ ব্যবহারের জন্য ও গ্রাহকদের আকৃষ্ট করতে এ ডিজাইন অনুসরণ করা হয়। তবে এখনো অনেক অ্যাপ ডিসপ্লের পুরো অংশে কনটেন্ট দেখাতে পারে না। এ সমস্যার সমাধানে অ্যান্ড্রয়েড ফিফটিনে এজ টু এজ ফিচার যুক্ত করা হয়েছে। ফলে কনটেন্ট দেখায় কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না বলে দাবি গুগলের।

৯. প্রাইভেট স্পেস: ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিতে ও ফাইল সুরক্ষিত রাখতে অ্যান্ড্রয়েড ফিফটিনে আলাদা জায়গা থাকবে। ব্যবহারকারী চাইলে এসব ফাইল বা অ্যাপ আলাদা জায়গা সুরক্ষিত রাখার জন্য পাসওয়ার্ড বা পিন ব্যবহার করতে পারবেন।

১০. সেনসিটিভ নোটিফিকেশন বন্ধের সুবিধা: ওটিপি জালিয়াতি মোকাবেলায় সেনসিটিভ নোটিফিকেশন নামের একটি ফিচার থাকবে অ্যান্ড্রয়েড ফিফটিনে, যা অন্য অ্যাপগুলোকে ব্যবহারকারীর ওটিপি মেসেজ পড়তে বাধা দেবে। এতে ব্যবহারকারীর ওটিপির মতো সংবেদনশীল তথ্য সুরক্ষিত থাকবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন-১৩ সিরিজ
প্রযুক্তি সংবাদ

চিপসংকটে আইফোন

শক্তিশালী প্রসেসর সাথে বাজারে এল জেডটিই ব্লেড ১১ প্রাইম
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী প্রসেসর সাথে বাজারে এল জেডটিই ব্লেড ১১ প্রাইম

কোরআন নিয়ে মহাকাশে পৌঁছেছেন হাজ্জা আল মানসুরি
প্রযুক্তি সংবাদ

কোরআন নিয়ে মহাকাশে পৌঁছেছেন হাজ্জা আল মানসুরি

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর
প্রযুক্তি বাজার

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

ফাইভ-জি সেবায় বিনিয়োগ করবে জাপানি টেলিকম কোম্পানি
প্রযুক্তি সংবাদ

ফাইভ-জি সেবায় বিনিয়োগ করবে জাপানি টেলিকম কোম্পানি

হুইসপার কেলেংকারি: লাখো ব্যবহারকারীর ডেটা ফাঁস
নির্বাচিত

হুইসপার কেলেংকারি: লাখো ব্যবহারকারীর ডেটা ফাঁস

Load More

ট্রেন্ডিং টপিক

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি
নির্বাচিত

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 May 2024

কী থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিনে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix