Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লেনোভো-মটোরোলার ডিভাইস বিক্রিতে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৩ মে ২০২৪
লেনোভো-মটোরোলার ডিভাইস বিক্রিতে নিষেধাজ্ঞা
Share on FacebookShare on Twitter

লেনোভো ও এর সহায়ক সংস্থা মটোরোলা মোবিলিটি জার্মানিতে বড় একটি আইনি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে। দেশটির একটি আদালত ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (ডব্লিউডব্লিউএএন) মডিউলসহ কোম্পানি দুটির ডিভাইস বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মার্কিন প্রযুক্তি ফার্ম ইন্টারডিজিটালের সঙ্গে পেটেন্ট বিরোধের জেরে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মূলত ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (ডব্লিউডব্লিউএএন) মডিউলটি মোবাইল ইন্টারনেট সংযোগের জন্য অপরিহার্য একটি প্রযুক্তি।

মে মাসের শুরুর দিকে মিউনিখের জেলা আদালত ইন্টারডিজিটালের পক্ষে এ রায় দেয়। ইন্টারডিজিটালের পক্ষ থেকে ৪০ লাখ ইউরো সিকিউরিটি ডিপোজিট পরিশোধ করার পর বিক্রয় নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়। মূলত এ পেটেন্ট বিরোধ লেনোভোর ডিভাইসে ব্যবহৃত ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (ডব্লিউডব্লিউএএন) প্রযুক্তির লাইসেন্সিং শর্তাবলি নিয়ে তৈরি হয়েছে। এর মধ্যে সম্প্রতি বাজারে আসা মটোরোলা এজ ফিফটি আল্ট্রার মতো স্মার্টফোনও রয়েছে। এ ডিভাইসে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার পেটেন্ট রয়েছে ইন্টারডিজিটালের কাছে। তবে এ প্রযুক্তি ব্যবহারে লেনোভোকে কত টাকা দিতে হবে তা নিয়ে মতানৈক্য রয়েছে।

অন্যদিকে ইন্টারডিজিটালের দাবি, লেনোভো ন্যায্য ও যুক্তিসংগত লাইসেন্সিং ফি দেয়নি, এজন্য আইনি ব্যবস্থা নিয়েছে ইন্টারডিজিটাল। তবে লেনোভোর দাবি, ইন্টারডিজিটালের দেয়া শর্তগুলো ন্যায্য নয়। এ রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি কোম্পানিটি।

রায়ের ফলে জার্মানিতে লেনোভোর ব্যবসায় তাৎক্ষণিক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন থেকে লেনোভো জার্মানিতে কোনো ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (ডব্লিউডব্লিউএএন) সক্ষম ডিভাইস বিক্রি ও আমদানি করতে পারবে না। এছাড়া নিষেধাজ্ঞার মধ্যে স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপ রয়েছে যা জিএসএম, ইউএমটিএস, এলটিই ও ফাইভজির মতো মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করে আসছে।

মটোরোলার স্মার্টফোন ও লেনোভোর বিস্তৃত মোবাইল ডিভাইস উভয়ই এ রায়ের কারণে প্রভাবিত হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। এরই মধ্যে লেনোভো ও মটোরোলা তাদের জার্মান ওয়েবসাইট থেকে কিছু ডিভাইস সরিয়ে ফেলেছে। তবে কিছু খুচরা বিক্রেতার কাছে এখনো কিছু ডিভাইস মজুদ রয়েছে। এ মজুদ শেষ হয়ে গেলে ঘাটতি ও সরবরাহের সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

পেটেন্ট লাইসেন্সিং সংক্রান্ত এ ঘটনা বৈশ্বিক প্রযুক্তি শিল্পে চলমান উত্তেজনার প্রবণতাকে তুলে ধরেছে। পেটেন্ট হোল্ডারদের পক্ষে আইন প্রণয়নের কারণে জার্মানি একটি কেন্দ্রে পরিণত হয়েছে। এটি বিশ্বব্যাপী প্রধান বাজারগুলোয় কোম্পানিগুলো কীভাবে লাইসেন্সিং চুক্তি নিয়ে আলোচনা করবে তা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। বর্তমানে নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও কোম্পানিগুলো আগামীতে একটি সমঝোতায় পৌঁছাতে পারে বলে আশা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

Tags: মটোরোলা

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে কাজ করছে স্যামসাং?
নির্বাচিত

স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা ছাড় দিচ্ছে স্যামসাং

অনলাইন বিক্রেতাদের জন্য পেপারফ্লাইয়ের ‘স্মার্ট লজিস্টিক’
নির্বাচিত

অনলাইন বিক্রেতাদের জন্য পেপারফ্লাইয়ের ‘স্মার্ট লজিস্টিক’

অ্যাপল ডিভাইসে ফেইসবুক ক্লাউড গেইমিং
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ডিভাইসে ফেইসবুক ক্লাউড গেইমিং

৯০ শতাংশ দাম কমলো হুয়াওয়ের পি৩০ প্রো স্মার্টফোনের
নির্বাচিত

৯০ শতাংশ দাম কমলো হুয়াওয়ের পি৩০ প্রো স্মার্টফোনের

আইজেসিএআই ২০২৪-এ অপো’র অত্যাধুনিক এআই উদ্ভাবনের প্রদর্শনী
নির্বাচিত

আইজেসিএআই ২০২৪-এ অপো’র অত্যাধুনিক এআই উদ্ভাবনের প্রদর্শনী

ভিভো ভি৫০ ফাইভ জি এর যাত্রা শুরু: জাইসের ক্যামেরায় প্রো-লেভেল ফটোগ্রাফি
প্রযুক্তি সংবাদ

ভিভো ভি৫০ ফাইভ জি এর যাত্রা শুরু: জাইসের ক্যামেরায় প্রো-লেভেল ফটোগ্রাফি

Load More

ট্রেন্ডিং টপিক

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix