Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে ফাইভজি মোবাইল ফোনের উৎপাদন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৮ মে ২০২৪
দেশে ফাইভজি মোবাইল ফোনের উৎপাদন বেড়েছে
Share on FacebookShare on Twitter

দেশে ফাইভজি মোবাইল ফোনের উৎপাদন বেড়েছে। সর্বশেষ মার্চে দেশে ৩৯ হাজার ফাইভজি সুবিধা সংবলিত মোবাইল ফোন উৎপাদন হয়েছে। বছরের প্রথম দুই মাস অর্থাৎ, জানুয়ারি-ফেব্রুয়ারিতে যা ছিল ২ হাজার ৬০০টির ঘরে। সে হিসাবে মার্চে এক লাফে ৩৭ হাজার ফাইভজি মোবাইল ফোন দেশে বেশি তৈরি হয়েছে।

অন্যদিকে মার্চে ফোরজি মোবাইল ফোনের উৎপাদন কমেছে প্রায় ৯০ হাজার। সর্বশেষ মার্চে দেশে ফোরজি মোবাইল ফোন উৎপাদিত হয়েছে ৮ লাখ ৩২ হাজার। তার আগের মাস অর্থাৎ, ফেব্রুয়ারিতে ফোরজি মোবাইল উৎপাদন হয়েছিল ৯ লাখ ২২ হাজার।

উৎপাদনকারীরা বলছেন, গ্রাহকের চাহিদা বিবেচনায় ফাইভজি মোবাইল ফোনের উৎপাদন বাড়াচ্ছেন তারা। যদিও দেশের বাজারে অবৈধ মোবাইল ফোনের ছড়াছড়ির কারণে স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা কম। এজন্য তারা উৎপাদন কমিয়ে দিচ্ছেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রতিমাসে দেশে মোবাইল ফোনের উৎপাদন কত, সে তথ্য প্রকাশ করে থাকে। সর্বশেষ মার্চ মাসের তথ্য প্রকাশ করেছে নিয়ন্ত্রণ সংস্থাটি।

প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চে দেশে টুজি মোবাইল ফোন উৎপাদিত হয়েছে ১১ লাখ ৬৪ হাজার। ফোরজি মোবাইল ফোন ৮ লাখ ৩২ হাজার এবং ৩৯ হাজার ফাইভজি মোবাইল ফোন উৎপাদিত হয়েছে। মোট উৎপাদিত মোবাইল ফোনের সংখ্যা ২০ লাখ ৩৫ হাজার। এরমধ্যে ফিচার ফোন (টুজি) বেশি, শতাংশের হিসাবে যা ৫৭ দশমিক ১৮ শতাংশ। বাকি ৪২ দশমিক ৮২ শতাংশ স্মার্ট ফোন।

এর আগের মাস ফেব্রুয়ারিতে দেশে মোট ২১ লাখ ৪৭ হাজার মোবাইল ফোন উৎপাদন হয়েছিল। এরমধ্যে টুজি মোবাইল ফোন ছিল ১২ লাখ ২২ হাজার, ফোরজি ৯ লাখ ২২ হাজার এবং ফাইভজি ২ হাজার ৬৬০টি। ফেব্রুয়ারিতে উৎপাদিত মোবাইল ফোনের মধ্যে ফিচার ফোন (টুজি) ছিল ৫৬ দশমিক ৯৩ শতাংশ এবং স্মার্ট ফোন ছিল ৪৩ দশমিক শূন্য ৭ শতাংশ।

৩ মাসে উৎপাদন বেড়েছে এক লাখ ৪৩ হাজার
গত ৩ মাসে দেশে মোবাইল ফোনের উৎপাদন বেড়েছে। বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে মোবাইল ফোনের উৎপাদন ছিল ১৮ লাখ ৯২ হাজার। মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার। অর্থাৎ, তিনমাসে দেশে মোবাইল ফোনের উৎপাদন বেড়েছে এক লাখ ৪৩ হাজারের বেশি।

একই সময়ে টুজি ফোনের উৎপাদন কমলেও ফোরজি ও ফাইভজির উৎপাদন বেড়েছে। জানুয়ারিতে উৎপাদিত মোট মোবাইল ফোনের মাত্র ১৮ দশমিক ৮০ শতাংশ ছিল স্মার্ট ফোন। অথচ মার্চে মোট উৎপাদিত ফোনের ৪২ দশমিক ৮২ শতাংশই স্মার্ট ফোন। অর্থাৎ, স্মার্ট ফোনের উৎপাদন প্রায় ২৪ শতাংশ বেড়েছে।

জানা গেছে, বাংলাদেশে বর্তমানে ১৭টি প্রতিষ্ঠান মোবাইল ফোন উৎপাদন করছে। দেশে যে পরিমাণ চাহিদা, তার প্রায় ৯০ শতাংশই এ উৎপাদনকারীরা মেটাতে পারেন বলে দাবি তাদের। ২০১৭ সালে উৎপাদনের অনুমোদন পাওয়ার পর থেকে শুরুতে ভালো অবস্থা থাকলেও এখন উৎপাদন কমতির দিকে। এ নিয়ে হতাশ উৎপাদকরা।

মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) নেতাদের দাবি, মোবাইল ফোনের অবৈধ বাজারের কারণে তাদের ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

জানতে চাইলে সংগঠনটির সভাপতি জাকারিয়া শহীদ বলেন, দেশে অবৈধ মোবাইল ফোনের বাজার এখনো রমরমা। এটা নিয়ন্ত্রণ করতে না পারলে দেশীয় উৎপাদকরা আরও কোণঠাসা হয়ে পড়বেন।

ফেব্রুয়ারি ও মার্চে উৎপাদন বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ঈদের মৌসুমে মোবাইল ফোনের চাহিদা বাড়ে। এজন্য মার্চ-এপ্রিলে উৎপাদন বেড়েছে। পরপর দুটি ঈদ, পূজাসহ বিভিন্ন উৎসব রয়েছে। অর্থাৎ, বছরের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে চাহিদার সঙ্গে উৎপাদনও বাড়বে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এল কর্নিং গরিলা গ্লাস ভিক্টস
নির্বাচিত

এল কর্নিং গরিলা গ্লাস ভিক্টস

ওয়ালটন লিফট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন প্রজন্মের আইকন ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন লিফট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন প্রজন্মের আইকন ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান

গ্রামীণফোন কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশনা
টেলিকম

৬ মাসে গ্রামীণফোনের রাজস্ব ৭,৪২১ কোটি টাকা

প্রশিক্ষণার্থীদের সংবর্ধনা দিল এটোভা টেকনোলজি
প্রযুক্তি সংবাদ

প্রশিক্ষণার্থীদের সংবর্ধনা দিল এটোভা টেকনোলজি

‘নগদ’ থেকে ভাতার টাকা উধাও থামছেই না
প্রযুক্তি সংবাদ

‘নগদ’ থেকে ভাতার টাকা উধাও থামছেই না

আসছে শাওমি ওয়াচ এস১
প্রযুক্তি সংবাদ

আসছে শাওমি ওয়াচ এস১

Load More

ট্রেন্ডিং টপিক

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?
বিবিধ

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
সোশ্যাল মিডিয়া

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix