Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে অবৈধ মোবাইল ফোনের বাজার এখন রমরমা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৮ মে ২০২৪
দেশে অবৈধ মোবাইল ফোনের বাজার এখন রমরমা
Share on FacebookShare on Twitter

দেশে ২০১৮ সালের পর থেকে ১৭টি মোবাইল ফোন উৎপাদন কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। চাহিদার ৯৯ শতাংশ মোবাইল ফোনই দেশীয়ভাবে উৎপাদন সম্ভব। কিন্তু স্থানীয় বাজারে ৩৫-৪০ শতাংশই অবৈধভাবে আসা বিদেশি ফোনের দখলে। তাই দেশীয় মোবাইল ফোন উৎপাদন শিল্পকে রক্ষায় অবিলম্বে অবৈধ ফোনের বিক্রয় বন্ধ করতে হবে। দেশের স্বার্থে গ্রে মার্কেট হিসেবে পরিচিত অবৈধ মোবাইল ফোনের বেচাকেনাকে বন্ধ করতে হবে। এই গ্রে মার্কেটে ভ্যাট ট্যাক্সহীন ভাবে মোবাইল ফোন বিক্রি হওয়ায় যেমন হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ হুমকির মুখে, তেমনি সরকারও বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে।

মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) নেতাদের দাবি, মোবাইল ফোনের অবৈধ বাজারের কারণে তাদের ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

জানতে চাইলে সংগঠনটির সভাপতি জাকারিয়া শহীদ বলেন, দেশে অবৈধ মোবাইল ফোনের বাজার এখনো রমরমা। এটা নিয়ন্ত্রণ করতে না পারলে দেশীয় উৎপাদকরা আরও কোণঠাসা হয়ে পড়বেন।

ফেব্রুয়ারি ও মার্চে উৎপাদন বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ঈদের মৌসুমে মোবাইল ফোনের চাহিদা বাড়ে। এজন্য মার্চ-এপ্রিলে উৎপাদন বেড়েছে। পরপর দুটি ঈদ, পূজাসহ বিভিন্ন উৎসব রয়েছে। অর্থাৎ, বছরের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে চাহিদার সঙ্গে উৎপাদনও বাড়বে।

মোবাইল বাজার সংশ্লিষ্টরা বলছেন, মোবাইল ফোনের রেজিস্ট্রেশনের সময় দেশে অবৈধ পথে মোবাইল ফোন আসার পরিমাণ কমে গিয়েছিল। হ্যান্ডসেটের রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পর আবারও বাড়তে শুরু করে।

বাজার সংশ্লিষ্টরা জানান, দেশে প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ফোনের বিক্রি কম থাকে। মার্চ থেকে বাজার স্বাভাবিকভাবেই ভালো হতে শুরু করে। দুই ঈদের বিক্রিতে ব্যবসায়ীরা সাধারণত ক্ষতি পুষিয়ে নেন। কিন্তু গ্রে মার্কেট বড় হওয়াতে চ্যানেল পণ্যের বিক্রি কমবে বলে তাদের আশঙ্কা।

এখনও মোবাইল ফোনের রেজিস্ট্রেশন হচ্ছে, তবে সেটা স্বয়ংক্রিয়ভাবে। যেকোনও (বৈধ ও অবৈধ) ফোন চালু করলেই স্বয়ংক্রিয়ভাবে তা সেটসহ আইএমইআই ডাটাবেজে (ইন্টারন্যাশনাল মোবাইল ফোন ইকুইপমেন্ট আইডেন্টিটি) নিবন্ধিত হয়ে যাচ্ছে।

দেশের মার্কেটগুলোতে বৈধ পথে আসা (চ্যানেল প্রোডাক্ট) এবং অবৈধ পথে আসা (নন চ্যানেল বা গ্রে প্রোডাক্ট) দুইই পাওয়া যায়। দাম কম হওয়ায় অনেক ক্রেতাই নন চ্যানেল পণ্য কিনতে আগ্রহী হন। অনেক সময় এসব ফোনে সমস্যা হয়, আবার হয়ও না। নন চ্যানেল পণ্য যারা বিক্রি করেন তারাও মাঝে মাঝে ওয়ারেন্টি দেন। বিক্রেতারা বলেন, চ্যানেল পণ্যে অনেক সুযোগ-সুবিধা পান ক্রেতারা। নন চ্যানেল পণ্য পান কম দামে। এ কারণে দিনে দিনে আবার নন চ্যানেল পণ্য কেনার হার বাড়ছে। বাজারটা বড় হতে হতে এখন ৩৫ শতাংশে গিয়ে ঠেকেছে। এতে কমছে এ খাতের রাজস্ব। কারণ নন চ্যানেলে আসা পণ্যে সরকার কোনও রাজস্ব পায় না।

জানা গেছে, বাংলাদেশে বর্তমানে ১৭টি প্রতিষ্ঠান মোবাইল ফোন উৎপাদন করছে। দেশে যে পরিমাণ চাহিদা, তার প্রায় ৯০ শতাংশই এ উৎপাদনকারীরা মেটাতে পারেন বলে দাবি তাদের। ২০১৭ সালে উৎপাদনের অনুমোদন পাওয়ার পর থেকে শুরুতে ভালো অবস্থা থাকলেও এখন উৎপাদন কমতির দিকে। এ নিয়ে হতাশ উৎপাদকরা। দেশের চাহিদার ৯৯ শতাংশই উৎপাদনের সামর্থ্য থাকা সত্ত্বেও মোবাইল ফোনের বাজারের বিশাল অংশ আজ অবৈধভাবে আমদানি করা ফোনের দখলে। এসব ফোনের মধ্যে অনেকগুলো আবার নকল ফোন। যে কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ভোক্তারা। এসব ফোনের অনেকগুলোতেই আবার নকল আইএমই ব্যবহার করা হয়। যা অপরাধীরা ব্যবহার করায় এসব মোবাইল ফোন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকিপূর্ণ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ ফোনঅবৈধ মোবাইলঅবৈধ মোবাইল ফোনেঅবৈধ মোবাইল হ্যান্ডসেটঅবৈধ হ্যান্ডসেটমোবাইল ফোন অবৈধ

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে ৫জি চালু না হলেও ভারতে চালু হচ্ছে ৬জি
টেলিকম

দেশে ৫জি চালু না হলেও ভারতে চালু হচ্ছে ৬জি

স্কয়ার টয়লেট্রিজের সিইও হলেন মালিক মোহাম্মেদ সাঈদ
প্রযুক্তি সংবাদ

স্কয়ার টয়লেট্রিজের সিইও হলেন মালিক মোহাম্মেদ সাঈদ

ইইই, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ ৩ দিনব্যাপী রোবোফেস্ট আলফা উদ্বোধন করেছে
প্রযুক্তি সংবাদ

ইইই, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ ৩ দিনব্যাপী রোবোফেস্ট আলফা উদ্বোধন করেছে

কীভাবে সাহায্য করতে হয় ভিডিওতে দেখালো গুগল
প্রযুক্তি সংবাদ

কীভাবে সাহায্য করতে হয় ভিডিওতে দেখালো গুগল

স্মার্টফোন বাজারে ৮৬৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করল অপো
প্রযুক্তি বাজার

স্মার্টফোন বাজারে ৮৬৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করল অপো

ইয়ামাহা মোটরসাইকেলের দাম কমল ভারতে
অটোমোবাইল

ইয়ামাহা মোটরসাইকেলের দাম কমল ভারতে

Load More

ট্রেন্ডিং টপিক

হুয়াওয়ে ফোনে গুগল অ্যাপস ও প্লে স্টোর ব্যবহারের সহজ উপায়
কিভাবে করবেন

হুয়াওয়ে ফোনে গুগল অ্যাপস ও প্লে স্টোর ব্যবহারের সহজ উপায়

ডিজেল বাদে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বাড়ল ৫ টাকা
অটোমোবাইল

ডিজেল বাদে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বাড়ল ৫ টাকা

শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে মামলার মুখে চ্যাটজিপিটির ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে মামলার মুখে চ্যাটজিপিটির ওপেনএআই

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম
নির্বাচিত

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ মে ২০২৪

দেশে অবৈধ মোবাইল ফোনের বাজার এখন রমরমা

Techzoom.TV |
TechzoomTV