Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চ্যাটজিপিটি’র বিরুদ্ধে অভিনেত্রীর কণ্ঠ নকলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 24 May 2024
চ্যাটজিপিটি’র বিরুদ্ধে অভিনেত্রীর কণ্ঠ নকলের অভিযোগ
Share on FacebookShare on Twitter

‘ব্ল্যাক উইডো’খ্যাত মার্কিন অভিনেত্রী স্কারলেট জোহানসনের কণ্ঠস্বর নকলের অভিযোগ উঠেছে চ্যাটজিপিটির বিরুদ্ধে। এর পরপরই সেই বিতর্কিত কণ্ঠটিকে চ্যাটবট থেকে সরিয়ে ফেলেছে ওপেনএআই।

ওপেনএআইয়ের এ পদক্ষেপ নেওয়ার পর একটি বিবৃতি প্রকাশ করেছেন জোহানসন। কণ্ঠস্বরটি ‘স্কাই’ নামে পরিচিত, যা ব্যবহারকারীর সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে যোগাযোগ স্থাপনের সুযোগ দিত চ্যাটজিপিটি’কে। চ্যাটবটটির নতুন এআই টুলের মধ্যে থাকা বেশ কিছু ভয়েস অপশনের একটি ছিল এটি।

তবে জোহানসনের কণ্ঠস্বরের সঙ্গে স্কাইয়ের কণ্ঠের মিল থাকায় সাম্প্রতিক দিনগুলোয় সমালোচনা ও বিদ্রুপের মুখে পড়েছে কোম্পানিটি। এটি নিয়ে সমালোচনা এতোটাই হয়েছে যে, ‘স্যাটারডে নাইট লাইভ’-এ বিষয়টি নিয়ে উপহাস করতে দেখা যায় অভিনেত্রীর স্বামী কলিন জস্টকেও।

অনেকেরই দাবি- এ কণ্ঠস্বরটির যোগসূত্র থাকতে পারে জোহানসনের অভিনীত ‘হার’ সিনেমার চরিত্রের সঙ্গে। এতে তিনি এমন এক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ভূমিকায় অভিনয় করেন, যার প্রেমে পড়ে যায় এক পুরুষ। এমনকি এর আগে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও বলেছিলেন, এটি তার সবচেয়ে পছন্দের সিনেমা।

জোহানসন দাবি করেছেন, এর আগে চ্যাটবটের সিস্টেমে তার কণ্ঠস্বর ব্যবহারের জন্য যোগাযোগ করেছিলেন অল্টম্যান। এই অভিনেত্রী জানান, “গত বছরের সেপ্টেম্বরে, আমি স্যাম অল্টম্যানের কাছ থেকে একটি অফার পাই, যিনি ‘চ্যাটজিপিটি ৪.০’তে আমার কণ্ঠস্বর ভাড়া করতে চেয়েছিলেন।”

জোহানসন আরও বলেন, “তিনি আমাকে বলেন, তার মনে হয়েছে, আমার কণ্ঠস্বর এ সিস্টেমে ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি ও সৃজনশীল ব্যক্তির মধ্যে দূরত্ব কমে আসবে। এমনকি মানুষের এআইয়ের প্রতি ঝুঁকে পড়ার চলমান শঙ্কার মধ্যে গ্রাহকরা এটি স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারবেন। আর তার মনে হয়েছে, আমার কণ্ঠস্বর লোকজনের কাছে আরামদায়ক অনুভূত হতে পারে।”

তিনি জানান, “কিন্তু আমাদের মধ্যে সংযোগ ঘটার আগেই সিস্টেমটি বের হয়ে গেছে। তাদের এমন পদক্ষেপের বিপরীতে আমি আইনি পরামর্শক ভাড়া করতে বাধ্য হয়েছি, যিনি অল্টম্যান ও ওপেনএআইকে দুটি চিঠি পাঠিয়েছেন। এতে উল্লেখ ছিল, তারা কী করেছে। পাশাপাশি, স্কাইয়ের কণ্ঠ তৈরির প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত জানতে চাওয়া হয় এতে। এর পরপরই স্কাইয়ের কণ্ঠ সরিয়ে ফেলতে একপ্রকার বাধ্য হয় ওপেনএআই।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চ্যাটজিপিটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

গোপনে আপনার ওপর নজরদারি চালাচ্ছে গুগল? বন্ধ করার উপায় জানুন
নির্বাচিত

গোপনে আপনার ওপর নজরদারি চালাচ্ছে গুগল? বন্ধ করার উপায় জানুন

গ্রামীণফোনের লেনদেন বন্ধ আগামীকাল
টেলিকম

গ্রামীণফোনের লেনদেন বন্ধ আগামীকাল

ঘরের স্মার্টটিভি আপনার ওপর নজরদারি চালাচ্ছে না তো
প্রযুক্তি পরামর্শ

ঘরের স্মার্টটিভি আপনার ওপর নজরদারি চালাচ্ছে না তো

পানিতেও চলবে টেসলার তৈরি গাড়ি!
অটোমোবাইল

পানিতেও চলবে টেসলার তৈরি গাড়ি!

আসছে ট্রায়াম্ফ স্ট্রিট স্ক্র্যাম্বলার এস টি ডি বিএস৬
অটোমোবাইল

আসছে ট্রায়াম্ফ স্ট্রিট স্ক্র্যাম্বলার এস টি ডি বিএস৬

চীনে কোভিড সংক্রমণে সতর্কবার্তা দিলো স্যামসাং, মাইক্রন
প্রযুক্তি সংবাদ

চীনে কোভিড সংক্রমণে সতর্কবার্তা দিলো স্যামসাং, মাইক্রন

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর
নির্বাচিত

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 May 2024

চ্যাটজিপিটি’র বিরুদ্ধে অভিনেত্রীর কণ্ঠ নকলের অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV