Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম শক্তিশালী প্রসেসর তৈরি করছে চীন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 8 June 2024
কম শক্তিশালী প্রসেসর তৈরি করছে চীন
Share on FacebookShare on Twitter

মার্কিন বিধিনিষেধের কারণে প্রযুক্তি খাতে অনেকটাই সুবিধাবঞ্চিত চীন। এর মধ্যে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) উৎপাদনে প্রবেশাধিকার ধরে রাখতে কিছু কোম্পানি কম শক্তিশালী প্রসেসর তৈরি করছে।

চীনের সামরিক খাতে অত্যাধুনিক চিপের ব্যবহার ঠেকাতে অত্যাধুনিক প্রসেসর ও চিপ উৎপাদন যন্ত্রাংশের ওপর একাধিক রফতানি বিধিনিষেধ আরোপ করে আসছে যুক্তরাষ্ট্র।

গত বছরের অক্টোবরে আরোপিত বিধিনিষেধের পর অবশ্য দুটি বিষয় স্পষ্ট হয়েছে। প্রথমত, উন্নত চিপ তৈরিতে চীনের সক্ষমতা খুব সীমিত। দ্বিতীয়ত, চীনা এআই চিপ ডিজাইন কোম্পানিগুলো বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

চীনের শীর্ষ দুই এআই চিপ প্রতিষ্ঠান মেটাএক্স ও এনফ্লেইম গত বছরের শেষের দিকে টিএসএমসিতে কম শক্তিশালী চিপের ডিজাইন জমা দেয়। সংশ্লিষ্টদের অভিমত মার্কিন বিধিনিষেধ মেনে তারা এ উদ্যোগ নিয়েছে।

সাংহাইভিত্তিক মেটাএক্স সি২৮০ নামে একটি কম শক্তিশালী চিপ তৈরি করেছে। চলতি বছরের শুরুতে চীনে তার সবচেয়ে উন্নত জিপিইউ সি৫০০-এর মজুদ শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন কোম্পানিটি। তবে মেটাএক্স এ বিষয়ে কোনো মন্তব্য দেয়নি। এছাড়া টেক জায়ান্ট টেনসেন্ট সমর্থিত সাংহাইভিত্তিক কোম্পানি এনফ্লেইমও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। টিএসএমসি জানায়, কোম্পানি প্রাসঙ্গিক আইন ও বিধিবিধান অনুসরণ করে ক্লায়েন্টদের সঙ্গে কাজ করছে।

মেটাএক্স ও এনফ্লেম দুটি উদীয়মান চীনা কোম্পানি। দেশের গুরুত্বপূর্ণ খাতে কোম্পানি দুটির অবদান রাখার সম্ভাবনার জন্য চীন সরকার তাদের নির্বাচিত করেছে। এ কারণে তাদের রাষ্ট্রীয় সহায়তা ও অনুদান পাওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেটাএক্স গত মাসে স্থানীয় পর্যায়ে উৎপাদিত একটি হাই লেভেলের এআই প্রশিক্ষণ চিপ বিকাশের জন্য সরকারি তহবিল পেয়েছে। কোম্পানিটির চীনজুড়ে একাধিক গবেষণা কেন্দ্র ও ফ্যাব প্রকল্প রয়েছে।

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেন, ‘‌হুয়াওয়ে ছাড়াও চীনের প্রায় ৫০টি এআই চিপ স্টার্টআপ রয়েছে, যারা এনভিডিয়ার সঙ্গে প্রতিযোগিতা করতে চায়। এর মধ্যে কয়েকটি স্টার্টআপ সরাসরি মার্কিন রফতানি বিধিনিষেধের সম্মুখীন হয়েছে।’

বিশ্লেষকদের মতে, চীনের এআই স্টার্টআপগুলো চিপ তৈরিতে যে সমস্যার মুখে রয়েছে তা পারতপক্ষে হুয়াওয়ের প্রচেষ্টাকে আরো উপকৃত করতে পারে। রফতানি বন্ধের কারণে চীনের বাজারের জন্য এনভিডিয়াকে দুর্বল চিপ তৈরি করতে হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৭৭ ডলারে ১২৮ জিবির ফোন আলিএক্সপ্রেসে!
নির্বাচিত

৭৭ ডলারে ১২৮ জিবির ফোন আলিএক্সপ্রেসে!

উইন্ডোজ যেসব ভার্সনে আপডেট দেবে না গুগল ক্রোম
নির্বাচিত

উইন্ডোজ যেসব ভার্সনে আপডেট দেবে না গুগল ক্রোম

বৃহস্পতিবার থেকে রাজধানীতে ল্যাপটপ মেলা
প্রযুক্তি সংবাদ

বৃহস্পতিবার থেকে রাজধানীতে ল্যাপটপ মেলা

বিশ্বের ৪ জন বিস্ময়কর হ্যাকার
নির্বাচিত

বিশ্বের ৪ জন বিস্ময়কর হ্যাকার

সেলফির বদলে স্লোফি
নির্বাচিত

সেলফির বদলে স্লোফি

স্মার্টফোনে ব্যাক কভার লাগিয়ে যে ক্ষতি করছেন
নির্বাচিত

স্মার্টফোনে ব্যাক কভার লাগিয়ে যে ক্ষতি করছেন

Load More

ট্রেন্ডিং টপিক

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বাজারে চলতি বছর বিক্রি কমছে রেকর্ড ১২ শতাংশ

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি
নির্বাচিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল
অর্থ ও বাণিজ্য

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য
পাঁচমিশালি

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য...

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 June 2024

কম শক্তিশালী প্রসেসর তৈরি করছে চীন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix