Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন হেলথ সেন্সর উন্মোচন হুয়াওয়ের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 10 June 2024
নতুন হেলথ সেন্সর উন্মোচন হুয়াওয়ের
Share on FacebookShare on Twitter

নতুন একটি স্মার্ট হোম গ্যাজেট উন্মোচন করেছে চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে। এটি মিলিমিটার ওয়েব রাডার প্রযুক্তির মাধ্যমে ব্যক্তির স্বাস্থ্যগত বিষয়গুলো দেখভাল করতে পারবে। সেন্সরটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বলে জানিয়েছে হুয়াওয়ে কর্তৃপক্ষ।

চীনা মুদ্রায় এআইনির্ভর হেলথ সেন্সরটির দাম ধরা হয়েছে ১ হাজার ৩৯৯ ইউয়ান (প্রায় ১৯৬ ডলার)। সেন্সরটি একজন ব্যক্তিকে তার বাড়িতে থাকা অবস্থায় নিরাপদ ও আরামদায়ক অনুভূতি দেয়ার জন্য ডিজাইন করা হয়েছে বলে জানানো হয়েছে।

হোল-হাউস স্মার্ট এআই-অ্যাসিস্টেড হেলথ সেন্সরটির স্পেসিফিকেশনে হুয়াওয়ে জানিয়েছে, সেন্সরটি মূলত তিনটি ক্ষেত্রে কাজ করবে। এগুলো হলো—পড়ে যাওয়া অবস্থা (ফলস), বিছানায় শুয়ে থাকা অবস্থা (বেড ফলস) ও ঘুমের সময় (স্লিপ)। এটি ব্যাপকভাবে মানুষের ভঙ্গি, অবস্থান (পজিশন) ও শ্বাস-প্রশ্বাসের হার শনাক্ত করতে পারবে। প্রবীণ ব্যক্তিদের নিয়ে যারা উদ্বিগ্ন বা তাদের ঘুমের অভ্যাসের উন্নতি করতে চান, তাদের জন্য সেন্সরটি বেশ সহায়ক হবে বলে দাবি জানিয়েছে কোম্পানিটি।

সেন্সরটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারগুলোর মধ্যে একটি হলো ফল ডিরেকশন বা পড়ে যাওয়া শনাক্তকরণ। যন্ত্রাংশটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বাথরুম ও বেডরুমে পড়ে যাওয়ার মধ্যকার পার্থক্য শনাক্ত করতে পারে। একই সঙ্গে একাধিক মাধ্যমে (যেমন—ফোন কল, এসএমএস ও নোটিফিকেশন) সতর্কবার্তা পাঠাতে পারে। এছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপেরও অনুমতি দেয়।

পড়ে যাওয়া শনাক্তকরণ ছাড়াও সেন্সরটি ঘুমের ধরন নিরীক্ষণ করতে পারে। পাশাপাশি বিছানা থেকে দীর্ঘস্থায়ী অনুপস্থিতিও শনাক্ত করতে পারে। যন্ত্রাংশটি সম্ভাব্য স্বাস্থ্যগত ত্রুটি সন্ধানের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারবে বলেও জানিয়েছে হুয়াওয়ে। এছাড়া ব্যবহারকারীরা ঘুমের পরিকল্পনা সেট করতে এবং বয়স্ক ব্যক্তিরা যদি অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় ধরে ঘুমায় বা অসময়ে জেগে ওঠে, তার জন্য সতর্কতা সংকেত পাঠাতে পারে।

হুয়াওয়ের সেন্সরটি পুরো ঘরের স্মার্ট সমাধান অফার করে। যন্ত্রাংশটিতে মাইক্রো মোশন পারসেপশন ক্যাপাবিলিটি ফিচার রয়েছে, ফলে এটি শ্বাস-প্রশ্বাসের মতো সূক্ষ্ম নড়াচড়ার সময়ও মানুষের উপস্থিতি সঠিকভাবে শনাক্ত করতে পারে।

হুয়াওয়ে জানিয়েছে, মিলিমিটার ওয়েব রাডার প্রযুক্তিটিতে ছবি বা শব্দ সংগ্রহের কোনো সুযোগ রাখা হয়নি। ফলে ব্যবহারকারীরা এটি তাদের বাড়িতে নিরাপদে ইনস্টলেশন করতে পারবে।

নির্মাতা কোম্পানিটি আরো জানিয়েছে, সেন্সরটি মূলত সহায়ক যন্ত্রাংশ হিসেবে তৈরি, ফলে সম্পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেয়া যায় না। এছাড়া এটি কোনো মেডিকেল ডিভাইসও নয়, ফলে এটি ডায়াগনসিস বা চিকিৎসা করতে পারে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম দামের বাইক নিয়ে এলো বাজাজ
অটোমোবাইল

কম দামের বাইক নিয়ে এলো বাজাজ

বিগ স্ক্রিন ও স্মার্ট ফিচার সম্পন্ন মেগাপ্যাড এসই লঞ্চ করল টেকনো
প্রযুক্তি বাজার

বিগ স্ক্রিন ও স্মার্ট ফিচার সম্পন্ন মেগাপ্যাড এসই লঞ্চ করল টেকনো

বাড়ছে গ্রামীণফোনের কলরেট
টেলিকম

৫০ হাজার পিপিই ও ১০ হাজার পিসিআর টেস্টিং কিট দিচ্ছে গ্রামীণফোন

রেডমি ৬ প্রো ফোনে পৌঁছাল অ্যান্ড্রয়েড পাই
প্রযুক্তি সংবাদ

রেডমি ৬ প্রো ফোনে পৌঁছাল অ্যান্ড্রয়েড পাই

ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে এনসিএসএ’র বিশেষ সেল সক্রিয়
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে এনসিএসএ’র বিশেষ সেল সক্রিয়

ইদেই আসছে রিয়েলমি সিক্স!
নির্বাচিত

ইদেই আসছে রিয়েলমি সিক্স!

Load More

ট্রেন্ডিং টপিক

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

স্থানীয় গবেষণায় গিগাবাইটের এআই টপ অ্যাটম
নির্বাচিত

স্থানীয় গবেষণায় গিগাবাইটের এআই টপ অ্যাটম

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

এখন ফেসবুক ফিডে চোখ রাখলেই দেখা যায় একটি...

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 June 2024

নতুন হেলথ সেন্সর উন্মোচন হুয়াওয়ের

Techzoom.TV |
TechzoomTV