Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইলেকট্রিক্যাল পণ্যের বাজারে শীর্ষে যেতে ওয়ালটনের নতুন মাইলফলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 10 April 2022
ইলেকট্রিক্যাল পণ্যের বাজারে শীর্ষে যেতে ওয়ালটনের নতুন মাইলফলক
Share on FacebookShare on Twitter

ইলেকট্রনিক্সের মতো দেশের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বাজারেও শীর্ষস্থানের পথে এগিয়ে যাচ্ছে ওয়ালটন। পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে আস্থা রাখছেন গ্রাহকরা। ফলে ওয়ালটনের তৈরি সুইস-সকেট, ফ্যান, এলইডি লাইট, লিফটসহ ইলেকট্রিক্যাল পণ্যের বিক্রয় প্রবৃদ্ধিতে অর্জিত হচ্ছে নতুন মাইলফলক। ওয়ালটন, মার্সেল ও সেইফ- এই তিন ব্র্যান্ডের আওতায় গত মার্চ মাসে প্রতিষ্ঠানটির ইলেকট্রিক্যাল পণ্যের বিক্রি দাঁড়িয়েছে ১২৭ কোটি টাকায় । যা কিনা এক মাসে সর্বোচ্চ পরিমাণ বিক্রির এক নতুন রেকর্ড। ২০২০-২১ অর্থবছরে এ খাতে প্রতিষ্ঠানটির প্রায় ৫২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

সম্প্রতি রাজধানীর ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র করপোরেট অফিসে আয়োজিত ‘এক মাসে সর্বোচ্চ পরিমাণ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিক্রির নতুন মাইলফলক’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে কেক কেটে ইলেকট্রিক্যাল পণ্য বিক্রির এই অসাধারণ সাফল্য উদযাপন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ।

সে সময় তারা ওয়ালটন, মার্সেল ও সেইফ ব্র্যান্ডের আকর্ষণীয় ডিজাইনের ৩টি নতুন প্রিমিয়াম মডেলের সিলিং ফ্যান বাজারজাত কার্যক্রম উদ্বোধন করেন। এসব নতুন মডেলের মধ্যে রয়েছে ওয়ালটনের গ্লোরিয়া ফ্যান, মার্সেলের রোজ ফ্যান এবং সেইফ ব্র্যান্ডের বেলি ফ্যান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও এমদাদুল হক সরকার, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের ডিএমডি মো. লিয়াকত আলী, ওয়ালটন প্লাজা ট্রেডস এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, আরিফুল আম্বিয়া, ইউসুফ আলী, চিফ মার্কেটিং অফিসার মো. ফিরোজ আলম, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের প্রধান প্রকৌশলী তাপস কুমার মজুমদার, ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, মার্সেল ব্র্যান্ডের হেড অফ সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বা ইএপি’র সিবিও সোহেল রানা, ইএপি বিভাগের উপদেষ্টা ওমর ফারুক, সেলস কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল মামুন, ইএপি’র ব্র্যান্ড ম্যানেজার মো. জাকিবুর রহমান সেজান ও মাহমুদুল হাসান প্রমুখ।

কর্মকর্তারা জানান, বাজারে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ওয়ালটন, মার্সেল ও সেইফ ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল পণ্যের মান অনেক উন্নত, বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই এবং দামও সাধ্যের মধ্যে থাকায় বিক্রিতে এই সাফল্য এসেছে।

ওয়ালটন হাই-টেকের সিইও গোলাম মুর্শেদ বলেন, বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের এক বিশাল বাজার। বর্তমান সরকারের ধারাবাহিক অর্থনৈতিক অগ্রগতি, শিল্পোন্নোয়ন ও শতভাগ বিদ্যুতায়নের ফলে দেশে ইলেকট্রিক্যাল পণ্যের ব্যবহার ও চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। অচিরেই ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি দেশের অন্যতম এক বৃহৎ শিল্পখাত হয়ে উঠবে। ওয়ালটনের টার্গেট- এ খাতের স্থানীয় বাজারের সিংহভাগ মার্কেট শেয়ার অর্জন করা। সেজন্য ক্রেতাদের পছন্দের ডিজাইন ও চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন এবং সেলস টিম সমন্বিতভাবে কাজ করছে। ওয়ালটনের তৈরি ইলেকট্রিক্যাল অ্যাপ্ল্যায়েন্স একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয়ী, তেমনই পরিবেশবান্ধব।

ইএপি’র সিবিও সোহেল রানা জানান, ২০২০-২১ অর্থবছরে ইলেকট্রিক্যাল পণ্য বিক্রিতে আগের বছরের তুলনায় প্রায় ৫২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বিক্রয় প্রবৃদ্ধির বর্তমান ধারার প্রেক্ষিতে ২০২৬ সালে ৩ হাজার কোটি টাকার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিক্রির টার্গেট নেয়া হয়েছে। স্থানীয় বাজারের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ইলেকট্রিক্যাল পণ্য রপ্তানিতেও প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে। ইউরোপ, আমেরিকায় ইলেকট্রিক্যাল পণ্য রপ্তানির প্রক্রিয়া চলছে।

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের হেডকোয়ার্টারে রয়েছে বিশ্বের সর্বাধুনিক ও আন্তর্জাতিকমানের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। প্রোডাকশন লাইনে জার্মানি, জাপান, তাইওয়ান থেকে আনা সর্বাধুনিক মেশিনারিজে তৈরি হচ্ছে এলিভেটর, এলইডি লাইট, সুইস-সকেট, সিলিং ফ্যান, রিচার্জেবল ও টেবিল ফ্যানসহ অংসখ্য ইলেকট্রিক্যাল পণ্য।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনমার্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

জি-মেইল চালাতে যা জেনে রাখবেন
ছাড় ও অফার

জি-মেইলে সিক্রেট মেসেজ পাঠানো যাবে

বিটিআরসিকে আরও ১৪ কোটি টাকা দিলো বাংলালিংক, বকেয়া ৭৩৩ কোটি
টেলিকম

বিটিআরসিকে আরও ১৪ কোটি টাকা দিলো বাংলালিংক, বকেয়া ৭৩৩ কোটি

এমআই ১০টি প্রো ছাড়া বিয়ে করব না যুবক!
প্রযুক্তি সংবাদ

এমআই ১০টি প্রো ছাড়া বিয়ে করব না যুবক!

একটি র‍্যাম নির্বাচন করার সময় যে বিষয়গুলো জানা উচিত
টিপস

একটি র‍্যাম নির্বাচন করার সময় যে বিষয়গুলো জানা উচিত

ল্যাপটপে অ্যাপল এয়ারপড কানেক্ট করবেন যেভাবে
নির্বাচিত

ল্যাপটপে অ্যাপল এয়ারপড কানেক্ট করবেন যেভাবে

সেরা ৬টি গেমিং মোবাইল
গেম

সেরা ৬টি গেমিং মোবাইল

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসির ফল প্রকাশ শনিবার

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য
প্রযুক্তি সংবাদ

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

স্মার্টফোন কেনার সময় ক্রেতাকে না জানিয়ে বিলের সঙ্গে...

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 April 2022

ইলেকট্রিক্যাল পণ্যের বাজারে শীর্ষে যেতে ওয়ালটনের নতুন মাইলফলক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix