Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদের জমি জিতলেন মালয়েশিয়া প্রবাসী আলাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৪ জুন ২০২৪
নগদের জমি জিতলেন মালয়েশিয়া প্রবাসী আলাউদ্দিন
Share on FacebookShare on Twitter

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি আলাউদ্দিন ‘নগদে জমি’ ক্যাম্পেইনে পঞ্চম প্লট জিতে নিয়েছেন। দেশের সবচেয়ে বড় ঈদ ক্যাম্পেইনে অংশ নিয়ে দেশে রেমিট্যান্স পাঠিয়ে তিনি জিতে নিয়েছেন এই পুরস্কার।

সম্প্রতি নগদের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সোলাইমান ও জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ মালয়েশিয়া গিয়ে নগদের প্লটের কাগজপত্র আলাউদ্দিনের কাছে হস্তান্তর করেন।

নগদের জমি ক্যাম্পেইনে প্রবাসী কারো কাছে জমি হস্তান্তর এটাই প্রথম। এই ক্যাম্পেইনে আটজন ভাগ্যবান বিজয়ী এই প্লট উপহার পাবেন, আলাউদ্দিন ছিলেন পঞ্চম বিজয়ী। ইতিমধ্যে নগদের জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ এবং বিশ্বসেরা অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান নগদের হয়ে কয়েকজন বিজয়ীর হাতে নগদের প্লট বুঝিয়ে দিয়েছেন।

নগদের এই ক্যাম্পেইনে প্রবাসী বাংলাদেশিরা অংশ নিতে পারবেন। সরকার ঘোষিত ইনসেনটিভের বাইরে কেউ দেশে সর্বনিম্ন ৫০০০ টাকা নগদের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে জিতে নিতে পারেন ঢাকায় একটি প্লট।

মুন্সিগঞ্জের অধিবাসী আলাউদ্দিন মালয়েশিয়ায় একটি সেবাদাতা কোম্পানিতে চাকরি করেন। তিনি দেশে তার মায়ের নগদ অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠিয়ে পূর্বাচল প্রবাসী পল্লীতে নগদের জমি জিতে নিয়েছেন। নগদের জমি জেতার খবরে নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি আলাউদ্দিন। খবর শোনার সাথে সাথে তিনি তাঁর মায়ের কাছে ফোন করেন এবং নগদের জমি জেতার খবর জানান। ঢাকায় একখণ্ড জমির মালিক হওয়ায় নগদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আলাউদ্দিন।

জমি হস্তান্তরের বিষয়ে নগদের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সিহাব উদ্দীন চৌধুরী বলেন, ‘রেমিট্যান্স পাঠানো মানুষেরা আমাদের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখেন, তারা দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম একটি পিলার। প্রবাসীদের সম্মান জানানোর একটি ছোট্ট প্রয়াসের অংশ আমাদের এই মেগা ক্যাম্পেইন। একজন রেমিট্যান্স যোদ্ধাকে জমি হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত।’

পুরো ক্যাম্পেইন জুড়ে মোট আটটি জমি বিজয়ী গ্রাহকদের উপহার দেবে নগদ। ঈদ উৎসবকে সামনে রেখে দেশের ইতিহাসে প্রথমবারের মতো জমি জেতার অফার নিয়ে আসে নগদ। এই ক্যাম্পেইনে নগদের সাথে জমির জন্য ল্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হয়েছে পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড। এই ক্যাম্পেইনে মাত্র তিন ধাপে ঢাকায় জমি জেতার সুযোগ পাচ্ছে গ্রাহকেরা। এছাড়াও তালিকায় আছে শতাধিক মোটরবাইক, টেলিভিশন, ফ্রিজ, এসি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচসহ ২০ কোটি টাকার পুরস্কার।

জমি জেতার এই ক্যাম্পেইনে অংশ নিতে তিনটি কাজ করতে হবে। প্রথমত নগদে কমপক্ষে ৫০০ টাকার লেনদেন অথবা কমপক্ষে ১০০ টাকার মোবাইল রিচার্জ বা ব্যাংক থেকে নগদে ১,০০০ টাকা অ্যাড মানি করতে হবে। এ ছাড়া বিদেশ থেকে পাঠানো ৫,০০০ টাকা বা তার বেশি (সরকারি প্রণোদনা ব্যতীত) রেমিট্যান্স নগদে গ্রহণ করেও এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সাথে সাথে এই ব্যবহারকারী এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার উপযুক্ত হয়েছেন বলে একটি মেসেজ পাবেন। সে ক্ষেত্রে তাকে তিনজনের একটি দল গঠন করতে হবে। এদের সবার নগদ অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর দলের সবাই ক্যাম্পেইন জুড়ে নগদে নিয়মিত লেনদেন করলেই জমি জেতার সুযোগ পাবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

রয়েল টিউলিপের ছয় হাজার প্যাকেজ বিক্রি করলো ইভ্যালি
ই-কমার্স

রয়েল টিউলিপের ছয় হাজার প্যাকেজ বিক্রি করলো ইভ্যালি

এআই ডাটা সেন্টারের চিপ সংকটে চাপে পড়েছে ইন্টেলের মুনাফা
প্রযুক্তি সংবাদ

এআই ডাটা সেন্টারের চিপ সংকটে চাপে পড়েছে ইন্টেলের মুনাফা

অ্যারে নেটওয়ার্কসের ‘রিইমাজিন নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা সেন্টারস সামিট’
প্রযুক্তি সংবাদ

অ্যারে নেটওয়ার্কসের ‘রিইমাজিন নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা সেন্টারস সামিট’

গুগলের নতুন ফোনে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা
নির্বাচিত

গুগলের নতুন ফোনে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা

অবৈধ মোবাইল ফোন বিক্রির অভিযোগে পাঁচ দোকানিকে জরিমানা
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোন বিক্রির অভিযোগে পাঁচ দোকানিকে জরিমানা

হাতের স্পর্শ ছাড়াই চলবে হুয়াওয়ের নতুন স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

হাতের স্পর্শ ছাড়াই চলবে হুয়াওয়ের নতুন স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে
নির্বাচিত

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

এআই দুনিয়ায় নতুন প্রতিযোগিতা, ওপেন-সোর্সে চীনের চ্যালেঞ্জ
প্রযুক্তি সংবাদ

এআই দুনিয়ায় নতুন প্রতিযোগিতা, ওপেন-সোর্সে চীনের চ্যালেঞ্জ

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল
নির্বাচিত

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি
শিক্ষা ও ক্যাম্পাস

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ
নির্বাচিত

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

আনুষ্ঠানিক উন্মোচনের আগেই অপোর পরবর্তী ফ্ল্যাগশিপ ফাইন্ড এক্স১০...

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ জুন ২০২৪

নগদের জমি জিতলেন মালয়েশিয়া প্রবাসী আলাউদ্দিন

Techzoom.TV |
TechzoomTV