Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই ফোন প্রযুক্তিকে একত্রিত করার প্রচেষ্টা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 29 June 2024
এআই ফোন প্রযুক্তিকে একত্রিত করার প্রচেষ্টা
Share on FacebookShare on Twitter

কম্পিউটার ভিশন বিষয়ক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন সিভিপিআর (কনফারেন্স অন কম্পিউটার ভিশন অ্যান্ড প্যাটার্ন রিকগনিশন) আনুষ্ঠানিকভাবে সিয়াটলে শুরু হয়েছে। এই বছর সম্মেলনটিতে বিশেষ ভূমিকা রেখেছে অপো। প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি সাম্প্রতিক গবেষণাপত্র উপস্থাপনার জন্য নির্বাচিত হয়েছে। এগুলির মধ্যে এআই সম্পর্কিত গবেষণাপত্রও রয়েছে। এছাড়া অপো’র ফ্ল্যাগশিপ এআই ফোন ফাইন্ড এক্স৭ আলট্রা ও সম্প্রতি বাজারে আসা অপো রেনো ১২ কনফারেন্সে প্রদর্শিত হয়। এগুলির উদ্ভাবনী এআই ফিচারগুলি বিশেষভাবে প্রদর্শন করা হয়। এর মাধ্যমে অপো বিশ্বব্যাপী এআই ফোনের অগ্রগতির পাশাপাশি এর ব্যবহারকে সবার জন্য উন্মুক্ত করার ক্ষেত্রে ভূমিকা রাখছে।

অপো’র সেলস অ্যান্ড সার্ভিসের প্রেসিডেন্ট অফ ওভারসিজ মার্কেট বিলি ঝাং বলেন, “অপো প্রতি বছর সিভিপিআর-এর সাথে যুক্ত হচ্ছে এবং এই বছর আমাদের অর্জনগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। এআই সবসময় আমাদের জন্য বিনিয়োগের একটি প্রধান খাত। এআই ফোন ব্যবহারের ক্রমবর্ধমান প্রবণতা আমাদেরকে আবারও ব্যবহারকারীদের অভিজ্ঞতায় অভিনবত্ব আনার সুযোগ দিচ্ছে। কম্পিউটার ভিশন ও অন্যান্য এআই সম্পর্কিত বিষয়ে আমাদের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে সারা বিশ্বের অংশীদারদের সাথে আলোচনা ও মতবিনিময় করার জন্য সিভিপিআর অপো’র জন্য একটি দারুণ প্ল্যাটফর্ম। সিভিপিআর-এ আমাদের অংশগ্রহণ এআই ফোনের ক্ষেত্রে অপো’র দৃঢ় প্রতিশ্রুতি ও সংকল্পের প্রতিফলন।”

সম্মেলনের নির্বাচিত গবেষণাপত্রের মাধ্যমে বিকশিত হচ্ছে অপো’র এআই গবেষণা
এই বছর অপো রিসার্চ ইনস্টিটিউট ও বিভিন্ন আরঅ্যান্ডডি টিম সিভিপিআর-এ ১১টি নির্বাচিত গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে। এই গবেষণাপত্রগুলির বিষয়বস্তু হচ্ছে ইমেজ রিস্টোরেশন, ডিজিটাল হিউম্যান জেনারেশন, ভিডিও সেগমেন্টেশন, ডাইনামিক মোশন ক্যাপচার, ডাইনামিক সিন ইমেজ সিনথেসিস, মাল্টি-ভিউ ৩ডি অবজেক্ট ডিটেকশন ও ৩ডি রেন্ডারিংসহ নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এআই ফোনের সবচেয়ে উদ্ভাবনী বিষয়গুলি গবেষণায় গুরুত্ব পেয়েছে।

ডিজিটাল হিউম্যান জেনারেশনের ক্ষেত্রে অপো আলট্রাভাটারের মাধ্যমে যুগান্তকারী পদ্ধতি নিয়ে এসেছে। এটি ড্রাইভেবেল ৩ডি ভার্চুয়াল হিউম্যান তৈরির একটি পদ্ধতি। ডিফিউজ কালার এক্সট্র্যাকশন মডেল ও অথেনটিসিটি-গাইডেড টেক্সচার ডিফিউশন মডেল ব্যবহার করে আলট্রাভাটার একটি ইমেজ বা টেক্সটের লাইনের উপর ভিত্তি করে ড্রাইভেবেল ৩ডি ভার্চুয়াল হিউম্যান তৈরি করতে পারে। এই ভার্চুয়াল হিউম্যানের সাথে বাস্তব মানুষের বৈশিষ্ট্যের দারুণ মিল রয়েছে। এর ফলে একজন মানুষের শরীরের রঙ ও মুখের গড়নের মতো বিষয়গুলির ডিটেইল পৌঁছে যাবে অন্য এক মাত্রায় ও ভার্চুয়াল যোগাযোগ হয়ে উঠবে আরও বাস্তবসম্মত।

আরেকটি উল্লেখযোগ্য প্রযুক্তি হলো ইউনিভিএস, যা এই খাতে ভিডিও সেগমেন্টেশনের জন্য প্রথম ইউনিভার্সাল লার্জ মডেল নিয়ে এসেছে।

সিভিপিআর ইভেন্টে ফাইন্ড এক্স৭ আলট্রা উন্মোচিত, এআই ফোন উদ্ভাবনে বেড়েছে গ্রাহকদের আগ্রহ
এই বছর ইভেন্টে নজর কেড়ে নিয়েছে অপো’র ফ্ল্যাগশিপ এআই ফোন ফাইন্ড এক্স৭ আল্ট্রা’র উন্মোচন। সিভিপিআর ইভেন্টে অংশগ্রহণকারীদের সামনে অপো ফাইন্ড এক্স৭ আল্ট্রার পাশাপাশি অপো এআই ইরেজার ফিচারও উন্মোচন করা হয়। ফোন ব্যবহারকারীরা অপো এআই ইরেজার ফিচার ব্যবহার করে একটি ছবি থেকে অনাকাঙ্খিত কোনো কিছু মাত্র এক ক্লিকে মুছে ফেলে নতুনভাবে কনটেন্ট তৈরি করতে পারবে। এই ফিচার চালুর পর থেকে ফটো এডিটিংয়ে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। প্রত্যেক স্মার্টফোন ব্যবহারকারী প্রতিদিন গড়ে ১৫ বার এই ফিচার ব্যবহার করে এটিকে অন্যতম জনপ্রিয় ফিচারে পরিণত করেছে।

প্রাতিষ্ঠানিক ভিত্তি দৃঢ় করে এআই ফোনের ব্যবহার সবার জন্য উন্মুক্ত করার প্রচেষ্টা
এই বছরের শুরুতে অপো কৌশলগতভাবে অপো এআই সেন্টার প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে অপো এর রিসোর্স ব্যবহার করে এআই সক্ষমতা বৃদ্ধি করতে চায়। এই উদ্যোগ এআইয়ের বিভিন্ন ক্ষেত্রে শুধু অপো’র গবেষণাগুলোকে একীভূত ও দৃঢ় করেনি, বরং ব্যবহারকারীদেরকে এআই ফোনের সেরা অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেও ভূমিকা রেখেছে। এআই স্মার্টফোন খাতে অপো’র প্রযুক্তিগত ভিত্তিকে শক্তিশালী করার পাশাপাশি এটি চলতি বছরের সিভিপিআর ইভেন্টে উল্লেখযোগ্য গবেষণার ফলাফলও দেখিয়েছে।

জুনের শুরুতে অপো আনুষ্ঠানিকভাবে এআই ফোনকে সবার কাছে সহজলভ্য করার কৌশলের ঘোষণা দেয়। এর লক্ষ্য হলো বছরের শেষ নাগাদ প্রায় ৫০ মিলিয়ন অপো স্মার্টফোনে জেনারেটিভ এআই ফিচার যুক্ত করা। অপো’র সব স্মার্টফোনে এই সুবিধা থাকবে। এই পদক্ষেপ স্মার্টফোনে এআইয়ের ব্যবহার বাড়ানোর জন্য অপো’র দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি এবং কৌশলগত লক্ষ্য প্রতিফলিত করে।

ভবিষ্যতে এসব উদ্ভাবনী গবেষণার ফলাফল এবং গুগল, মাইক্রোসফট ও মিডিয়াটেক-এর মতো অংশীদারদের উন্নত প্রযুক্তি এআই ফোনকে সবার জন্য উন্মুক্ত করার ক্ষেত্রে অপো’র বৈশ্বিক নেতৃত্বকে আরও এগিয়ে নিয়ে যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক বছরে আট হাজার অভিযোগ মোবাইল ফোন অপারেটরগুলোর বিরুদ্ধে
টেলিকম

তিন অপারেটরকে পরিশোধ করতে হবে আড়াই হাজার কোটি টাকা

অপো রেনো ৭ প্রো ৫জিঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন
নির্বাচিত

অপো রেনো ৭ প্রো ৫জিঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন

ম্যাকবুক কেনার সময় যে কারণে অফিসিয়াল রিটেইলার বেছে নেবেন
নির্বাচিত

ম্যাকবুক কেনার সময় যে কারণে অফিসিয়াল রিটেইলার বেছে নেবেন

মানুষের মস্তিষ্কের সাথে কম্পিউটার যুক্ত করবে অ্যালন মাস্ক
প্রযুক্তি সংবাদ

নিউরালিঙ্কে প্রকৌশলী নিয়োগ দিচ্ছেন মাস্ক

৩০০ কোটি আইফোন বিক্রি করেছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

৩০০ কোটি আইফোন বিক্রি করেছে অ্যাপল

ভিডিও গেমস খেললে স্মৃতিশক্তি ও হাত-চোখের সমন্বয় বাড়ে
নির্বাচিত

ভিডিও গেমস খেললে স্মৃতিশক্তি ও হাত-চোখের সমন্বয় বাড়ে

Load More

ট্রেন্ডিং টপিক

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

দুবাইয়ে দ্বিতীয় ডেটা সেন্টার চালু করেছে আলিবাবা ক্লাউড
অর্থ ও বাণিজ্য

আলিবাবার শেয়ারদর বেড়েছে ৩%

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 June 2024

এআই ফোন প্রযুক্তিকে একত্রিত করার প্রচেষ্টা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix