Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-ক্যাব নির্বাচনে ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১ জুলাই ২০২৪
ই-ক্যাব নির্বাচনে ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন
Share on FacebookShare on Twitter

দেশের ই-কমার্স খাতে সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৫ জন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার সশরীর ও প্রতিনিধির মাধ্যমে আবেদন জমা দিয়েছেন ২৫ জন প্রার্থী।

নির্বাচন সচিবলায় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রাথমিক ভাবে প্রার্থীতা জমা দেয়ার তালিকায় এবার ৫ জন নারী প্রার্থী রয়েছেন। প্রথমবারের মতো ভোটে অংশ নিচ্ছেন ৮ জন প্রার্থী। বাকি ১২ জনই একাধিকবারে নির্বাচন করছেন। একটি প্যানেল হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও বাকীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন সচিবলায় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রাথমিক ভাবে প্রার্থীতা জমা দিয়েছেন, রিভেরি করপোরেশন লিমিটেডের নাসিমা আক্তার নিশা, বিজিডি অনলাইন লিমিটেডের শফিকুল ইসলাম, এক্সপ্রেস ইন টাউন লিমিটেডের সৈয়দ উসওয়াত ইমাম, কিনলে ডটকম এর মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা, ক্লিন ফোর্স লিমিটেডের মোঃ তাশদিক হাবিব, মেনসেন মিডিয়ার তৌহিদা হায়দার, ইন্সট্র্যাক্টরি’র খোন্দকার রিফাত মোজাম্মেল হক, যাচাই ডটকমের আব্দুল আজিজ, টেকনিশিয়ান টেকনোলজি লিমিটেডের সোরাব হোসেন, ডিজিটাল হাব সলিউশন লিমিটেডের মোঃ সাইদুর রহমান, ডায়াবেটিস স্টোর লিমিটেডের মোহাম্মদ সাহাব উদ্দিন, পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেডের মোঃ খায়রুল করিম অন্তু, ফুডপ্যান্ডা বাংলাদেশ লিমিটেডের সৈয়দা আম্বরীন রেজা, দারাজ বাংলাদেশ লিমিটেডের খন্দকার তাসফিন আলম, পেপারফ্লাই প্রাইভেট লিমিটেডের শাহরিয়ার হাসান, সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের মোহাম্মদ ইলমুল হক, শেয়ারট্রিপের কাশেফুর রহমান, ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের শমী কায়সার, ক্র্যাফ্টসম্যান সল্যুশনের মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, অর্পন কমিউনিকেশন লিমিটেডের মোহাম্মদ আব্দুল হক, বিক্রয়বাজার ডটকমের এস এম নুরুন নবী হাসান, ব্রেকবাইটের আসিফ আহনাফ, ই-সুফিয়ানের মীর সাহেদ আলী, ফোকাস ফ্রেম এর মোঃ রুহুল কুদ্দুস ছোটন এবং নওরিন’স মিররের হোসনেরা নুরি (নওরিন)।

ই-ক্যাব-এর ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে অগ্রগামী প্যানেলের সদস্যরা প্রার্থীতা জমা দিয়েছেন

এবার একমাত্র প্যানেল হিসেবে অগ্রগামীর ১১জন প্রার্থীতা জমা দিয়েছেন। এদের মধ্যে বর্তমান সভাপতি শমী কায়সার, অর্থ সম্পাদক আসিফ আহনাফ,পরিচালক সাঈদুর রহমান সাঈদ, সৈয়দা আম্বারিন রেজা, শাহরিয়ার হাসান, খন্দকার তাসফিন আলম ও মোঃ ইলমুল হক সজীব এবং প্রতিষ্ঠাতাকালীন সদস্য ও সাবেক অর্থ সম্পাদ মোহাম্মাদ আব্দুল হক অনু এবং নতুন মুখ নুরুন্নবি হাসান সরাসরি এবং বর্তমান কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মাদ সাহাব উদ্দীন শিপন ও যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার নিশা বিদেশ থেকে নমিনেশন জমা দিয়েছেন। এই ১১জন মিলে ফের ভোটে আসতে যাচ্ছে অগ্রগামী। এদের মধ্যে সর্বশেষ ভোটে প্রতিদ্বন্দ্বী চেঞ্জমেকার্স থেকে নির্বাচিত মোঃ ইলমুল হক সজীব ছাড়া সবাই গত বছরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত ‘অগ্রগামী’ দলে ছিলেন।

অপরদিকে গতবার চেঞ্জমেকারে থাকা তাসদীখ হাবীব ও মোহাম্মদ মোজাম্মেল হক এবার স্বতন্ত্রভাবে ফের প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছেন। এছাড়াও মনোনয়ন জমা দিয়েছেন ই-ক্যাব প্রতিষ্ঠাকালীন সদস্য মীর শাহেদ আলী, হোসনেয়ারা নুরী নওরিন, রুহুল কুদ্দুস ছোটন, মো: শফিকুল ইসলাম এবং গতবারের ঐক্য প্যানেলের প্রার্থী আব্দুল আজিজ ও সাজ্জাদুল ইসলাম ফাহমি প্রমুখের আবেদন জমা দেয়ার কথা নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, গত নির্বাচনে ৩১ জন আবেদন করলেও তিন প্যানেলে ভোটে সক্রিয় ছিলেন ২৭ জন। প্রার্থী সংখ্যায় এবার দুইটি প্যানেলের বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই। চূড়ান্ত পর্যায়ে টিকে থাকা প্রার্থীদের মধ্যে এবার নেতা নির্বাচন করতে ভোট দিতে পারবেন ১ হাজার ৩৬৪ জন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-ক্যাবই-ক্যাব নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশব্যাপী শেখ পরিবারের নামে আইসিটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে শঙ্কা
প্রযুক্তি সংবাদ

দেশব্যাপী শেখ পরিবারের নামে আইসিটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে শঙ্কা

সন্দেহজনক অ্যাকাউন্টে টাকা পাঠাতে গেলে সতর্ক করবে গুগল পে
নির্বাচিত

সন্দেহজনক অ্যাকাউন্টে টাকা পাঠাতে গেলে সতর্ক করবে গুগল পে

স্মার্ট এর সাথে এমটিবিএল এর ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষরিত
প্রযুক্তি সংবাদ

স্মার্ট এর সাথে এমটিবিএল এর ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষরিত

প্রতিবন্ধীদের কর্মসংস্থান, অধিকার ও সুরক্ষা নিয়ে আইসিটি বিভাগের সভা
প্রযুক্তি সংবাদ

প্রতিবন্ধীদের কর্মসংস্থান, অধিকার ও সুরক্ষা নিয়ে আইসিটি বিভাগের সভা

স্মার্টফোনের জন্য দরকারি ৬ ডিভাইস
কিভাবে করবেন

স্মার্টফোনের জন্য দরকারি ৬ ডিভাইস

অ্যানড্রয়েড ১১ আপডেট পাচ্ছে যেসব ফোন
কিভাবে করবেন

অ্যাড ট্র্যাকিং বন্ধের ফিচার আসছে অ্যানড্রয়েডেও

Load More

ট্রেন্ডিং টপিক

ফাইবারগ্লাসের বডিতে আসছে ‘শাওমি ১৮ প্রো’ ও ‘১৮ প্রো ম্যাক্স’
নির্বাচিত

ফাইবারগ্লাসের বডিতে আসছে ‘শাওমি ১৮ প্রো’ ও ‘১৮ প্রো ম্যাক্স’

গ্যালাক্সি এস২৩ এফই ফোন অ্যানড্রয়েড ১৭ আপডেট পাচ্ছে
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৩ এফই ফোন অ্যানড্রয়েড ১৭ আপডেট পাচ্ছে

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস
প্রযুক্তি সংবাদ

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা
প্রযুক্তি সংবাদ

অটোরিকশায় বছরে ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ খরচ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

ওয়ারেন্টির মেয়াদ শেষ না হলেও নষ্ট হয়ে যাওয়া...

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

দারাজে মাদক সেবনের সরঞ্জাম ও অননুমোদিত যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগ

দারাজে মাদক সেবনের সরঞ্জাম ও অননুমোদিত যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ জুলাই ২০২৪

ই-ক্যাব নির্বাচনে ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

Techzoom.TV |
TechzoomTV