Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিলিকন ভ্যালির জন্য হুমকি হয়ে উঠছে চীনের এআই প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
মঙ্গলবার, ২১ মে ২০১৯
সিলিকন ভ্যালির জন্য হুমকি হয়ে উঠছে চীনের এআই প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

সিলিকন ভ্যালির একজন বর্ষীয়ান পেটেন্ট আইনজীবী দাবি করেছেন, চীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরিতে জোর দিচ্ছে। এ খাতে দেশটি যেভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে আছে, তা মার্কিন প্রযুক্তি শিল্পের জন্য ভয়ংকর হুমকি হয়ে দেখা দিতে পারে। ডেনিস ফার্নান্ডেজ নামে ওই আইনজীবী চলমান সিনো-মার্কিন বাণিজ্যযুদ্ধের মধ্যে এমন দাবি করলেন। এর মধ্যে মার্কিন প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করেছে গুগল।

ডেনিস ফার্নান্ডেজ সিলিকন ভ্যালিতে অন্তত দুই দশক কাটিয়েছেন। উদ্ভাবক, স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের পেটেন্ট সুরক্ষায় কাজ করে আসছেন তিনি। অর্থাৎ প্রযুক্তিজগতে বিস্তর অভিজ্ঞতায় সমৃদ্ধ তিনি। এ কারণে তার দাবির বিষয়টি সিলিকন ভ্যালি বেশ গুরুত্বের সঙ্গেই নিচ্ছে।

ফার্নান্ডেজ বলেন, সাম্প্রতিক সময়ে তিনি মেধাস্বত্বের গতিপ্রকৃতি দেখে বেশ ধাক্কা খেয়েছেন। চীনা কোম্পানিগুলো এআই চিপ তৈরিতে অসম্ভব গুরুত্ব দিচ্ছে। আর এ ধরনের প্রযুুক্তির সুরক্ষা নিশ্চিত করতে বিপুল পরিমাণে পেটেন্ট আবেদন করা হচ্ছে।

বিজনেস ইনসাইডারকে তিনি বলেন, এআই পেটেন্ট আবেদনের দিক থেকে চীন এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। কাস্টম স্মার্ট চিপ ডিজাইনের ক্ষেত্রে মার্কিন দুর্গ দ্রুতই ঔজ্জ্বল্য হারিয়ে ফেলবে বলে আশঙ্কা করছেন তিনি।

সিলিকন ভ্যালিতে ১৯৯৯ সাল থেকে মেধাস্বত্ব ও পেটেন্ট পরামর্শক হিসেবে কাজ করছেন ডেনিস ফার্নান্ডেজ। অ্যাপলের প্রথম দিকের বেসিক ওয়্যারলেস কমিউনিকেশন ডিভাইস এবং মিডিয়া সার্ভিসের পেটেন্ট আবেদন নিয়েও তিনি কাজ করেছিলেন। সম্প্রতি তিনি নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটির অ্যারোহেড সেন্টারের মেধাস্বত্ব বিভাগের প্রধান হয়েছেন।

ফার্নান্ডেজ বলেন, প্রাথমিক যুগের এআই প্রযুক্তি উন্নয়নের দিক থেকে যুক্তরাষ্ট্র এখনো নেতৃত্বের আসনেই আছে। তবে এরই মধ্যে চীনের কয়েকটি স্টার্টআপ কোম্পানি এআই হার্ডওয়্যার ও সফটওয়্যার সিস্টেম তৈরিতে কৌশলগত পদক্ষেপ নিয়েছে। তাদের লক্ষ্য মূলত স্বয়ংচালিত যান, পরবর্তী প্রজন্মের ফাইভজি হ্যান্ডসেট, পাশাপাশি আধাসামরিক নজরদারি ব্যবস্থার দিকেও তাদের মনোযোগ রয়েছে।

আটলান্টাভিত্তিক আইনি প্রতিষ্ঠান কিলপ্যাট্রিক টাউনসেন্ড অ্যান্ড স্টকটনের সাম্প্রতিক এক গবেষণায় চীনের এআই প্রযুক্তির উত্থানের বিষয়ে আলোচনা করা হয়েছে। এআই সম্পর্কিত পেটেন্ট আবেদনের হারের ভিত্তিতে তারা বলেছে, চীনে এআই প্রযুক্তির দ্রুত উন্নতি ঘটছে।

ওই গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে চীনা কোম্পানির এআই পেটেন্ট আবেদনের সংখ্যা ছয় গুণ বেড়েছে। ২০৩০ সাল নাগাদ এআই প্রযুক্তি খাতে বিশ্বে নেতৃত্ব দেয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে চীন। ফলে এ খাতে বছর বছর দেশটির বিনিয়োগ বাড়ছে বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফার্নান্ডেজের মতে, চীনের দৃষ্টি মূলত সেমিকন্ডাক্টর ব্যবসার দিকে।

চীনের এআই চিপসংশ্লিষ্ট অনেক পেটেন্ট আবেদন তার হাত দিয়েই গেছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রেই অনেক চীনা স্টার্টআপ এবং বিনিয়োগকারী এ খাতে বিনিয়োগ করছেন উল্লেখ করে ফার্নান্ডেজ বলেন, একটা বিষয় খুব চাউর যে, চীনারা আমেরিকান চিপ ইন্ডাস্ট্রিকে নকল করছে, বিশেষ করে উৎপাদন প্রক্রিয়া। কিন্তু আসল বিষয় হলো, এসব চীনা প্রতিষ্ঠান ধীরে ধীরে উচ্চ প্রান্তিক উৎপাদনের ব্যবসার দিকে এগিয়ে যাচ্ছে। তারা নিজস্ব চিপ ডিজাইন করছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ধারণা এরই মধ্যে কয়েক দশক পার করে ফেলেছে। তবে অতি সম্প্রতি এ প্রযুক্তি বাণিজ্যিকভাবে গুরুত্ব পেতে শুরু করেছে। বিশেষ করে স্বয়ংচালিত গাড়ি, খুচরা বিক্রয় ব্যবস্থাপনা এবং ডিজিটাল বিজ্ঞাপন খাতে এ প্রযুক্তির ব্যাপক ব্যবহারের সম্ভাবনা দেখা দিয়েছে।

ডিপ লার্নিংয়ের উন্নয়নে গত কয়েক বছরের মধ্যে এআই অবিশ্বাস্য রকম মনোযোগ আকর্ষণ করেছে। ডিপ লার্নিং মূলত মানুষের মস্তিষ্কের কার্যক্রম অনুকরণ করতে পারার বিশেষ এক সফটওয়্যার। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে এ ডিপ লার্নিং প্রযুক্তি মানুষের মস্তিষ্কের মতোই বিশাল আকারের ডাটা প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে।

ফার্নান্ডেজ বলেন, তবে এ ধরনের সফটওয়্যারকে কার্যকরভাবে ব্যবহার করতে গেলে ইন্টেল বা এএমডির মতো প্রচলিত প্রসেসর দিয়ে খুব একটা কাজ হয় না। অবশ্য গ্রাফিকস প্রসেসিং ইউনিটস বা জিপিইউ এআই সিস্টেম চালানোর মতো কাজ করতে সক্ষম হয়ে উঠছে। বিশেষ করে এনভিডিয়ার মতো কোম্পানি, যারা মূলত গেমিংয়ের জন্য জিপিইউ বানায়, তারা এখন এআইয়ের জন্য উপযুক্ত হার্ডওয়্যার তৈরির দিকে মনোযোগ দিচ্ছে। আবার ২০১৫ সালে এআই চিপ প্রস্তুতকারক নার্ভানা সিস্টেমস কিনে নেয়ার মধ্য দিয়ে চিপ জায়ান্ট ইন্টেলও এআই প্রযুক্তিতে নিজেদের আগ্রহের কথা জানান দিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঢাকায় ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু বৃহস্পতিবার
নির্বাচিত

ঢাকায় ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু বৃহস্পতিবার

নির্বাচিত

ভূমিকম্পের পূর্বাভাস জানাবে স্মার্টফোন!

প্লেস্টেশনে থাকছে না ফেসবুক সুবিধা
নির্বাচিত

প্লেস্টেশনে থাকছে না ফেসবুক সুবিধা

২০২৮ সালে এআইয়ে বৈশ্বিক ব্যয় হবে ৬৩ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

২০২৮ সালে এআইয়ে বৈশ্বিক ব্যয় হবে ৬৩ হাজার কোটি ডলার

দেশে কন্ট্যাক্টলেস পেমেন্ট বেড়েছে দ্বিগুণ
প্রযুক্তি সংবাদ

দেশে কন্ট্যাক্টলেস পেমেন্ট বেড়েছে দ্বিগুণ

আইফোন সরবরাহ ১০ শতাংশ কমতে পারে
প্রযুক্তি সংবাদ

আইফোন সরবরাহ ১০ শতাংশ কমতে পারে

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইন জুয়ায় দিনে অবৈধ আয় ২ কোটি টাকা, হুন্ডি-ক্রিপ্টোতে পাচার
নির্বাচিত

অনলাইন জুয়ায় দিনে অবৈধ আয় ২ কোটি টাকা, হুন্ডি-ক্রিপ্টোতে পাচার

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল
প্রযুক্তি পরামর্শ

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

ই-ক্যাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমালের ব্যাংক হিসাব জব্দ
অর্থ ও বাণিজ্য

ই-ক্যাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমালের ব্যাংক হিসাব জব্দ

আগাম বুকিংয়ের এক বছর পর ‘ট্রাম্প মোবাইল’ হাতে পাচ্ছেন গ্রাহক
নির্বাচিত

আগাম বুকিংয়ের এক বছর পর ‘ট্রাম্প মোবাইল’ হাতে পাচ্ছেন গ্রাহক

সপ্তাহের সবচেয়ে পঠিত

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

অপো

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনলাইন কেনাকাটায় জেনজির পছন্দ পিক আপ ও ড্রপ অফ সেবা
প্রযুক্তি সংবাদ

অনলাইন কেনাকাটায় জেনজির পছন্দ পিক আপ ও ড্রপ অফ সেবা

অনলাইন কেনাকাটায় তরুণদের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে বদলে...

বৈশ্বিক গাড়ির বাজারের ৩০ শতাংশ দখলে নেবে ইভি ও হাইব্রিড

বৈশ্বিক গাড়ির বাজারের ৩০ শতাংশ দখলে নেবে ইভি ও হাইব্রিড

দরপতনে শীর্ষে ড্যাফোডিল, চাপে ১০ কোম্পানি

দরপতনে শীর্ষে ড্যাফোডিল, চাপে ১০ কোম্পানি

বিএটি’র ৩০ বিলিয়ন ডলার লুটপাট : ‍নথিপত্র তলব দুদকের

বিএটি’র ৩০ বিলিয়ন ডলার লুটপাট : ‍নথিপত্র তলব দুদকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ মে ২০১৯

সিলিকন ভ্যালির জন্য হুমকি হয়ে উঠছে চীনের এআই প্রযুক্তি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix