Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিভো শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন আনল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
ভিভো শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন আনল
Share on FacebookShare on Twitter

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভিভো শক্তিশালী ব্যাটারির ‍নতুন ফোন দেশের বাজারে আনল। যার মডেল ভিভো ওয়াই ২৮। এই ফোনে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জার এবং ৮ জিবি র‌্যাম সঙ্গে ২৫৬ জিবি রম।

ওয়াই ও ভি সিরিজের মধ্যে সর্বোচ্চ ব্যাটারি ক্যাপাসিটি দিচ্ছে ভিভো। তাই এখন প্রতিদিনের কাজে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ওয়াই২৮ স্মার্টফোনে মিলবে নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি ও প্রোডাক্টিভ থাকার নিশ্চয়তা।

এতে লেখাপড়া বা কাজ সংক্রান্ত ই-মেইল, ব্যাক-টু-ব্যাক কনফারেন্স কল বা সারাদিনের ইন্টারনেট নির্ভর যোগাযোগ হবে দ্রুত ও নির্বিঘ্ন। ব্যাটারি ফুরানোর চিন্তা ছাড়াই মুভি স্ট্রিমিং ও গেমিং করা যাবে ঘন্টার পর ঘন্টা। যত খুশি ভিডিও রেকর্ড করা যাবে বন্ধুদের সঙ্গে কাটানো সেরা সব মুহূর্ত কিংবা ক্লাসের লেকচার। অ্যাডভাঞ্চারপ্রিয় তরুণ প্রজন্মের জন্য হতে যাচ্ছে ভ্রমণের সেরা সঙ্গী শক্তিশালী ওয়াই২৮, যা দীর্ঘতম ভ্রমণে দেবে নির্ভরযোগ্য জিপিএস ও বাধাহীন নেভিগেশন। অর্থাৎ, প্রয়োজনে কিংবা বিনোদনে, স্মার্টফোনটি দেবে সেরা পারফরম্যান্স।

স্মার্টফোনটিতে থাকা ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জার একবার চার্জ দিয়ে সারাদিন তুমুল ব্যবহারের পরও চার্জ ফুরিয়ে যাবে না। সঙ্গে থাকছে ৪ বছরের ব্যাটারি হেলথ ও ৪৮ মাসের স্মুথ এক্সপেরিয়েন্সের গ্যারান্টি। বারবার চার্জ দেওয়ার দরকার হয় না এই স্মার্টফোনে।

রয়েছে ৮ জিবি র‌্যাম আরো ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম ব্যবহারের সুযোগ এবং ২৫৬ জিবি স্টোরেজ নিশ্চয়তা। আর স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাটারি এবং স্টোরেজ ক্যাপাসিটির উপর নির্ভর করে বাকি সব পারফরম্যান্স। এক্ষেত্রে ভিভো ওয়াই২৮ দেবে ১০০% সাপোর্ট।

৬ দশমিক ৬৮ ইঞ্চি এলসিডি স্ক্রিনের স্মার্টফোনটির রেজ্যুলেশন ১৬০৮ * ৭২০। পাঞ্চহোল ডিসপ্লেটির রিফ্রেশ রেট ৯০ হার্জ। লোকাল পিক ব্রাইটনেস থাকছে ১০০০ নিটস। ব্রাইট ডিসপ্লের পাশাপাশি ব্যাকসাইডেও রয়েছে গ্লোয়িং আউটলুক। গ্লিমিং অরেঞ্জ ও এগেট – এই দুই রঙে মিলছে ভিভো ওয়াই২৮।

ব্যবহারকারীর চোখের সুরক্ষার জন্য ভিভো স্মার্টফোনটিতে রেখেছে সানলাইট আই প্রোটেকশন প্রযুক্তি। তাই দীর্ঘসময় ব্রাউজিংয়েও দেবে চোখের আরাম। এছাড়া আরো রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার যার ভলিউম বাড়ানো যায় ৩০০ শতাংশ। এছাড়া আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি স্মার্টফোনটিকে করেছে ব্যস্ত জীবনের যুৎসই সঙ্গী।

স্মার্টফোনটির ওজন মাত্র ১৯৯ গ্রাম এবং পুরুত্ব ৭.৯৯ মিলিমিটার। কম্পোজিট প্লাস্টিক বডির স্মার্টফোনটির ডান পাশে থাকছে সাইড মাউন্টেড ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ব্যাক সাইডে থাকছে ফ্যান্টাসি ফ্রেমে ডুয়েল ক্যামেরা রিং ডিজাইন। ৫০ মেগাপিক্সেল এইচডি মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ এবং সামনে অরা স্ক্রিন লাইটের সঙ্গে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের চলবে ভিভো ওয়াই২৮। সাথে রয়েছে ফানটাচ ওএস ১৪ অপারেটিং সিস্টেম।

৬ জিবি + ৬ জিবি র‌্যামের সাথে ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টেও পাওয়া যাবে ভিভো ওয়াই২৮। এর দাম ২০,৯৯৯ টাকা। অপরটি ৮ জিবি + ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজের ভিভো ওয়াই২৮ এর দাম ২৫ হাজার ৯৯৯ টাকা। পছন্দের ভিভো ওয়াই২৮ এর প্রি-বুকিং চলবে ৪ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভোভিভো ওয়াই ২৮ভিভো স্মার্টফোনভিভোর স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাবজি চ্যাম্পিয়নশিপে স্টার পারফর্মার দেশের এ১ ই-স্পোর্টস
গেম

পাবজি চ্যাম্পিয়নশিপে স্টার পারফর্মার দেশের এ১ ই-স্পোর্টস

ছবি তুলে পোস্ট দিয়ে অপো এফ১৯ প্রো জেতার সুযোগ
নির্বাচিত

ছবি তুলে পোস্ট দিয়ে অপো এফ১৯ প্রো জেতার সুযোগ

দেশে সোলার মোবাইল টাওয়ার তৈরি করল ইডটকো
টেলিকম

আগামী বছরের মধ্যে ৪জি`র আওতায় আসছে দেশের সকল মোবাইল টাওয়ার

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল
নির্বাচিত

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল

২০২৬ সালে দুনিয়া কাঁপাবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে দুনিয়া কাঁপাবে অ্যাপল

মোবাইল সিম রিমে শুল্ক বেড়েছে
টেলিকম

মোবাইল সিম রিমে শুল্ক বেড়েছে

Load More

ট্রেন্ডিং টপিক

অডিও, ফিঙ্গারপ্রিন্ট ও এনএফসি সমস্যার সমাধানে অ্যান্ড্রয়েড ১৭ কিউপিআর ১ বিটা ৮ প্রকাশ
প্রযুক্তি সংবাদ

অডিও, ফিঙ্গারপ্রিন্ট ও এনএফসি সমস্যার সমাধানে অ্যান্ড্রয়েড ১৭ কিউপিআর ১ বিটা ৮ প্রকাশ

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
নির্বাচিত

অগ্রিম টাকা নিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ রায়ান্স কম্পিউটার্সের বিরুদ্ধে

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার
প্রযুক্তি সংবাদ

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ
নির্বাচিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত অ্যাপল পণ্য...

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

মাইজিপির ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি

মাইজিপির ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি

শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ জুলাই ২০২৪

ভিভো শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন আনল

Techzoom.TV |
TechzoomTV