Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মিডিয়াটেকের প্রসেসর নির্ভর স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৫৩%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
মিডিয়াটেকের প্রসেসর নির্ভর স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৫৩%
Share on FacebookShare on Twitter

তাইওয়ানের সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান মিডিয়াটেকের ফাইভজি প্রসেসরনির্ভর স্মার্টফোন চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিক্রি ৫৩ শতাংশ বেড়েছে। সম্প্রতি ওমডিয়া স্মার্টফোন মডেল মার্কেট ট্র্যাকারের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর টেকটাইমস।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনের বিক্রি বৃদ্ধির কারণে বাজারে আধিপত্য ধরে রাখা কোয়ালকম স্ন্যাপড্রাগননির্ভর স্মার্টফোন বিক্রিকে ছাড়িয়ে গেছে মিডিয়াটেক। এর আগে ২০২৩ সালের প্রথম প্রান্তিকেও আন্তর্জাতিক বাজারের বড় অংশ দখলে রেখেছিল কোম্পানিটি।

ওমডিয়ার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে মিডিয়াটেকের ফাইভজি প্রসেসর নির্ভর স্মার্টফোন বিক্রির পরিমাণ ছিল ৩ কোটি ৪৭ লাখ ইউনিট, যা ২০২৪ সালের প্রথম প্রান্তিকে দাঁড়িয়েছে ৫ কোটি ৩০ লাখ ইউনিটে।

এ প্রবৃদ্ধির ফলে মিডিয়াটেকের বাজার হিস্যা এ সময়ের মধ্যে ২২ দশমিক ৮ শতাংশ থেকে ২৯ দশমিক ২ শতাংশ বেড়েছে। এ প্রবৃদ্ধি মিডিয়াটেককে তার প্রধান প্রতিদ্বন্দ্বী কোয়ালকমকে ছাড়িয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করেছে বলে মনে করছেন ওমডিয়ার বিশ্লেষকরা।

প্রতিবেদনে আরো জানানো হয়, মিডিয়াটেকের বিক্রি প্রবৃদ্ধির অন্যতম কারণ হলো সাশ্রয়ী মূল্যের ফাইভজি স্মার্টফোনের ক্রমবর্ধমান চাহিদা বেড়ে যাওয়া। প্রথম প্রান্তিকে ২৫০ ডলার মূল্যের নিচে তৈরি স্মার্টফোনের ক্ষেত্রে মিডিয়াটেকের বিক্রি বেড়েছে ৬২ শতাংশ।

এ সেগমেন্টের স্মার্টফোন বিক্রি বাড়ার কারণেই চলতি বছর মিডিয়াটেকের বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে বাজার বিশ্লেষক সংস্থা ক্যানালিসের চলতি বছরের মার্চের প্রকাশিত তথ্যানুযায়ী, বছরওয়ারি হিসাবে ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে অন্যান্য চিপ নির্মাতাদের তুলনায় মিডিয়াটেক চিপনির্ভর স্মার্টফোন বেশি তৈরি হয়েছে।

এর বিপরীতে চলতি বছর প্রথম প্রান্তিকে কোয়ালকমের স্ন্যাপড্রাগন স্মার্টফোন বিক্রি হয়েছে ৪ কোটি ৮৩ লাখ ইউনিট, যা গত বছর ছিল ৪ কোটি ৭২ লাখ। একই সময় এর বাজার হিস্যা কমে ৩১ দশমিক ২ শতাংশ থেকে ২৬ দশমিক ৫ শতাংশে নেমেছে। এদিকে যদিও মিড রেঞ্জ ক্যাটাগরিতে স্ন্যাপড্রাগন স্মার্টফোন বিক্রিতে এগিয়ে থাকলেও অ্যাপল প্রিমিয়াম ক্যাটাগরিতে বিক্রির দিক থেকে শীর্ষে রয়েছে।

এছাড়া বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, ৭১ শতাংশ বাজার হিস্যা নিয়ে অ্যাপল এখনো প্রিমিয়াম স্মার্টফোন বিক্রিতে শীর্ষ অবস্থানে রয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, মিডিয়াটেক ও স্ন্যাপড্রাগন ছাড়াও ফাইভজি স্মার্টফোন বাজারে অন্যান্য প্রতিদ্বন্দ্বীর মধ্যে রয়েছে এক্সিনোস, গুগল, কিরিন ও ইউনিসোকের চিপসেট। যাদের সমন্বিত বিক্রির হার ১৭ শতাংশ। এ বিক্রি বৃদ্ধির ক্ষেত্রে গত কয়েক বছরে হুয়াওয়ে সিক্সটি মেট প্রো ও নোভা টুয়েলভ সিরিজের স্মার্ট বড় অবদান রেখেছে।

এর আগে গত বছরের শেষের দিকে মিডিয়াটেকের এক মুখপাত্র বলেছিলেন, সামনের বছরগুলোয় প্রিমিয়াম সেগমেন্টের চিপ খাতে অ্যাপল ও কোয়ালকমের সঙ্গে প্রতিযোগিতা করবে কোম্পানিটি।

সাম্প্রতিক বছরগুলোয় ফাইভজি প্রযুক্তির ব্যবহার ও চাহিদা ব্যাপক হারে বেড়েছে। আগে শুধু ফ্ল্যাগশিপ মডেলের ক্ষেত্রে ফাইভজি প্রযুক্তি দেখা গেলেও এখন তা মিড রেঞ্জ ও এন্ট্রি লেভেলে স্মার্টফোনেও ব্যবহার হচ্ছে। ফাইভজি প্রযুক্তির দ্রুত বর্ধনশীল বাজারে বিভিন্ন কোম্পানির মধ্যে এজন্য প্রতিযোগিতা বেড়েছে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা স্মার্টফোনমিডিয়াটেক

এই বিভাগ থেকে আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে এলো সার্চ বার
কিভাবে করবেন

হোয়াটসঅ্যাপে চালু হলো চ্যাট লক ফিচার

৪৪০ মেগাপিক্সেলের সেন্সর আনবে স্যামসাং
নির্বাচিত

৪৪০ মেগাপিক্সেলের সেন্সর আনবে স্যামসাং

কম্পিউটারের জন্য ইন্টেলের নতুন ও দ্রুতগতির চিপ
প্রযুক্তি সংবাদ

কম্পিউটারের জন্য ইন্টেলের নতুন ও দ্রুতগতির চিপ

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
নির্বাচিত

ফি ছাড়াই ‘নগদ’র মাধ্যমে ডেসকোর বিল

কম দামের সেরা ৫ স্মার্টফোন
নির্বাচিত

ঈদের বাজারে সাশ্রয়ী বাজেট: ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের ইজিএমে পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

৭০০০ এমএএইচ এর হেলিও৬২
প্রযুক্তি সংবাদ

৭০০০ এমএএইচ এর হেলিও৬২

দ্রুতগতির কাজের ভরসা: বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩
প্রযুক্তি বাজার

দ্রুতগতির কাজের ভরসা: বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩

নতুন রেকর্ড ছুঁলো বিটকয়েন
প্রযুক্তি সংবাদ

৮০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, বিদ্যুৎ না...

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ জুলাই ২০২৪

মিডিয়াটেকের প্রসেসর নির্ভর স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৫৩%

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix