Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিক্ষার ডিজিটাল রূপান্তরে ‘ইন্টেলিজেন্ট শিক্ষাব্যবস্থা’ এগিয়ে নিতে হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 15 June 2021
শিক্ষার ডিজিটাল রূপান্তরে ‘ইন্টেলিজেন্ট শিক্ষাব্যবস্থা’ এগিয়ে নিতে হবে
Share on FacebookShare on Twitter

শিক্ষার ডিজিটাল রূপান্তরে ‘ইন্টেলিজেন্ট শিক্ষাব্যবস্থা’ এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দিয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ শিক্ষকেরা।

সম্প্রতি, ‘এমব্রেসিং দ্য নিউ এরা অব ইন্টেলিজেন্ট এডুকেশন’ শীর্ষক প্রতিপাদ্যে লাইভ স্ট্রিমের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক হায়ার এডুকেশন ইনোভেশন ফোরামের আয়োজন করে হুয়াওয়ে।

ফোরামে ইউনেস্কো আইসিএইচইআই, এনইউএস, ওপেন ইউনিভার্সিটি, থাম্মাসাত ইউনিভার্সিটি, ন্যশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়া ও পিডব্লিউসি এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ সাড়ে চারশ’ জনকে আমন্ত্রণ জানানো হয়।

আমন্ত্রিত অতিথিগণ স্মার্ট ক্যম্পাস, অনলাইন শিক্ষা পদ্ধতি ও স্মার্ট ক্লাসরুমের ওপর গুরুত্ব প্রদান করে আইসিটি শিক্ষার বিকাশ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, বৈশ্বিক মহামারি পরবর্তী যুগে তথ্যভিত্তিক শিক্ষার (এডুকেশন ইনফরম্যাটাইজেশন) চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়েও ফোরামে আলোচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে হুয়াওয়ের এশিয়া প্যাসিফিক এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট নিকোলাস মা এশিয়া প্যাসিফিক অঞ্চলে উচ্চশিক্ষায় আইসিটির বিকাশে হুয়াওয়ের পরিকল্পনা ও ভবিষ্যতে স্মার্ট উচ্চশিক্ষা নিয়ে হুয়াওয়ের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

হুয়াওয়ে এডুকেশন আইসিটি সল্যুশনের মাধ্যমে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৩শ’রও বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সেবা প্রদান করেছে। একইসাথে, প্রতিষ্ঠানটি ২২৪টি স্কুলে আইসিটি অ্যাকাডেমি নির্মাণ করেছে ও ১০ হাজারের বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষিত করে তুলেছে। বিভিন্ন দেশে চার হাজার তিনশ’রও বেশি আইসিটি প্রফেশনালদের বিকাশে ভূমিকা রেখেছে হুয়াওয়ে এবং শিক্ষাখাতে গ্রাহকদের সেবাদানে প্রতিষ্ঠানটি এশিয়া প্যাসিফিক অঞ্চলে মেধাবীদের গড়ে তুলতে কাজ করে যাবে।

ইউনেস্কো আইসিএইচইআই’র সিনিয়র স্পেশালিশট অধ্যাপক ঝাও জিয়ানহুয়া শিক্ষার নতুন ধারা সম্পর্কে তার চিন্তাধারা তুলে ধরেন। তার মতে, বর্তমানে শিক্ষাখাত নতুন আকার লাভ করছে পাঁচটি প্রধান ডিজিটাল প্রযুক্তির দ্বারা। প্রযুক্তিগুলো হলো: এআর, পার্সোনালাইজড হাইব্রিড লার্নিং, গ্যামিফিকেশন, এআই ও আইওটি। তিনি আরো উল্লেখ করেন যে পাঁচটি ধারা শিক্ষা ব্যবস্থায় যুক্ত হবে; সেগুলো হলো: দক্ষ শিক্ষা ব্যবস্থা, মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণ, পার্সোনালাইজড ডিসট্যান্ট এডুকেশন, স্বয়ংক্রিয় ডাটা প্রক্রিয়াকরণ ও পার্সোনালাইজড কোলারোভেটিভ এডুকেশন।

গত ১৮ মাসে বৈশ্বিক মহামারি বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। অসংখ্য শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনি। ফোরামের প্যানেল অধিবেশন চলাকালীন প্যানেল আলোচকগণ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে আইসিটি ব্যবহার করে মহামারির প্রভাবের সাথে ভারসাম্য রেখে শিক্ষাদান কার্যক্রম চালিয়ে গেছেন সে ব্যপারে আলোকপাত করেন। তারা ভবিষ্যতে শিক্ষাদানে বিশ্ববিদ্যালয়গুলোর পরিকল্পনা ও ব্যবস্থাপনা মডেল এবং বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের দিকে এগিয়ে যাবে তা নিয়ে আলোচনা করেন।

আইসিএইচইআই’র (ইউনেস্কো) সিনিয়র স্পেশালিস্ট ও সাউদার্ন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজির সেন্টার ফর হায়ার এডুকেশন রিসার্চের ডেপুটি ডিরেক্টর অধ্যাপক অ্যান্ড্রু ঝাও বলেন, সম্প্রতি আইসিএইচইআই ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর অনলাইন এডুকেশন (আইআইওই)’ শীর্ষক উচ্চশিক্ষার শিক্ষকদের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম উন্মোচন করেছে। আইআইওই- এর অন্যতম একটি লক্ষ্য হচ্ছে ডিজিটাল শিক্ষাব্যবস্থার রূপান্তরের সাথে মানিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি সক্ষমতা বৃদ্ধি করা।

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের প্রধান দিকগুলো তুলে ধরে পিডব্লিউসি স্ট্র্যাটেজিঅ্যান্ড’র পরিচালক জোসেফ হো বলেন যে, বর্তমানে বিদ্যমান সেটআপ কীভাবে ব্যবহার করতে হবে তা জানা গুরুত্বপূর্ণ এবং শিক্ষাদানের বাইরেও আরও বেশি কিছু করতে অনলাইন সম্পৃক্ততায় আরও প্রযুক্তি সমন্বয়ের ব্যাপারেও জানতে হবে। মূল ব্যাপার হচ্ছে, যোগাযোগ বজায় রাখা এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখা।

একইভাবে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার নেটওয়ার্কিং অ্যান্ড অ্যালামনাইয়ের ডেপুটি ডিন ও আইএসটি ফ্যাকাল্টি সহযোগী অধ্যাপক ড. নূরহিজাম সাফি বলেন, উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে সফলতায় গুরুত্বপূর্ণ হচ্ছে অনলাইন শিক্ষা গ্রহণ করা।

একটি দেশের জন্য উদ্ভাবনী প্রতিভা গড়ে তোলার, গবেষণায় সাফল্য অর্জন করার এবং অর্থনীতিকে পরিবর্তন করার মূল ভিত্তি উচ্চশিক্ষা।

বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ে এর উদ্ভাবনী ধারা অব্যাহত রাখবে এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বজুড়ে সহজতর, নিরাপদ ও বুদ্ধিমত্তাসম্পন্ন পণ্য সেবাদান করে যাবে।

পাশাপাশি, শিক্ষাখাত ও শেখার ক্ষেত্রে ডিজিটাল রূপান্তরে সহায়তা করতে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখাবে হুয়াওয়ে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দক্ষতা বাড়ানোর উপায় প্রশিক্ষণ – শিক্ষা সচিব
শিক্ষা ও ক্যাম্পাস

দক্ষতা বাড়ানোর উপায় প্রশিক্ষণ – শিক্ষা সচিব

ওয়ানপ্লাসের নতুন ফোনের দাম ও ফিচার জানুন
নির্বাচিত

ওয়ানপ্লাসের নতুন ফোনের দাম ও ফিচার জানুন

নিরাপদ নয় ওয়ানপ্লাস ৭ প্রো
নির্বাচিত

নিরাপদ নয় ওয়ানপ্লাস ৭ প্রো

শাওমি আনছে নতুন পোকো ফোন
নির্বাচিত

শাওমি আনছে নতুন পোকো ফোন

মধ্যবিত্তের জন্য চমক নিয়ে আসছে নোকিয়া
নির্বাচিত

মধ্যবিত্তের জন্য চমক নিয়ে আসছে নোকিয়া

৮৮ হাজার টাকা বেতনে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডে চাকরি
শিক্ষা ও ক্যাম্পাস

৮৮ হাজার টাকা বেতনে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডে চাকরি

Load More

ট্রেন্ডিং টপিক

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ
অটোমোবাইল

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা
প্রযুক্তি বাজার

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার
প্রযুক্তি সংবাদ

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ
ই-কমার্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে

নকিয়ার সাবেক মোবাইল ব্যবসার সঙ্গে যুক্ত এইচএমডি গ্লোবাল...

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

বিটিআরসিতে একসঙ্গে ১৭ কর্মকর্তার পদায়ন

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 June 2021

শিক্ষার ডিজিটাল রূপান্তরে ‘ইন্টেলিজেন্ট শিক্ষাব্যবস্থা’ এগিয়ে নিতে হবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix