Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেটের গতি কি আবার কমে গেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 1 August 2024
যে কারণে ব্রডব্যান্ড ইন্টারনেটের অর্ধেক বিল নেওয়ার দাবি উঠেছে
Share on FacebookShare on Twitter

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যার পর থেকে বেশ কজন ব্যবহারকারী গণমাধ্যমের কাছে ফোন করে ইন্টারনেটের ধীরগতি নিয়ে অভিযোগ জানান। ব্রডব্যান্ড ও মোবাইল ফোর–জি ইন্টারনেটের গতি স্বাভাবিকের চেয়ে কম পাওয়া যাচ্ছে। ইন্টারনেটের গতি পরীক্ষার জনপ্রিয় ওয়েবসাইট ফাস্ট ডট কম ব্যবহার করে আজ রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বেশ কিছু মুঠোফোনে দেখা যায়, ফোর-জি নেটওয়ার্কে কখনো ৩–৪ এমবিপিএস, কখনো ৬ এমবিপিএস পর্যন্ত গতি পাওয়া যাচ্ছে। এই গতি ফোর-জি ইন্টারনেটের মানগতি নয়।

ব্রডব্যান্ড ইন্টারনেটেও কাঙ্ক্ষিত গতি পাওয়া যাচ্ছে না বলে অনেকে জানিয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশের ইন্টারনেট ব্যবস্থার নানা দিক তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করার ওয়েবসাইট ক্লাউডফ্লেয়ার রাডারের লেখচিত্রে দেখা যায়, ১ আগস্ট বাংলাদেশে ইন্টারনেটের গতি ছিল ২০ এমবিপিএসের কম। বেশির ভাগ সময়ই ৭–৮ এমবিপিএসের কম গতি পাওয়া গেছে।

কেন আবার ইন্টারনেটের গতি কমে যাচ্ছে? এ প্রশ্নের উত্তরে ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এমদাদুল হক আজ রাত সোয়া ১১টায় বলেন, সাধারণত সন্ধ্যার পর ট্রাফিক অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেশি থাকে। এটি একটি কারণ হতে পারে। বেশ কয়েক দিন ইন্টারনেট না থাকায় গুগল ক্যাশ বন্ধ ছিল, মেটা ক্যাশ বন্ধ ছিল। এখন সেগুলো হালনাগাদ করতে ব্যান্ডউইডথ লাগছে। দেশে প্রচুর ক্যাশ সার্ভার আছে। এসব হালনাগাদ হওয়ার কারণে ব্যান্ডউইডথ লাগছে। এটিও গতির ওপর প্রভাব ফেলছে। ক্যাশ হালনাগাদ হতে আরও ২৪ ঘণ্টার মতো সময় লাগতে পারে। আশা করা যায়, আগামীকাল শুক্রবার নাগাদ ইন্টারনেট পরিস্থিতি স্বাভাবিক হবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার মধ্যে বাংলাদেশে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়। ২৩ জুলাই রাতে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। ২৮ জুলাই বেলা তিনটা থেকে মুঠোফোনে ফোর–জি ইন্টারনেট চালু হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাড়ছে দাম, গুগলের নতুন স্মার্টফোনের কনফিগারেশন ফাঁস
নির্বাচিত

বাড়ছে দাম, গুগলের নতুন স্মার্টফোনের কনফিগারেশন ফাঁস

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

আজ থেকে ট্রেনের টিকিট কাটা যাবে মোবাইল অ্যাপে
নির্বাচিত

আজ থেকে ট্রেনের টিকিট কাটা যাবে মোবাইল অ্যাপে

মটোরোলা ফোনের নেটওয়ার্ক ও চার্জিং বিভ্রাট, বিড়ম্বনায় গ্রাহক
প্রযুক্তি সংবাদ

মটোরোলা ফোনের নেটওয়ার্ক ও চার্জিং বিভ্রাট, বিড়ম্বনায় গ্রাহক

তিন বছরে সবচেয়ে ভালো তৃতীয় প্রান্তিক পার করেছে স্যামসাং
নির্বাচিত

তিন বছরে সবচেয়ে ভালো তৃতীয় প্রান্তিক পার করেছে স্যামসাং

তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা জয় ‘ডি-সেট সেন্টার’
প্রযুক্তি সংবাদ

তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা জয় ‘ডি-সেট সেন্টার’

Load More

ট্রেন্ডিং টপিক

আসছে অপো রেনো১৭ সিরিজ, ক্যামেরা ও চিপসেটের তথ্য প্রকাশ
প্রযুক্তি সংবাদ

আসছে অপো রেনো১৭ সিরিজ, ক্যামেরা ও চিপসেটের তথ্য প্রকাশ

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে
নির্বাচিত

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।
নির্বাচিত

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
প্রযুক্তি সংবাদ

একই নামে স্মার্টফোন, ব্যাটারি কমবেশি কেন?

বর্তমানে স্মার্টফোনের স্পেসিফিকেশনগুলো নীরবে অঞ্চলভিত্তিক হয়ে পড়ছে। চীন...

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

Dazzle Care+

Dazzle Care+ কী? বিক্রয়োত্তর সেবা, নাকি প্রতিশ্রুতি আর শর্তের জটিল ফাঁদ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 August 2024

ইন্টারনেটের গতি কি আবার কমে গেছে

Techzoom.TV |
TechzoomTV