Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সরকারি ওয়েব সাইটে সংস্কারের ছোঁয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 7 August 2024
সরকারি ওয়েব সাইটে সংস্কারের ছোঁয়া
Share on FacebookShare on Twitter

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ভেঙ্গে দেয়া হয়েছে মন্ত্রী পরিষদ। একইসঙ্গে দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

এরই সূত্রধরে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে দেশের বিভিন্ন সরকারি ওয়েবসাইটেও লেগেছে সংস্কারের ছোঁয়া। সাইটগুলো থেকে সরিয়ে ফেলা হয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টাদের ছবি ও তথ্য। তথ্যের মধ্যে ছিলো তাদের জীবনবৃত্তান্ত, বাণীসহ বিভিন্ন ধরনের কনটেন্ট।

এরমধ্যে ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরের ওয়েবসাইট ও আইসিটি বিভাগের ওয়েবসাইট থেকে মন্ত্রীদের ছবি সরিয়ে রয়েছে কেবল সচিবদের ছবি ও বৃত্তান্ত। ডাকের ওয়েবসাইটে সচিব ড. মোঃ মুশফিকুর রহমানের বিস্তারিত থাকলেও ওই পেজের ওপরে থাকা ফেইসবুক পেজের লিংকটি ডিজঅ্যাবল করে রাখা হয়েছে। ছবির গ্যালারিতে রয়েছে সাবেক সচিব ও মন্ত্রীদের ছবি রয়েছে ঠিকই। একইভাবে আইসিটি বিভাগের ওয়েবসাইটে সচিব মোঃ সামসুল আরেফিনের ইংরেজিতে জীববৃত্তান্ত ও মহাপরিচালক মোঃ মোস্তফা কামালের জীবনচরিত। তবে পেজগুলোর ওপরের ইউটিউব লিংকে ভিডিও’র সংখ্যা হাতে গোনা কয়েকটি রয়েছে। একই অবস্থা দেখা গেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। সেখানে যথারীতি শুধু মন্ত্রণালয়ের সচিব মোঃ আলী হোসেনের বিস্তারিত রয়েছে। যথারীতি বন্ধ রাখা হয়েছে ফেসবুক পেজটি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ওয়েবসাইটে সচিব ছাড়াও নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের বৃত্তান্ত রয়েছে।

জানাগেছে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছিলো। হামলাকারীরা ওয়েবসাইট থেকে আগের সরকারের কনটেন্টগুলো সরানোর দাবি করেছিলেন। ফলে মঙ্গলবার দিনভর সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে না পারেননি ব্যবহারকারীরা। তবে রাতে এসব ওয়েবসাইটে প্রবেশ করা গেছে।

কিন্তু প্রধানমন্ত্রীর অফিসের ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে।

দেশের সরকারি ওয়েবসাইটগুলো ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের যুক্ত থাকলেও এসব ওয়েবসাইট দেখভালকারী এটুআই এর ওয়েবসাইট নিজস্ব ফ্রেমওয়ার্কে তৈরি। এ বিষয়ে এটুআই এর কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ কনসালটেন্ট আদনান ফয়সল জানিয়েছেন,, ওয়েবসাইটগুলোর মেইনটেন্যান্স (রক্ষণাবেক্ষণ) কাজ শেষে বিকেল সাড়ে ৫টার ওয়েবসাইটগুলো পুনরায় চালু হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
নির্বাচিত

বাংলাদেশ-চীনের স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়

সস্তায় আইফোনের চেয়েও ভালো ৩ ফোন
প্রযুক্তি সংবাদ

এবার মধ্যবিত্তের হাতেও আসবে স্বপ্নের আইফোন

আবার হুয়াওয়ের ভাঁজ করা ফোন
প্রযুক্তি সংবাদ

আবার হুয়াওয়ের ভাঁজ করা ফোন

ইয়ারবাড কেনার আগে যে ৫ ব্যাপারে খেয়াল রাখবেন
প্রযুক্তি সংবাদ

ইয়ারবাড কেনার আগে যে ৫ ব্যাপারে খেয়াল রাখবেন

বাংলাদেশের বাজারে গ্রাহক পছন্দের সেরা স্মার্টফোন ‘অপো এ১৮’
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে গ্রাহক পছন্দের সেরা স্মার্টফোন ‘অপো এ১৮’

সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

Load More

ট্রেন্ডিং টপিক

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান
প্রযুক্তি সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু
প্রযুক্তি বাজার

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
ছাড় ও অফার

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত করা...

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 August 2024

সরকারি ওয়েব সাইটে সংস্কারের ছোঁয়া

Techzoom.TV |
TechzoomTV