Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অজান্তে কল রেকর্ড হলে বোঝার উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩
অজান্তে কল রেকর্ড হলে বোঝার উপায়
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের বিভিন্ন সুবিধার মধ্যে বিল্ট ইন কল রেকর্ডিং সুবিধা অন্যতম। তবে নিরাপত্তাজনিত কারণে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনে এখন কল রেকর্ডের সুবিধা থাকে না। যেগুলোয় রয়েছে সেসব ডিভাইস থেকে অন্য প্রান্তে থাকা ব্যক্তির কাছে রেকর্ডিংয়ের তথ্য চলে যায়। তবে এটি এড়াতে অনেক থার্ড পার্টি অ্যাপের ব্যবহারও এখন বহুল। তাই অজান্তে কেউ কল রেকর্ড করলেও অনেকে তা জানে না।

রেকর্ড করা কথোপকথন দিয়ে কাউকে ব্ল্যাকমেইল বা জিম্মি করে স্বার্থ হাসিলের ঘটনায় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো তাদের পরিষেবার বিষয়ে সচেতন। তাই আগে বিষয়টি গোপন থাকলেও এখন কলটি রেকর্ড করা হচ্ছে বলে বার্তা চলে যায়। আবার রেকর্ডিং বন্ধ করা হলে সেই বার্তাও দুজন পাবে। কনফারেন্স কলের ক্ষেত্রেও এটি একইভাবে কাজ করে। লাইফহ্যাকহোম তাদের একটি প্রতিবেদনে বিষয়টি শনাক্তের উপায় জানিয়েছে।

প্রথমত, অধিকাংশ ডিভাইসে রেকর্ডিংয়ের জন্য বিপিং শব্দ হওয়ার অপশন থাকে। ফলে এ প্রান্ত থেকে কেউ রেকর্ড করলে অন্য প্রান্তে থাকা ব্যক্তি শব্দ শুনতে পাবে। কয়েক সেকেন্ড পর পরই এ শব্দ হয়। তবে থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করলে এ শব্দ নাও হতে পারে।

দ্বিতীয়ত, কোনো কোনো সময় কল রেকর্ড করা হলে অন্য প্রান্তে বড় ধরনের বিপিং শব্দ শোনা যায়। ব্যাকগ্রাউন্ডে থাকা অন্য শব্দ থেকে এটি সহজেই আলাদা করা যায়। তবে কথা বলার সময় ভুলবশত কোনো বাটন বা অপশনে চাপ পড়লেও এমন শব্দ হতে পারে।

কল রেকর্ডিং হচ্ছে কিনা তা শনাক্তের তৃতীয় পদ্ধতি হচ্ছে কথোপকথনের বিষয়টি অনুধাবন করা। অনেক সময় কল করে নির্দিষ্ট কিছু বিষয়ে কথা বলা হয় বা প্রশ্ন করা হয়। এ মুহূর্তে কল রেকর্ড করা হতে পারে। তাই কথা বলার সময় বিষয়বস্তু মনোযোগ দিয়ে শুনতে হবে।

চতুর্থ ধাপটি হচ্ছে যে কল দিয়েছে তার কম কথা বলা। যদি কেউ রেকর্ড করতে চায় তাহলে নিজে কথা কম বলে অন্য প্রান্তে থাকা ব্যক্তিকে বেশি কথা বলতে বাধ্য করবে এবং প্রশ্ন করতে থাকবে। তাই অপরিচিত বা কম পরিচিত কারো সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকতে হবে।

আরেকটি শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে কল শেষে ফোন বন্ধ হতে দেরি হওয়া। যেকোনো কমান্ড থাকলে তা শেষ না করে সেলফোন বন্ধ হয় না। সে হিসেবে ব্যবহারকারীর ডিভাইস থেকে যদি অন্য প্রান্তে তথ্য সরবরাহ করা হয় তাহলে ফোন বন্ধ হতে বেশি সময় লাগবে। মেসেজ, ই-মেইল, ছবি পাঠানো ছাড়াও ওয়েব ব্রাউজিংয়ের পর ফোন বন্ধ হতে সময় লাগে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১২ হাজার টাকায় ৪ জিবি র‍্যামের সাথে পপআপ সেলফি ক্যামেরা!
নির্বাচিত

১২ হাজার টাকায় ৪ জিবি র‍্যামের সাথে পপআপ সেলফি ক্যামেরা!

ভিডিও গেইম মিউজিকে ঠাসা টোকিও অলিম্পিকস ভেসেছে ড্রোন
গেম

ভিডিও গেইম মিউজিকে ঠাসা টোকিও অলিম্পিকস ভেসেছে ড্রোন

নাম, তারিখ, ফোন নম্বর দিয়ে পাসওয়ার্ড? বিপদ সামনেই
নির্বাচিত

পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে

অ্যামাজনের নতুন সিইও অ্যান্ডি জ্যাসি
ই-কমার্স

অ্যামাজনের নতুন সিইও অ্যান্ডি জ্যাসি

দেশে ২ হাজার ৫০০ ই-কমার্স সাইট রয়েছে
ই-কমার্স

ই-কমার্স সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার পরামর্শ মন্ত্রীর

অপো ফাইন্ড এক্স৮ সিরিজের ফোন এলো, রয়েছে আইফোনের ফিচার
নির্বাচিত

অপো ফাইন্ড এক্স৮ সিরিজের ফোন এলো, রয়েছে আইফোনের ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
প্রযুক্তি সংবাদ

বিকাশে ক্যাশ আউট চার্জ কমল

মটোরোলা এজ ৭০ প্রো রিভিউ: প্রিমিয়াম ফ্ল্যাগশিপের দৌড়ে কতটা সফল?
প্রযুক্তি সংবাদ

মটোরোলা এজ ৭০ প্রো রিভিউ: প্রিমিয়াম ফ্ল্যাগশিপের দৌড়ে কতটা সফল?

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

আর্জেন্টিনা বনাম স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
গেম

আর্জেন্টিনা বনাম স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোনের দাম কমালো স্যামসাং
ছাড় ও অফার

স্মার্টফোনের দাম কমালো স্যামসাং

বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য নতুন...

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

চীনে দ্বিতীয় প্রান্তিকেও কমলো স্মার্টফোন বিক্রি, প্রভাব ফেলছে মেমোরি চিপের মূল্যবৃদ্ধি

১১ বিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা স্যামসাং ডিসপ্লের

মেমোরি সংকট কি ডিসপ্লে উদ্ভাবনকে স্থগিত করে দিচ্ছে?

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ জানুয়ারি ২০২৩

অজান্তে কল রেকর্ড হলে বোঝার উপায়

Techzoom.TV |
TechzoomTV